কে তুমি
মো: রাজিব হোসেন পানি
কে তুমি ..? নিস্তব্ধ পায়ে হঠাৎ এসে
নির্বাক তুমি গো-ধূলি সাঁঝে ,
ঐ হরিণী চোখে ,একপলক আমার দিকে তাকিয়ে,
নীল আকাশের নিচে সু-দূরে.....
হারিয়ে গেলে ।
পাখি ডাকা এই সুন্দর সুনীল আকাশের নিচে
আজও আমি একা...নিরালয় নিস্তব্ধতাই তোমাকেই খুঁজি ।
ঐ গো-ধূলি সাঁঝের মত আর একটি সাঁঝ কেন
আমার জীবনে আসে না ?
এখনো.... গো-ধূলি সাঁঝে
তাকিয়ে থাকি দূ....রপানে
এই বুঝি তুমি আবার এলে
কই তুমি এলে না তো ?
গো-ধূলি শেষে সন্ধা এলে
যখন সবাই ঘুমিয়ে পড়ে ..
আমি জেগে থাকি ....আর জসনার দিকে তাকিয়ে ভাবি
আবার কাল কখন গো-ধূলি হবে ?
এভাবেই থাকি অপেক্ষায় ........দিনের পর দিন
আর ভাবতে থাকি তুমি কে......?
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



