somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যারাসিটামল নিয়ে সাংবাদিকদের ভুল রিপোর্টিং - ভুক্তভোগী সাধারণ মানুষ এবং চিকিৎসকেরাও

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: আপনে না জাইন্যা ট্রিটপম্যান্ট দ্যান ক্যান?
: কি বললেন, বুঝলাম না

: আপনি জানেন না, অহন থেইক্যা নাপা খাওয়া নিষেধ,
খাইলে ক্যান্সার ম্যান্সার হইবো
: দেখুন আপনি ব্যাপারটা ভালো করে জানেন না

: আপনে আমারে জ্বরের জন্য অন্য কিছু দেন, আমি নাপা খাইতাম না

: নাপা, এইস মানে প্যারাসিটামল মোটেও নিষেধ করেনি সরকার। যেখান থেকে আপনি এগুলো জেনেছেন, ভুল জেনেছেন। বাজারে প্যারাসিটামল এর সাথে আরেকটা কম্বিনেশন পাওয়া যায়, 'ডিএল মিথিওনাইন' ১০০ মিলিগ্রাম। এই অংশটি শরীরে বেশ কিছু ঝুকিপূর্ণ প্রভাব ফেলে। তাই 'এই অংশ'টি আছে এমন সকল প্যারাসিটামল নিষিদ্ধ করা হয়েছে। নিশ্চিন্তে ঔষধ খান।
~~~~~~~~~~

লোকটা আমার কথা বিশ্বাস করলো বলে মনে হলো না।

নিঃসন্দেহে বলতে পারি এই কনফিউশন তৈরীর জন্য স্বাস্থ্যব্যবস্থা না, বরং দায়ী নিউজ সেনসেশন তৈরীতে ব্যস্ত একদল সাংবাদিক এবং মিডিয়া।

প্যারাসিটামল এর সাথে অনেক কম্বিনেশনই বাজারে প্রচলিত আছে

প্যারাসিটামল + ক্যাফেইন = আপনারা জানেন 'নাপা এক্সট্রা' নামে
প্যারাসিটামল + ট্রামাডোল = 'নাপাডল' নামে পাওয়া যায়

নিষিদ্ধ হয়েছেঃ
প্যারাসিটামল + ডিএল মিথিওনাইন = 'নাপা সফট' নামে বাজারে ছিলো

একটা ভুল বোঝাবুঝি তৈরী হলো। চিকিৎসার ক্ষেত্রে ভুল বোঝাটা মারাত্নক হুমকির কারন হতে পারে। একটি ভুল সংবাদ পরিবেশন এর জন্য জনমনে যে বিভ্রান্তি তৈরী হলো এর দায়িত্ব কে নেবে?

ভুল চিকিৎসার জন্য ডাক্তার জেলে গেছেন, কোর্টে গেছেন, মারধর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এমনি সনদ বাতিলের দাবীর মুখেও পড়েছেন (এটা নতুন স্টাইল পাবলিকের!! তারা শুধু এখন আর মাইর দিয়ে ক্ষান্ত হয় না। তারা সাংবাদিকদের মাধ্যমে 'নাম প্রকাশে অনিচ্ছুক' থেকে ডাক্তারের সনদ বাতিলের দাবী তোলেন!!)

ভুল কিংবা মিথ্যা রিপোর্টিং এর জন্য কোন মিডিয়া কিংবা মিডিয়ার লোকদের এরকম সাজার কথা কখনো শুনিনি। আশাও করিনা। দেশ ও জাতি উদ্ধারের দায় যেহেতু একমাত্র 'তাদের', তাই তাদের কোন ভুলই ভুল না। অথচ আমার সেই রোগী অন্ধের মতো তাদের কথা বিশ্বাস করেছে এবং সেটাই স্বাভাবিক।

একটি পত্রিকা যদি এক লাখ কপি ছাপা হয়, আর সেখানে যদি একটি ভুল তথ্য থাকে তবে তা এক লাখ মানুষের কাছে পৌছে গেলো অবলীলায়। এক লাখ বার যে মিথ্যা ধ্বনিত হবে তা কিন্তু সত্যের বেশ কাছাকাছিই চলে যায়। সেখানে একজন ডাক্তার আসল সত্যিটা জানানোর ইচ্ছা থাকলেও জানাতে পারবেন কি?

আসুন সবাই যার যার অবস্থান থেকে নিজের কাজটা করি।
'ভুল চিকিৎসা' লিখে রিপোর্ট করার আগে মনোযোগী হোন আপনার নিজের কাজে যেন আপনি 'ভুল সাংবাদিকতা' করে না ফেলেন।

পরিশেষে, আমার মেডিকেল এর সিনিয়র আপু ডাঃ মীম এর সাথে ঘটে যাওয়া নোংরা সাংবাদিকতার প্রতিবাদ জানাচ্ছি আবারো।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×