somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজাপতি এবং কিছুটা আমি

১৯ শে নভেম্বর, ২০১২ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাল আছি। সুখে আছি। ছন্নছাড়ার মত একা যখন ঘুরে বেড়াই, মানুষ হয়তো ভাবে খুব নিঃসঙ্গ আমি। কিন্তু গত দেড় বছর ঘরের বাইরে একা ঘুরে বেড়ানোর সত্যিকারের কোন সুযোগ হয়নি আমার। তাহলে কি মানুষ ভুল দেখে? নাকি আমি মিথ্যে বলছি? না, কোনটাই না। বাসা থেকে বের হওয়া মাত্র দেখা পাব দুজন সঙ্গীর। দুটো প্রজাপতি। যতক্ষণ পায়ে হেঁটে চলব, ততক্ষণ এই দুটো সাথেই থাকবে। কখনও উড়ে উড়ে আমাকে পেছনে ফেলে একটু সামনে যেয়ে একে অপরে গোত্তা খাবে, আবার আমি কাছে যেতেই দুজনে আলাদা হয়ে পথ ছেড়ে দেবে এবং পেছনে চলে যাবে। আবার একটু পরেই দুজন সামনে চলে যাবে গোত্তা খেতে। আর এদের কারনেই পথ চলতে কখনও আমি থেমে যাই, কখনও ধীরে চলি আবার কখনও জোরে। যদি কোন যানবাহনে অন্যকথাও যাই, যান থেকে নামা মাত্র সামনে চলে আসবে অন্যরকম একটা বা দুটো প্রজাপতি। তারাও বাসার দুটোর মত একইভাবে সঙ্গ দেবে।

ব্যাপারটা আরেকটু পরিস্কার করতে গতকালের ঘটনা খুলে বলি। বাসা থেকে বের হতেই প্রজাপতি দুটোর সাথে দেখা। রিক্সায় ওঠা পর্যন্ত তারা সঙ্গ দিল। রিক্সা থেকে সায়েন্সল্যাব নামা মাত্র আবার একটা প্রজাপতির দেখা। সায়েন্সল্যাবে কাজ সেরে আজিমপুরের পথে পা বাড়ালাম। ওখানে একটা টিউশনি আছে ছয়টায়। কিন্তু আমি ফ্রি হয়ে গেছি সাড়ে চারটায়। তাই সময় পার করতেই সায়েন্সল্যাব থেকে পদযাত্রা শুরু করলাম। আজিমপুর পথে সঙ্গ দিল অন্যরকম দুটো প্রজাপতি। আজিমপুর পৌঁছে ঘড়ির দিকে তাকাতেই সে জানিয়ে দিল, আমি এক ঘণ্টা আগে পৌঁছে গেছি। তাই একটা ফুটপাথ চায়ের দোকানে বসলাম বেশ আরাম করে। এখানে বসেই ছয়টা বাজিয়ে দেব বলে মনে মনে ষড়যন্ত্র করেছি। বসেই একটা চায়ের অর্ডার করলাম ছেলেটাকে। ছেলেটা আমার দিকে তাকাতেই জিজ্ঞেস করল,"ভাল আছেন ভাই?" এই দোকানে এই পর্যন্ত এর আগে একবার চা খেয়েছি তাও আজ থেকে পাচ-ছয় দিন আগে। প্রতিদিন চায়ের দোকানে কতশত মানুষ আসে। এতো মানুষের ভিড়ে ছেলেটা আমাকে মনে রেখেছে বলে খুবই ভাল লাগলো। তাই আমিও তার কথার উত্তর দিলাম খুব আপনজনের মত সুর করে,"হুম ভাল, তুমি?"

কুশল বিনিময় শেষে চা এলো আমার হাতে। চাইয়ের সাথেই নিকোটিনযুক্ত ধোঁয়া ছেড়ে আশেপাশের পরিবেশকে আরও একটু বেশি দুষিত করছিলাম আপন মনে। সেই সাথে রাস্তায় চলাচলরত মানুষ দেখছিলাম। কেউ একটু তাড়ার মাঝে আছে, কেউ একটু নবাবী ভঙ্গিতে আছে, কেউ পরিবার, সন্তান নিয়ে ব্যস্ত, আবার কেউ প্রেমিক/প্রেমিকা নিয়ে আশেপাশের পৃথিবীর খোঁজ রাখতে ভুলে গেছে চলার পথে। এগুলো দেখতে দেখতেই বরাবরের মত দুটো প্রজাপতি এসে চক্কর খাওয়া শুরু করল আমার চারপাশে। এসব খুব সাধারন ঘটনা। এই প্রজাপতি ওড়াউড়িকে প্রথম প্রথম আমি খুব একটা গুরুত্ব দিতাম না। মাঝে মাঝে তো পায়ের সামনে চলে আসা প্রজাপতিকে ফুটবল মনে করে উড়িয়েও দিতাম। কিন্তু সময়ের পরিক্রমায় এদের সঙ্গ আমার ভাল লাগতে শুরু করে। তাই এখন একা একা উপভোগ করি। হঠাৎ একটা প্রজাপতি এসে আমার হাতে বসল। খেয়াল করে দেখলাম, এই প্রজাপতিকে এর আগে আমি দেখিনি। অসম্ভব সুন্দর একটা প্রজাপতি। চক্কর খাওয়া প্রজাপতি দুটো এখনও চক্কর খাচ্ছে। এটা কোথা থেকে এসে আমার হাতে বসল, বুঝে উঠতে পারলাম না। ব্যাপারটা শুধু আমি একাই খেয়াল করিনি। আশেপাশের মানুষগুলোও খেয়াল করেছে। তারা একরকম চিৎকার করেই উঠলো আনন্দ প্রকাশ করতে যেয়ে। এক দুষ্টু পিচ্চি তো তেড়ে এলো হাতে বসা প্রজাপতিকে ধরবে বলে। কিন্তু বিপদ টের পেয়ে গিয়েছিল প্রজাপতিটা। সাথে সাথে উড়ে পালাল কোন এক অজানায়। এবার শুরু হল মন্তব্যের পালা। কেউ বলছে, ভাই আপনার খুব দ্রুত বিয়ে হবে। কেউ বলছে, আপনার বউ অনেক সুন্দর হবে। একজনকে বলতে শুনলাম,"ভাই আপনার ভাগ্য খুব ভাল। রাজকপাল। প্রজাপতি যার তার শরীরে বসে না।"
অন্য একজন বলে উঠলো," প্রজাপতিটা পানি খেতে এসেছিল। আপনার হাতে বসে আপনার কাছে পানি চাইছিল।"
বুঝলাম, আর কিছুক্ষণ এখানে থাকলে এরা আমাকে পাগল বানিয়ে ফেলবে। মন্তব্য শুনে আমার পেট ফেটে হাসি পাচ্ছিল। দ্রুত বিল পরিশোধ করে কেটে পড়লাম চায়ের দোকান থেকে। সাথে সাথে একটা বড় কালো প্রজাপতি আমার সাথে যাত্রা শুরু করল। এটাও দেখে ফেলেছে চা দোকানের লোকজন। এবারেও তারা মৃদু চিৎকার করে উঠলো আনন্দ প্রকাশ করতে যেয়ে। বুঝলাম, আমাদের দেশের মানুষ চিৎকার করতে সবসময় ওঁত পেতে থাকে। যেনতেন একটা সুযোগ পেলেই হল, চিৎকার জুড়ে দেবে কিছু না ভেবেই।

