somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজিন রিভিউ - “The Great Gatsby”

২০ শে মে, ২০১৩ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে গেলাম হলিউড মুভি আর দেইখা আসলাম বাংলা মুভি। হিরু গরীব , নায়িকা বড়লোক ছাড়া বিয়া করুমনা। আবার হিরু আজি গ্রুপের মালিক ,নায়িকা বিবাহিত! সো হোয়াট? হেনতেন।
তবুও Amitabh Bachchan কে প্রথমবারের মত হলিউডের পর্দায় Leonardo DiCaprio ‘র সাথে দেখার অভিজ্ঞতা কিছুটা অনবদ্য বলে মুভিটি সম্পর্কে খুব খারাপ কিছু বলা ঠিকও না।
কাহিনী জানা যাক। সন ১৯২২। নাই বর্ষা , নাই অনন্ত , নাই মখা আলমগীরের “ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলা না” । নতুন স্পাইডার মুভিতে ভাত পায় না দেখে Nick ( Tobey Maguire) এখন নিউ ইয়র্কের চিপায় বইসা নোট ছাপে। নিউইয়র্কের তখন টাল্ডিবাল্টি অবস্থা। পয়সা আর পয়সা। সে সময়ের নাম Roaring Twenties। সারাদিন কাজ শেষে Nick ফিরে নিজের বাসায়। তার ছোট্ট বাসায় পাশে বিরাট এক ধনকুবেরের মহল। তার নাম “জলিল গ্যাটসবি” সংক্ষেপে J. Gatsby ( Leonardo Dicaprio)। অদ্ভুত টাইপের পাবলিক। খালি পার্টি দেয়। ভয়ানক জাঁকজমক সব পার্টি। পুরা শহরের সবার দাওয়াত। এদিকে নিজের দেখা দেয় না। মাঝে মাঝে জানালা দিয়া ফুচকি দিয়া নিকরে দেখে । সামনের নদীর সামনে হাত বাড়ায়ে খাড়ায় থাকে। বড়ই তাজ্জব পোলা।
নিক এর এক কাজিন Daisy ( Carey Mulligan) তার স্বামী আরেক বড়লোক Tom Buchanan ( Joel Edgerton) এর লগে থাকে নদীর ঐপাড়ের আরেক মহলে। নিক আর টম শালা-দুলাভাই টাইপের খাতির। এক লগে ঘুরতে বের হয়। আবার দুলাভাই আবার শালারে নিয়া তার গোপন প্রেমিকার বাড়ি গিয়া ফস্টি নস্টি ও করে।
একদিন হঠাৎ করে নিক দাওয়াত পায় Gatsby’র এক পার্টিতে। নিক দাওয়াতে যেয়ে জানতে পারে যে Gatsby’র পার্টিতে কেউ দাওয়াতে আসেনা। সবাই বিনা দাওয়াতেই Partyyyyyyyyyyyyyyyyyyy। কেডায় এই Gatsby? কেউ বলে আর্মিতে ছিল , কেউ বলে অক্সফোর্ডে পড়ছে আবার কেউ বলে অনন্তের সাথে একসাথে কাপড় ইস্ত্রী করতো। ঐ পার্টিতেই দেখা দেয় নিকের সাথে। গড়ে ওঠে সখ্যতা। পরেরদিন নিকরে ঘুরতে নিয়ে যায়। নিজের বন্ধু Meyer Wolfsheim ( Amitabh Bachchan) এর সাথে দেখা করায় । পরে বোঝা যায় যে সবকিছু নিকের কাজিন ডেইজির জন্য। এককালে তার লগে ছিল প্রেম। কিন্তু গ্যাটসবি ছিল চরম ফকির। যুদ্ধের পর সে কেন জানি আর ফিরে আসেনি। এদিকে টম , ডেইজির জন্য কক্সবাজার থেকে মুক্তার মালা কিনে দেওয়ার ডেইজি গেসে গইলা। পাঁচ বছর পর গ্যাটসবি আবার চায় ডেইজিকে। নিক কিছুটা সাহায্য করে। ডেইজি নিজের বাসায় চায়ের দাওয়াত দেয়। সাথে গ্যাটসবিও আসে। পুনরায় দুজনের প্রেম জেগে ওঠে। এদিকে গ্যাটসবির বাসায় গিয়ে ডেইজি পুরাই টাশকি। এই পোলারে ছাড়া যায়?
বিখ্যাত উপন্যাস হলেও কাহিনী আমার কাছে তেমন আহামরি কিছুই লাগেনি। Buz Luhrman এর নির্দেশনায় শুধুমাত্র জাঁকজমকতাই প্রকাশ পেয়েছে। The Great Gatsby উপন্যাস নিয়ে এটি পঞ্চম চলচ্চিত্র। কিন্তু ত্রিমাত্রিক প্রথম মুভি। সেকারণে প্রথম দিকে 3D এর উপাদানগুলি কিছুটা বেশিমাত্রায় দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে বলবো মুভিটির জাঁকজমকতা খুবই ভালো লেগেছে। প্রতিবারই মনে হয়েছে ১৯২২ এর নিউইয়র্ক বেশ দারুন এক জায়গা।
অভিনয়ের দিক দিয়ে Leonardo DiCaprio ‘র বরাবরই কোন জবাব নেই। দারুন অভিনয়। বেচারার কপালে এখনও অস্কার আসলো না। অদ্ভুত। Tobey Maguire, Carey Mulligan দুজনকে বিরক্তিকর লেগেছে। দারুন করেছে টম চরিত্রে Joel Edgarton। Amitabh Bachchan এর দৃশ্যের দৈর্ঘ্য হাতে গুনে বের করা যাবে কত মিনিটের।
মুভিটির বেশ কিছু আবেগঘন দৃশ্য থাকলেও কেন জানি দর্শকদের মনে আঁচড় তো দুরের কথা একটা টোকাও মারতে পারেনি। সব মিলিয়ে The Great Gatsby মুভিটিকে Great বলতে পারছি না।

রেটিং – ১.৫ /৫
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×