somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজিন রিভিউ: Prem Ratan Dhan Payo

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৫ সালের কথা। আমার বড় বোনের কাছে একটি হিন্দী মুভির নাম শুনলাম যেটা না দেখলে বলে জীবন বৃথা! কোনভাবে ভিডিও ক্যাসেট ভাড়া করে আমাদের ভিসিপিতে ছাড়া হলো মুভি :”হাম আপকে হ্যায় কৌন?”। শুরু হলো মুভি ...। গাজরের হালুয়া, অন্তাক্ষরী খেলা, বিয়ের এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান ... চলছে তো চলছেই। সিনেমা দেখছি নাকি বিয়ের ভিডিও দেখছি, কিছু বুঝতেসিলাম না। আমার বোন বললো:” এই তো! এখনই মুভির কাহিনী শুরু হবে।“ এইভাবে মুভি শেষ হয়ে গেল কিন্তু ঐ বিয়ের অনুষ্ঠান মনে হয় এখনো চলছে। মুভির নির্দেশক সুরাজ বারজাতিয়ার নামটা ভালোভাবে মাথার মধ্যে ঢুকে গেল। হালায় বারবার মুভি বানায় আর প্রতিবার মুভি দেইখা ধরা খাই।

এইবার ঠিক করসিলাম আর ধরা খামুনা। কিন্তু প্রেম রতন ধন পায়ো মুভির ট্রেলার আসার পর আমার স্ত্রী বললো:” আরে! এ মুভিতো মনে হচ্ছে The Prisoner of Zenda’র কাহিনী নিয়ে তৈরী!“
পুরুষতান্ত্রিক এ সমাজে স্বামী হিসেবে এমন একটা ভাব ধরলাম যেন Zenda –মেন্ডা সব কাহিনী এক্কেরে পইড়া উলডায় ফালাইসি। “তাই নাকি? তাহলে তো ভালোই হবে।”
আমার স্ত্রীর ধারণা সঠিক ছিল, কিন্তু বারজাতিয়ার মুভি দেখবা আর গাজরের হালুয়া খাবানা তা কী হয়? লে হালুয়া!

কাহিনী জানা যাক। প্রেম দিলওয়ালা ( এইডা আবার কারো নাম হয়?) ওরফে সালমান খান একটি রামলীলা দলের মালিকপক্ষের কেউ। ঐ রাজ্যের রাজকুমারী মৈথিলী ( সোনাম কাপুর) এর বিরাট ফ্যান নায়ক প্রেম। সোনামের সাথে বিয়া ঠিক হইসে অন্য রাজ্যের যুবরাজ চুলবুল পান্ডের সাথে। চুলবুলের বাপে ছিল এরশাদের ওস্তাদ। নিজের ২ বউ আর বউ টাইপ কয়টা কে জানে? যাই হোক মোটামুটি ২ ভাই এবং ২ বোনের রাজ পরিবারে নাম আছে এবং এদের মধ্যে বিরাট মাইরপিট অবস্থা। চুলবুল রাজা হবে কিন্তু এর মধ্যে হয় ঝামেলা। প্রেম আসে চুলবুলের জায়গায়। তারপর কে কার ধন পায়ো ... খেচাখেচি হেনতেন এবং শেষে গাজরের হালুয়া।

সুরাজ বারজাতিয়ার মুভি কেউ কাহিনীর জন্য দেখেনা। সপরিবারে যাতে কিছু সময় উপভোগ করা যায় সেজন্য দেখে। বলা যায় বর্তমান হিন্দী সিরিয়াল গুলির সবগুলিরই রং ঢং সব তার থেকেই শেখা। তবুও রং তামাশা হতে হতে শেষের দিকে কিছু কাহিনী থাকে। এই মুভিটির শুরুটা মারাত্মক হইসে। আমি তো পুরাই টাশকিত। বেশ ভালোই তো লাগছে! তারপর মুভির ২য় ভাগেই শুরু হলো পেইনের উপর পেইন।

অভিনয়ের দিক দিয়ে সালমান খানকে দারুন লেগেছে। উভয় চরিত্রেই দারুন করেছে। এছাড়া সালমানের বোন চরিত্রে স্বরা ভাস্কর এবং বৈরাম খান টাইপ চরিত্রে অনুপম খের অনেক ভালো করেছেন। এছাড়া সালমানের বন্ধু চরিত্রে দীপক ডোব্রিয়ালও ভালো করেছেন।

এরপর আসে নায়িকা। কেন সোনম কাপুর? একদম অভিনয় পারে না। এছাড়া সালমানের সামনে সালমানের ভাগ্নী লাগে। পুরাই ভুয়া। এ চরিত্রে কারিনা কাপুরকে প্রয়োজন ছিল। তবে সোনম কাপুরের সাজ-গোজ বেশ প্রশংসনীয় বলতে হবে। নীল নিতিন মুকেশ এখনো কিছুই অভিনয় শিখেনাই। ওইটারে কোন মাঠের পাশে দাড় করায়ে পাশে “হোয়াইট হাউজ” লেখা সাইন বোর্ড ঝুলায় দিলে অনেক পর্যটক পাওয়া যাবে।

মুভিটির গানগুলি চরম খারাপ নয়। চলে আরকি। শুধু শুনতে বেশ খারাপ লাগতে পারে তবে সুন্দর চিত্রায়নের কারনে দেখতে তেমন খারাপ লাগে না।

মুভিটির কাহিনীতে এমন কিছু বাঁক ছিল যেগুলি সুন্দরমত বানানো যেত। মুভিটির চিত্রায়ন বলতে হবে অসাধারণ মানের। মুভিটি দেখলে ভালো প্রিন্টে দেখলে ভালো লাগবে।

মুভিটির প্রথম ভাগ যেরকম দারুন হয়েছিল দ্বিতীয়ভাগ তারচেয়েও বেশি শোচনীয়। এক সময় মনে হয় এই মুভি কেন শেষ হয় না? সব মিলিয়ে যা আশা করেছিলাম তেমনই মুভি।

রেটিং – ২.০ /৫.০
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
১৫টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×