দেশের পতাকা
মোঃ রাজিব হোসেন পানি
লাল সবুজে গড়া আমাদের এই বাংলাদেশ,
যার কোন রুপের নাই শেষ ।
আমার বাংলাদেশ,
স্বাধীনবাংলাদেশ ।
এ দেশে ছড়ানো আছে, ৭১ শহীদেররক্ত ,
তাই আমরা স্বাধীন,আর সবাই মুক্ত ।
ভুলনা ,হে , বাঙ্গালী ২৫ মার্চ কালরাতের কথা ,
এ রাত থাকবে সবার কাছে ইতিহাসের পাতায় গাঁথা ।
আমার বাংলাদেশ ,
স্বাধীন বাংলাদেশ ।
পাকিস্থানের হানাদার বাহিনী,
আমাদের কাউকেই ছাড়েনি ।
এদেশেতে জন্ম আমার ,
এদেশেতে মরন ,
তাইতো আমরা পেয়েছি,পতাকা সবুজ লাল বরণ ।
সারাংশ : - আজকের এই স্বাধীন বাংলাদেশ আমরা অনেক ত্যাগ এর প্রতিদানে পেয়েছি , সেটাই আমি অল্প কথাই এ কবিতাটিতে ফুটিয়ে তুলার চেষ্টা করেছি । পাশাপাশি ২৫ শে মার্চ কালো রাতের কথা এবং ঐ রাতে শহীদদের , ইতিহাসের পাতায় নাম যে চিরকাল থাকবে তা বলেছি ।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




