
দানব
মো: রাজিব হোসেন পানি
বড় গোলক ধাঁধাঁয় পড়ে আছি ...
নিস্তব্ধ নিরালয় একাকিত্ব্যের মাঝে ।
মাঝে মাঝে সব কিছু এলোমেলো মনে হয় ,
মনে হয় ,আমি পুরুষ ! তবে ...
প্রমান করি কি করে ?
ভিতরের রাক্ষুসে দানবটা মাঝ রাতে
ঝাকুনি আর কাপুনি দিয়ে উঠে ..
মাঝে মাঝে যখন ভয়ংকর রুপে তান্ডব লিলা শুরু করে
মনে হয় ,সামাজিকতার লজ্জার বেঁড়াজাল ভেঙ্গে
ছুটে যায় .....অজানার খোঁজে....
কিছুক্ষন পরে দানবটা ঘুমিয়ে পড়ে ...
আর আমি ! আবার মানুষ রুপে ফিরে আসি ।
আমি বড় বেমানান আজ ...এই সভ্য সমাজে ,
মানবতা মনুষত্ব্য আার বিবেকের কাছে বাঁধা পড়ে আছি ....তাই
পিশাচ দানবটাকে নিজের ভিতরেই দমিয়ে রাখি ।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



