“Dhan Te Nan …” এতটুকু বললেই কেন জানি মাতাল অনুভূতি জাগে। মনে হতো কবে যে Kaminey দেখবো! Trailer যতই দেখি মন থেকে ভেসে আসে “Dhan Te Nan …”।
অবশেষে দেখতে বসলাম মুভিটি। অসাধারণ অভিনয়, চরম দ্রুততা এবং চমৎকার মেকিং নিয়ে শুরু হয় মুভিটি। প্রতিটি দৃশ্য দেখার পরই মনে হয়: “আরে ! দারুন তো! হেব্বি তো!” । কিন্তু এক সময় নিজেকে ক্লান্ত মনে হয়। কিসের যেন অপেক্ষা আছি বলে মনে হয়। পরে মনে পড়ে আরে মুভির কাহিনী তো দেখি কোনই আগা-মাথা নাই! তবুও মনে হচ্ছিল এই মুভি খারাপ হতেই পারে না। এখনই এমন কিছু একটা হবে যেটা দেখে সবারই তাক লেগে যাবে। কিন্তু আফসোস! মুভিটি শেষ হয়ে যায়, কিন্তু নিজেকেই মেনেই নিতে হলো যে সময়টা নষ্টই হয়েছে।
কাহিনী জানা যাক। Guddu এবং Charlie ( Shahid Kapoor) দুই যমজ ভাই । কিন্তু তাদের স্বভাব বিপরীত মেরুর। বাবার মৃত্যুর পর দুজনে চলে যায় নিজ নিজ রাস্তায় আলাদাভাবে। Guddu খুবই শান্ত স্বভাবের সুবোধ বালক। একটি NGO তে চাকরী করে। কিন্তু কথা বলতে গেলে কথা আটকে যায়। এরপর তার জীবনে আসে Sweety (Priyanka Chopra)। দুজনের প্রেম চলতে গিয়ে একদিন Guddu জানতে পারে Sweety’র ভাই এককালের ত্রাস Sunil Bhope (Amol Gupte)। এদিকে Charlie একজন ছোটখাট Gangster।সে আবার “স” কে “ফ” বলে। হঠাৎ তার জীবনে আসে একটা Guitar। এই Guitar তার ভাগ্যে নিয়ে আসে চরম পরিবর্তনের সম্ভাবনা। কি আছে এই Guitar এ? এর পিছনে পুলিশ, আন্ডারওয়ার্ল্ড সবাই পিছনে পরে যায় Charlie র । এরপর সকলের ভাগ্য সংঘর্ষ বাধে, কারণ হলো এই Guitar।
Shahid Kapoor এর অভিনয় মারাত্মক হয়েছে। কিন্তু তার Charlie চরিত্রের দৈর্ঘ্য বেশ কম মনে হয়েছে যাকেই অধিক আকর্ষণ করে। Priyankaর চরিত্র এত ছোট হলেও দারুণ অভিনয় করেছে। Mikhail চরিত্রে Chandan Roy Sanyalএর অভিনয় প্রশংসনীয়। সংগীত অসাধারন কারণ “Dhan Te Nan …”। Vishal Bhardwaj এর পরিচালনাও ভালো কিন্তু মুভিটিতে আছে অসংখ্য অহেতুক চরিত্র। শেষের সমাপ্তি দেখে মনে হয় এটা কি হচ্ছে?? সবমিলিয়ে বেশ হতাশাজনক।
রেটিং-২/৫
আলোচিত ব্লগ
বাদশা: বংশালের গডফাদার

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান
শেষ রাত
২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।
বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন
আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।