
অস্পষ্টতাই সুন্দরী তুমি
মো: রাজিব হোসেন পানি
অস্পষ্টতাই সুন্দরী তুমি
ভালোলাগার চাদরে মুড়িযে এক পা, দু
পা, ফেলে এসো তুমি,
অস্পষ্টতাই সুন্দরী তুমি,
চাদরে মুড়ানো শুভ্রতাই স্নিগ্ধ তুমি,
অস্পষ্টতাতেই সুন্দরী তুমি ।
শীতের সকালের স্নিগ্ধ সতেজ কুয়াশায়
অস্পষ্ট তুমি ...
সবকিছু হারিয়ে নি:স্ব তুমি
মেঘে ঢাকা সোনালী রোদে ,
অস্পষ্টতাই সুন্দরী তুমি ।
তুমি জরিয়ে থাকা প্রিয়ার গায়ের চাদর ,
তুমি সাহসী রমণীর শীতের ভোরের গোসল ,
তুমি তোমার নিয়মেই থাকো অবিচল ।
অস্পষ্টতাতেই সুন্দরী তুমি
ঐ দূর দিগন্তে শর্শে ক্ষেতে অস্পষ্ট হলদে, রঙ্গেরা করে খেলা ,
কি অপরুপ সুন্দরী তুমি ,অস্পষ্ট তোমার মায়া,
অস্পষ্টতাতেই সুন্দরী তুমি ,
আমার প্রিয় জন্মভূমি ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




