somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাওয়া সাংবাদিকতা / নয়া অনলাইন জার্নালজিম

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাপ্তাহিক ছুটির দিন, অথচ বৌ এর জ্বালাতনে আর ঘুমানো হলো না

ঘুম থেকে উঠতেই অরিন্দম এর বৌ অরিন্দমকে বলা শুরু করলো

"এই শোনো, তুমি আর বিছানার ডান দিকে শুবানা, আর বাম হাতে ব্রাশ ধরে দাঁত মাজবা আর তাহসান এর নতুন গানটা তোমার মোবাইলের রিং টোন বানাবা"

অরিন্দম পুরা মানসিক প্রতিবন্ধির মতো তাকিয়ে আছে নিশাত এর দিকে। কি বললো তার বৌ তাকে!! কেন বললো?!
হঠাৎএই আচরণের ধাক্কায় ঘুম পুরো পগার-পার... দাঁত মাজতে মাজতে ভাবছে অরিন্দম, কোন কূল কিনারা খুঁজ়ে পাচ্ছে না

এবার অরিন্দমকে অনলাইন ফাতরামির একটু গভীরে নিয়ে যাই

ইদানিং ফেইসবুকে কিছু অনলাইন জ্ঞানীর উপদ্রব বেড়েছে!!
তাদের জ্ঞানগর্ভ মাথা থেকে বেরিয়ে আসছে দারুন সব উপদেশ এর মসলা,
শুধু মসলা বললে কম বলা হবে, এর সাথে মালেরও অভাব নেই
সব মিলিয়ে জ্ঞানীদের মাল-মসলা বয়ান

নিউজ ফীডে এখন হরহামেশাই দেখতে পাবেন এই ধরনের শিরোণামঃ

* যে ১০ টি কাজ বিয়ের প্রথম রাতে অবশ্যই করবেন
* যে ১২টি কাজ বিয়ের প্রথম রাতে ভুলেও করতে যাবেন না
* যে ৭ টি কারনে মেয়েরা স্বামীদের ভুল বোঝে
* যে ৮ টি কারনে ছেলেরা অকালে বুড়িয়ে যায়
* যে ১১ টি কারনে আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া হবে
* প্রেমের আগে যে ১০টি জিনিস অবশ্যই জেনে নেবেন
* যে ১২ টি কারনে লেবু জল খেয়ে দিন শুরু করবেন
* যে ৭টি কারনে আপনার প্রেম ভেঙ্গে যেতে পারে
* যে ১০টি কারনে একটু বেশী বয়সে প্রেম করা ভালো
* যে ১১ টি কারনের কম বয়সে বিয়ে করা ভালো

অনলাইন পোর্টাল পরিচালনা করেন এমন কিছু 'হাওয়া সাংবাদিক' (অনলাইন জার্নালিস্ট) এর মাথা থেকে এসব জ্ঞানগর্ভ চিন্তা আসে - এগুলো আসলে তাদের 'মহাবাণী' যার আলটিমেইট উদ্দেশ্য লাইক আর শেয়ার। লাইক আর শেয়ার পাবার জন্য যেকোন জায়গায় তারা কাতুকুতু দিতে পারে। আর কাতুকুতু দিলে লাইক শেয়ার হবেই হবে। 'অনলাইন কাতুকুতু'র মাত্রা এখন তাই ছেলে মেয়ে যুবক বৃদ্ধ সকলেই টাইমলাইনেই থাকে

* 'যে ১০টি কারনে মেয়েরা সেক্স করে' - এরকম একটি রগরগে লাইন আপনার চোখে পড়লে আপনি কোনভাবেই এড়িয়ে যেতে পারবেন না। আপনাকে ওটাতে ক্লিক করতেই হবে।

আমি জানতে চাই যারা এ ধরনের উপদেশ বা বাণী দেন, তারা এগুলো কিভাবে পান? নিজের জীবনের অভিজ্ঞতা? নাকি স্বপ্নে পাওয়া? নাকি অনলাইনে কিছু একটা লিখতে হবে তাই লেখা?

একটা সময় ছিলো কিছুদিন আগেও, আমরা রবীন্দ্রনাথ কিংবা শেক্সপিয়ারের উপদেশ শেয়ার দিতাম। আর এখন চোখ পড়ে গিয়ে 'যে দশটি কাজ মেয়েদের সামনে কখনোই করবেন না'

তাহলে কি ধরে নেওয়া যায়, ঘরে ঘরে শেক্সপিয়াররা জন্ম নিচ্ছেন? তাহলে ভালো দেশ এগিয়ে যাচ্ছে... যাক! আমি তাদের এগিয়ে যাওয়া টেনে ধরবার কে?!?!

আমার গল্পের অরিন্দম আর নিশাতের মাঝে ঝগড়া লেগেছে, তাই আর ওদের টেনে আনলাম না, ওরা একটু ঝগড়া করুক

তবে যে ২ লক্ষ কারনে অগা-মগা দের কোন রকম যোগ্যতা ছাড়া অনলাইন জার্নালিস্ট হতে যাওয়া উচিত না, সেটা নিয়ে একটা পোস্ট দেওয়া জরুরী। কেউ লিখলে কৃতার্থ হতাম...

শেষ করি একটা পুরোনো জোকস দিয়ে, বুদ্ধিমানদের জন্য ইশারাই নাকি যথেষ্ট!!!

এক বুড়া বাপ তার ছেলেকে জেলে চিঠি লিখলঃ
বাবা, আমার অনেক বয়স হয়েছে। এত বড় ক্ষেত খনন করে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না।
তুই থাকলে একটু সাহায্য করতে পারতি' .
-
--
ছেলে জেল থেকে বাবাকে চিঠিতে জবাব দিলঃ 'তুমি ঐ ক্ষেত খনন করো না ।
কারণ,
ক্ষেতে আমি আমার, সব অস্ত্র লুকিয়ে রেখেছি।
--
পরেরদিন কতগুলো পুলিশ গিয়ে পুরো ক্ষেত
খনন করে দেখল, কিন্তু অস্ত্র পেলো না।
--
ছেলে আবার তার বাবাকে চিঠি লিখলঃ 'বাবা,
আমি জেলে থেকে তোমার জন্য এতটুকু সাহায্যই করতে পারলাম।
এখন শুধু আলুর
বীজ লাগিয়ে নিও!!!
--------------------
[ পোস্ট শেষ ]
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×