নেবে আমাকে
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যদি একবার ডাকো
অ্যাকিলিসের বর্শার মতো মাইথোলজির প্রান্তর পেরিয়ে ছুটে আসবো,
ঝড়ের আগে ঘরে ফেরে যে বাতাস তাকে হার মানিয়ে চলে আসবো,
মিথ্যে কথার শহর মাড়িয়ে,
অপেক্ষার প্রহরগুলো সিগারেটে পুড়িয়ে,
দাঊ দাঊ করে জ্বলা এ শরীরের সব বৃষ্টি,
আকাশের সব গুলো মেঘ, অরণ্যের সব টুকু প্রেম
দিক-দিগন্ত কাঁপিয়ে তোলা আমার সবটুকু জৈব-অস্তিত্ব
সব, হ্যাঁ, সব কিছু নিয়ে - আমি সাইক্লোন হয়ে ছুটে আসবো,
যদি একবার ডাকো
ভুলে যাবো, আমি কি ছিলাম
তীক্ষ্ণ মিছিল ভুলে যাবো, ফেস্টুন ভরা রাজপথ ভুলে যাবো,
নেশায় ভরা স্লোগান ভুলে, সময় গড়ার প্রতিজ্ঞা ভুলে
আমি দিগন্ত জোড়া স্বপ্নহত্যার জলোচ্ছ্বাস হয়ে ছুটে আসবো
যদি একটিবার ডাকো
তোমার কাছে ছুটে আসবোই
এই আরোহণে, এই ছুটে আসায়, যদি শোনো-
আমি নেই, আমি ভেঙ্গেচুড়ে নিঃশেষ হয়ে গেছি
তাও তোমার কাছে ছুটে আসবো...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন