আমি অসাধারণদের মাঝে সাধারণ
খুঁজে বেড়াই বন্ধুত্বপূর্ণ একজন
আমি চাই না নিভে যাওয়া আগুনের ধোঁয়া
যার অস্তিত্ব শুধুই ক্ষণিকের পাওয়া
সাদা মনের মাঝে একটুখানি কালো
স্বার্থের কাছেই কি তবে বন্ধুত্ব হার মানল
আমি অসাধারণদের মাঝে সাধারণ
খুঁজে বেড়াই বন্ধুত্বপূর্ণ একজন
আমি চাই না সাময়িক চলাফেরার সঙ্গী
যে ভাবে মোরে সর্বক্ষণ প্রতিযোগী
তাঁর অশ্রু দেখে আমার চোখেও জল
হয় না কেন বন্ধুত্ব এমন অটল
আমি অসাধারণদের মাঝে সাধারণ
খুঁজে বেড়াই বন্ধুত্বপূর্ণ একজন
আমি চাই না হাওয়ায় ভাসা উড়ন্ত মেঘ
বৃষ্টি হয়ে ঝরবে একদা নিয়ে প্রচণ্ড বেগ
পুরো পৃথিবীর আকাশটা বিভেধহীন যেমন
বন্ধুত্ব হয় যেন আকাশের মত চিরন্তন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



