somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোয়া কোটি রূপির সোনার শার্ট!

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দত্তা ফুজে । বয়স ৩২ বছর। ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সদস্য। আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়ানোর বড়ই ইচ্ছা তার। শারদ পাওয়ারের দল থেকে মনোনয়ন পেতে এক কাণ্ড ঘটিয়েছেন তিনি। জনগনের দৃষ্টি আর্কষণ করতে ‍বানিয়েছেন একটি নতুন শার্ট । পাঠক ভাবতে পারেন, নুতন এই শার্টের আবার মাহাত্ম কী?
আছে। তার এই শার্ট যেনতেন কোনো শার্ট নয়। পুরো শার্টটি সাড়ে তিন কেজি সোনায় দিয়ে তৈরি। এতে খরচ পড়েছে ১ কোটি ২৫ লাখ রূপি।

আর এর মাধ্যমে ইতোমধ্যে মারাঠি টেলিভিশনগুলোতে বেশ কভারেজও ইতোমধ্যে পেয়েছেন এই রাজনীতিক। টেলিভিশনের সামনে আসার আগে সোয়া কোটি রূপির শার্টের সঙ্গে হাতে সোনার বালা ও গলায় হাড় পড়েন তিনি। সব মিলিয়ে এসব অলঙ্কারের মূল্য দাঁড়ায় সাত কোটি রূপি।

শুধু ফুজেই নয়, ভারতের কিছু সম্পদশালীরা বাড়ি মহারাষ্ট্রে, যারা হরহামেশাই সোনার বিলাসবহুল পোশাক-পরিচ্ছদ ব্যবহার করেন। এমনকি দরিদ্রতার সঙ্গে সংগ্রামরত, ঋণগ্রস্ত, পানির জন্য হাহাকার করা কৃষকদের আবাস আওরঙ্গবাদ, জালনা ও বীদেও এমন বিলাসী রাজনীতিকদের দেখা পাওয়া যায়।

পাঠক ফুজেই প্রথম নয়, তার উত্তরসূরী হচ্ছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার রামেশ ওয়ানজালে । তিনিই সোনার অলঙ্কার পরার ধারার সূচনা করেন। গত লোকসভা নির্বাচনে রাজ ঠাকরের দল থেকে মনোনয়ন পাওয়ার পর ভারী স্বর্ণের হাড় ও বালা পরা শুরু করেন তিনি। নির্বাচনেও বিশাল ব্যবধানে জয়ও পান তিনি। আর এরপর থেকেই ভারতে তরুণ রাজনীতিবিদদের স্বর্ণের অলঙ্কার-পোশাক পরার ধুম শুরু হয়।

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির আরেক সদস্য সম্রাট মোজে দুই কোটি রূপির স্বর্ণালঙ্কার পরেন। সম্পদের দিক থেকে শারদ পাওয়ার ও অজিৎ পাওয়ারের পরেই দলে তার অবস্থান।

মোজের দাবি, লোক দেখানোর জন্য তিনি স্বর্ণালঙ্কার পরেন না। স্বর্ণের জিনিসের মধ্যেই তিনি বেড়ে উঠেছেন। তার বক্তব্য, “আমার স্বর্ণালঙ্কারের অর্ধেক আমার পূর্বপুরুষের। আমি শুধু এগুলো পুনরায় তৈরি করেছি।”
জোটের শরিকের রাজনীতিবিদের এমন কাণ্ড দেখে ক্ষুব্ধ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সম্প্রতি হয়ে যাওয়া জয়পুরের সম্মেলনে তিনি রাজনীতিবিদদের কৃচ্ছতানীতি মেনে চলতে এবং জাঁকালো পোশাক-পরিচ্ছদ পরিধান না করার পরামর্শ দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
;)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×