সুপার হিরো মুভি এবং গোয়েন্দা নিয়ে মুভি একসময় সাধারণ মুভির কাতারেই পড়তো। কিন্তু ভেজাল লাগাইলো The Dark Knight এবং Sherlock। এরপর থেকে যতই ভালো সুপার হিরো মুভি বানাও না কেন সেটা The Dark Knight এর সাথে তুলনা চলে আসে এবং একই ঘটনা ঘটে গোয়েন্দা মুভির সাথে Sherlock নিয়ে। যদিও কোন ভারতীয় নির্মাতার বাপ-দাদারও সামর্থ্য নেই Sherlock এর মত কিছু করার তবুও “ব্যোমকেশ বক্সী” নিয়ে যখন মুভি হচ্ছে সেটা নিয়ে আগ্রহ থেকেই যায়। তবে ব্যোমকেশের গোয়েন্দাগিরি দেখতে গিয়ে যদি মনে হয় এর চেয়ে ভালো গোয়েন্দাগিরি পাশের ঔষধের দোকানের তপন করতে পারে তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক।
তরুণ গোয়েন্দা ব্যোমকেশ বক্সী ( Sushant Singh Rajput) এর নিকট অজিত বন্দোপাধ্যায় ( Anand Tiwari) তার বাপের নিখোঁজ হবার সমস্যার সমাধানের জন্য আসেন। বিশ্ব বিখ্যাত গোয়েন্দার সমাধান:” তোর বাপ কোন মাইয়ারে লইয়া ভাইগা গেসে।“ আরে আজব! বাপ না এরশাদ? আরো কিছু সূত্র থেকে জানা যায় মুভির এরশাদ পান খাইতো এবং কোন একখান ব্যাচেলর মেসে থাকতো। কেস তামাম করার লাইগ্গা ব্যোমকেশ সেই মেসে উপস্থিত। কয়দিন পর দেখি অজিতও সেই মেসে থাকবো ব্যোমকেশের লগে। গোয়েন্দা মুভি দেখি নাকি Gay-এন্দা মুভি ? পান খাওয়ার কথা শুইন্যা এক ব্যাটায় টেনশানে কাশি দেওয়ার এক দৃশ্য দেখে আমার স্ত্রী বলে উঠলো নিশ্চয় এই ব্যাটার কাছে পানের বাক্স টাইপ কিছু লুকানো আছে। কিন্তু আমাদের ব্যোমকেশের একটু বেশি বুদ্ধি তো এই জন্য তার ব্যাপারটা বুঝতে ২-৩ ঘন্টা লাগলো। তার এই হয় সেই হয় , চায়না থেকে লোক আসে , জাপান থেকে লোক আসে কিছুক্ষণ পর মঙ্গোলিয়া থেকে মনে হয়ে চেঙ্গিস খানও আসে। কিযে হইতেসে সেটা বোঝার জন্য মাথায় চিন্তা আসে মুভিটা দেখবো নাকি দেখার ভান করে ঘুমাবো? এই মুভি থেকেই আমি আইনস্টানের আপেক্ষিকতা তত্বের “কাল দির্ঘায়ন” এর নমুনা দেখতে পাই। ২-৩ ঘন্টা যাবার পর দেখি মুভি মাত্র ৩০ মিনিট হয়েছে। আল্লাহ্ বাঁচাও!
শরদিন্দু বন্দোপাধ্যায়ের সৃষ্টি ব্যোমকেশ নিয়ে রচনাবলী পড়ার সৌভাগ্য হয়নি। তবে সত্যজিত রায়ের ১৯৬৭ সালের মুভি “চিড়িয়াখানা” তে ব্যোমকেশ চরিত্রে উত্তম কুমারকে দেখে পুরাই কাইত হইয়া গেসিলাম। কি চরম একখান চরিত্র! কিন্তু এই মুভিতে এইডা কী দেখলাম? Sushant Singh Rajput কে ব্যোমকেশ হিসেবে দেখে মনে হয় “কে ভাই এইডা?”
দোষ বেচারা সুশান্ত সিং কে দেবার চাইতে আমি নির্দেশক দিবাকর বন্দোপাধ্যায়কেই দিবো। রক্ত দেখলে বমি করে, সব কিছুতেই একটু ভয় পায় এটা কোন ব্যোমকেশ? কই তার মুজিব চশমা? মোঁচ ব্যোমকেশ কবে থেকে রাখলো? যাই হোক চরিত্রের বাহ্যিক গঠন নিয়ে আমার জ্ঞান কম তাই ভুল হতেই পারে তবে ব্যোমকেশ বক্সীকে এরকম লুতাপুতা চরিত্র বানানো মাইনা নিলাম না। কারণটা কী? বাঙালী মানে লুতাপুতা আর পাঞ্জাবী মানে সিংহ?
কাহিনীর অনেক জায়গায় গোয়েন্দাগিরির প্যাঁচ আপনি গোয়েন্দার আগে বুঝে যাবেন কিন্তু কাহিনীটাই বুঝবেন না। এটা চিত্রনাট্যকারের সম্পূর্ণ ব্যর্থতা। মুভির অর্ধেক দুর্দান্ত রকমের বোরিং এবং শেষভাগ সাধারণ মানের বোরিং।
অভিনয়ের দিক দিয়ে আনন্দ তিওয়ারী এবং নিরজ কবি বেশ ভালো করেছেন। সুশান্ত সিং এর জন্য একটু বেশি কঠিন হয়ে গেছে হয়তো তবে ছেলেটি মেধাবী। চরিত্রটি আরো একটু শক্তিশালী করলে হয়তো পারবে।
মুভিটির প্রোডাকশন ডিজাইন বেশ দারুন হয়েছে। ১৯৪৩ সালের কোলকাতাকে বেশ সুন্দরভাবেই ফুটিয়ে তোলা হয়েছে।
মুভিটি আমার ভালো না লাগলেও বেশ ভালোই ব্যবসা করছে। পরবর্তী মুভিটিতে আশা করি আরো একটু ভালো করে বানাবে।
সব মিলিয়ে বোরিং মুভি।
রেটিং – ১/৫
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।