somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ১৭১

০৯ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষ দুনিয়াতে ন্যাংটা আসে।
ধীরে ধীরে বড় হয়। যোগ্যতা দক্ষতা এবং জ্ঞান অর্জন করে। তারপর ইনকাম শুরু করে। সমাজের বহু মানুষ প্রয়োজনের চেয়ে বেশি টাকা ইনকাম করে। কারো কারো নেশা হয়ে যায়, টাকা ইনকাম করার। সে ভালো করেই জানে এত টাকা তার প্রয়োজন নেই। সব টাকা সে শেষ করে মরতে পারবে না। তবু ইনকাম করে যায়। প্রতিটা মানুষের কোনো না কোনো নেশা আছেই। সবচেয়ে ডেঞ্জারাস নেশা টাকার নেশা। দূর্নীতিবাজদের কথা ভাবুন। সীমাহীন টাকা দূর্নীতি করে। তারপরেও থামে না। মানুষ টাকা কোথায় রাখে? ব্যাংকে রাখে। এই সমাজে বহু লোক আছে ব্যাংকে টাকা রাখেন না। সুদের কারণে। ইসলামে সুদ হারাম। আমি একজনকে চিনি উনি নগদ টাকা ঘরে রাখেন। উনার আলমারিতে ৭০ লাখ টাকা ক্যাশ পরে আছে। মানুষের আসল সম্পদ কি? টাকা, জমি, গহনা না জ্ঞান?

এক সময় গ্রাম বাংলার নারীদের শাড়ির আঁচলে টাকা গিট্রু দিয়ে রাখতেন।
আজকাল ঢাকা বা গ্রামের কোনো মা, খালা, চাচী তার শাড়ির আঁচলে গিট দিয়ে টাকা রাখেন না। আমি ছোটবেলা গ্রামে গিয়ে দেখেছি- আমার দাদী, শাড়ির আসলে গিট দিয়ে টাকা রেখে দিতেন। এখন কেউ কেন টাকা শাড়ির আঁচলে রাখেন না? অনেক নারী তার ব্লাউজের ভিতরেও টাকা রাখতেন। আমি নিজে একজনকে দেখেছি টাকা সব সময় ব্লাউজের মধ্যে রেখে দিতেন। মহিলাটা আমাদের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শাড়ি বিক্রি করতেন। প্রচুর পান খেতেন। উনি টাকার ব্যাগ (পার্টস) সহ ব্লাউজের মধ্যে রেখে দিতেন। এখানে কথা হচ্ছে- যারা শাড়ির আঁচলে গিট দিয়ে টাকা রাখতেন, তারা ব্লাউজের মধ্যে টাকা রাখতেন না। আবার যারা ব্লাউজের মধ্যে টাকা রাখতেন তারা শাড়ির আঁচলে টাকা রাখতেন।

১৯৭১ সাল। ২৫ শে মার্চের রাত!
রাজারবাগ পুলীশ লাইনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধুম ধুম গোলাগুলির শব্দ! চারিদিকে কালো ধোয়া। পুরো এলাকার মানুষ ভয়ে আতংকে শেষ। আমার নানী ভয়ে কাপছেন! আর নানা রেডিও তে খবর শুনতে চেষ্টা করছেন। আমার মায়ের বয়স তখন সাত। সে কিছুই বুঝতে পারছে না। নানী ব্যবসায়ী মানুষ। তার কাছে নগদ অনেক টাকা আছে অনেক। আছে গহনা। সেগুলো নিয়ে নানী চিন্তিত। চালের ড্রামের মধ্যে নানী সমস্ত টাকা আর গহনা লুকিয়ে রাখলেন। কিছুটা নিশ্চিন্ত হলেন। সম্পদ লুকানো গেলো। এখন আর কেউ খুজে পাবে না। মাকে নিয়ে খাটের নিচে আশ্রয় নিলেন নানী। রাতের খাবার খাটের নিচেই কুপি জ্বালিয়ে খেয়ে নিলেন। নানা লম্বা মানুষ, খাটের নিচে গেলেন না। একটি পরিবার ভয়াবহ রাত পার করলো।

হাদিসে বলা হয়েছে, 'যার সম্পদ কম আখিরাতে তার হিসাব কম'।
আমাদের নবীজির কোনো সম্পদ ছিলো না। অর্থ্যাত নগদ টাকা, গহনা বা জমি। কিছুই ছিলো না। একজন বিশ্বনেতার কোনো সম্পদ ছিলো না। নবীজি সব বিলিয়ে দিতেন। দুনিয়ার কোনো সম্পদের প্রতি নবীজির কোনো মোহ ছিলো না। অথচ এই দুনিয়ার মানুষ শুধু 'টাকা' 'টাকা' করে। আরেহ ভাই টাকা নিয়ে, কি কবরে যাবি? সুন্দর ভাবে বেচে থাকার জন্য আহামরি কোনো টাকা লাগে না। একজন মানুষের খরচ আর কত টাকা! আমার দুনিয়ার কোনো কিছুর প্রতি লোভ হয় না। জমি, গহনা, ফ্লাট আর ব্যাংকে অনেক টাকা এসব আমি করতে চাই না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। প্রতিমাসে যা ইনকাম করি তা দিয়ে আমার হয়ে যায়। কারো কাছে হাত পাততে হয় না। যাদের বেশি সম্পদ আছে, তারা অহংকারী হয়।



সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬
১২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×