somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ৭৩

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
সেদিন এক আড্ডায় একজন জানতে চাইলো- আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? তাকে আমি কি বলেছি, শোনোঃ আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার কন্যাকে। আমার কন্যা ফারাজা। আমার কন্যার বয়স এখন ৪ বছর ৪ মাস। সে দারুণ বুদ্ধিমতী। আমার ধারণা বয়সের তুলনায় তার বুদ্ধি বেশি। সেদিন হঠাৎ কন্যা বলল, বাবা রিকশা চালক যা টাকা বলবে তাই দিবে। দামাদামি করবে না। মেয়ের কথা শুনে আমি বেশ অবাক হলাম। ইদের দিন এক রিকশা চালক ভাড়া চাইলো ১২০ টাকা। অথচ মুল ভাড়া হচ্ছে ৫০ টাকা। বললাম, ৫০ টাকা ভাড়া তুমি ১২০ টাকা বলছো কেন? রিকশা চালক বলল, আজ ইদের দিন। আমি নিশ্চিত কন্যা এবং কন্যার মায়ের কথা মতো চললে, পথের ফকির হয়ে যেতে হবে আমাকে। সুরভি হিসেবে কাচা। আমি নিজেও হিসাবে খুব পাকা নই।

আমি একজন নরম মনের মানুষ।
হিংস্রতা আমার পছন্দ নয়। মারামারি কাটাকাটি আমার পছন্দ নয়। আজ পর্যন্ত আমি কোনোদিন গরু জবাই দেখিনি। এমনকি কোনোদিন একটা মূরগী পর্যন্ত জবো করিনি। অথচ পৃথিবীটা নিষ্ঠুর। ভয়ংকর নিষ্ঠুর। আমি মরে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে আমার মেয়েটা থাকবে কি করে! এই চিন্তায় আমি অস্থির। ভয়ংকর সব হায়েনারা এই দেশে বাস করে। মানবিক এবং হৃদয়বান মানুষের সংখ্যা আমাদের দেশে অনেক কম। এই দেশে নিশ্চিন্ত মনে আনন্দ নিয়ে বড় হওয়া প্রায় অসম্ভব। সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য পিতা মাতার দীর্ঘদিন বেচে থাকা দরকার। যে সমস্ত ছেলেমেয়েরা অল্প বয়সে পিতামাতাকে হারায় তাদের দু:খের শেষ নেই। কষ্টের শেষ নেই।

কন্যা নতুন একটা শব্দ শিখেছে, বুঝতে পেরেছো?
সব কথা শেষে ফারাজা বলবে, বুঝতে পেরেছো? যেমন, বাবা বিকেলে বাইরে গেলে আমি আইসক্রিম খাবো। বুঝতে পেরেছো? বাবা শুক্রবার প্লে গ্রাউন্ডে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? বাবা আমি পার্পল কালারের জামাটা কিনবো, বুঝতে পেরেছো। আমার এক শিক্ষক ছিলেন। তিনি তার সব কথার শেষে বলতেন, বুঝতে পেরেছো? ফারাজার মুখে 'বুঝতে পেরেছো', শুনতে আমার ভালো লাগে। সম্ভবত ফারাজা তার স্কুল থেকে 'বুঝতে' পেরেছো' শব্দটা শিখেছে। অবশ্য এই বয়সে বাচ্চারা নতুন নতুন জিনিস শিখে। কিন্তু সেগুলো দীর্ঘস্থায়ী হয় না, অতি সহজেই ভুলে যায়। হয়তো ফারাজা নতুন কিছু শিখবে তখন আর কথায় কথায়- 'বুঝতে পেরেছো' বলবে না।

কন্যাকে ভালোবাসতে গিয়েই আমি সবাইকে ভালোবাসতে শিখে গেছি।
ফারাজার মতো বয়সী সমস্ত বাচ্চাকেই আমি ভালোবাসি। রাস্তাঘাটে আমার কন্যার বয়সী ছেলেমেয়ে দেখলেই আদর করতে ইচ্ছে করে। আইসক্রিম কিনে দিতে ইচ্ছে করে। নিজের অজান্তেই সমস্ত বাচ্চাদের জন্য প্রার্থনা করি। ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার বাচ্চাকে ভালোবাসতে গিয়ে আমি পুরো দেশকে ভালোবাসি। পুরো জাতিকে ভালোবাসি। একটা ইট গেথে যেমন ভিত্তিপ্রস্তর করা হয়। তাতে পুরো ইমারত তৈরি হয়ে যায় না। অথচ পুরো ইমারত তৈরির কাজ শুরু হয়। ঠিক ভালোবাসাও তেমনি। আমার কন্যাকে ভালোবাসতে গিয়ে সমস্ত বাচ্চাদের ভালো বেসে ফেলি। এজন্যই মানুষ যুগে যুগে ভালোবাসার এত জয়গান গেয়েছে।

আমি আমার মাকে ভালোবাসি। মৃত বাবাকে ভালোবাসি।
ভাইবোনকে ভালাবাসি। তাদের সন্তানকে ভালোবাসি। আত্মীয় স্বজনদের ভালোবাসি। দেশকে ভালোবাসি। প্রভু যীশু বলেছেন, 'যাকে ভালোবাসো তার জন্য কিছু করো। প্রতিদান আশা করো না'। নিজের সবটুকু দিয়ে কাউকে ভালোবাসা চারটেখানি কথা নয়। সবাই পারে না। আমাদের বাসায় ঘরের কাজে সাহায্য করে মিনহাজের মা। মিনহাজ তার মায়ের সাথে প্রতিদিন আমাদের বাসায় আসে। আমি মিনহাজকেও ভালোবাসি। মিনহাজকে আমি ইদের সালামি দিয়েছি। নিজের হাতে তরমুজ কেটে খেতে দিয়েছি। মিনহাজ তরমুজ খুব পছন্দ করে। মিনহাজের মাকে বলেছি, মিনহাজকে ভুলেও মাদ্রাসায় দেবেন না। স্কুলে দিবেন। মাদ্রাসা শিক্ষা উন্নত জীবন দিতে পারবে না। মাদ্রাসায় পড়লে মানবেতর জীবনযাপন করতে হবে। এবং ভুল ভাবনায় জীবন পার করতে হবে।

আমার জন্য ঘুম খুব গুরুত্বপূর্ণ।
ভালো ঘুম না হলে পরের দিনটা ভালো যায় না। গা ম্যাজ ম্যাজ করে। ইদানিং দুপুরে খাওয়ার পর খুব ঘুম পায়। আমার ঘুমটা গুরুত্ব দেয় আমার মা। যাইহোক, আজ দুপুরে খেয়েছি, খাওয়া শেষে একটা বই হাতে নিয়েছি। কয়েক পাতা পড়তেই চোখ ঘুমে বন্ধ হয়ে আসছিলো। সুরভি দোতলা গিয়েছে ভাবীর সাথে গল্প করতে। ফারাজা পাশের ঘরে টিভি দেখছে। এই সুযোগে আমি বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। গভীর ঘুম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। একটা স্বপ্নও দেখে ফেললাম। ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তার বাশি বাজাচ্ছেন। আমি বললাম, আমাকে ঘুমাতে দেন। দয়া করে বাশি বাজানো বন্ধ করুন। ডাক্তার বললেন, বাশি আমি বাজাচ্ছি না। আপনার কন্যা বাশি বাজাচ্ছে। ঘুম ভাংলো। কন্যা আমার কানের কাছে এসে বাশি বাজাচ্ছে। ইদের দিন কন্যাকে এই বাশিটা কিনে দিয়েছিলাম। বললাম, কি হয়েছে? বলল, রিমোট কাজ করছে না বাবা। আমি চ্যানেল চেঞ্জ করতে পারছি না।




সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৬
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×