টিউশনি শেষ করে আমার প্রতিদিনের বাহন এবং খুব প্রিয় বাহন রিক্সায় উঠলাম বাসায় ফিরব বলে। বাসার সামনে বারেকের দোকান। তখন মুটামুটি আটটা বাজে। বাসায় ঢোকার আগে বারেকের দোকানে যেয়ে বসলাম একটু চা খাব বলে। বারেক আর আমি প্রায় সমবয়সী। সম্পর্কটা বন্ধুর মত, যদিও একে অপরকে মামা বলে সম্বোধন করি। আমাকে দেখা মাত্র বারেক বুঝে গেল, আমার চায়ের তৃষ্ণা পেয়েছে। সে দ্রুত চা বানিয়ে আমার হাতে ধরিয়ে দিল। চায়ে মাত্র একটা চুমুক দিয়েছি, ওমনি পায়ে একটা কোমল স্পর্শ অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখি, ধবধবে একটা সাদা বিড়াল আমার পা ঘেঁষে একবার এদিক যাচ্ছে, আবার অদিক যাচ্ছে। বারেকের দোকান থেকে একটা বিস্কিট নিয়ে ভেঙ্গে টুকরো করে মাটিতে ফেলে দিলাম। খুশিতে ঘনঘন লেজ নেড়ে কয়েকবার ম্যাও ম্যাও করে খাওয়ায় মন দিল সে। বিড়ালটার খাওয়া শেষ অয়নি, এমন সময় সামনে হাজির ধূসর রঙের একটা কুকুর। আমার কাছে তারও একটা দাবি আছে। দোকান থেকে একটা বাটারবন নিয়ে কয়েক টুকরো করে নিচে ফেললাম। কুকুর বাবাজিও খুশিতে ঘনঘন লেজ নেড়ে খাওয়ায় মন দিল। এই বিড়াল আর কুকুর প্রতিদিন সন্ধ্যায় এভাবেই তাদের দাবি আদায় করে আমার থেকে। চা খেতে খেতে কুকুরটার খাওয়া মন দেখছি আর মনে মনে ভাবছি, বিড়ালটার মত কুকুরটাও যদি খাবার দেয়ার পর খুশিতে লেজ নেড়ে ঘেউ ঘেউ শুরু করে দিত, তাহলে মনে হয় বারেক আমাকে তার দোকানে নিষিদ্ধ করে দিত। সে যাই হোক, কুকুরটার বুদ্ধি আছে।

রাতের বেলা মাঝে মাঝেই আমার বাইরে হেঁটে বেড়ানোর অভ্যাস অকারনে। আকাশে চাঁদের হাসি বাঁধ ভাঙলে অথবা ঝিরঝির হাওয়া উন্মাতাল করে দিতে চাইলে মন অথবা আকাশে তারার মেলা বসলে ঘরে থাকতে পারি না। কিছু সময়ের জন্যে হলেও বাইরে হেঁটে বেড়াতে ইচ্ছে হয়। যেসব রাতে বাইরে যাই এই ধূসর কুকুরটা আর ধবধবে সাদা বিড়ালটা আমার সঙ্গী হয়ে যায় না চাইতেই। যতক্ষণ হেঁটে বেড়াবো, ততক্ষণ সাথে থাকে এরা। কুকুরটা হাঁটবে সামনে সামনে আর বিড়ালটা পাশে পাশে। একা থেকেও নিঃসঙ্গ নই, এমন একটা অনুভুতি চলে আসে বুকের ভেতর। অকারনেই যেন আনন্দ বাঁধ ভাঙতে চায়। খুব কৃতজ্ঞ আমি এই কুকুরটার কাছে, এই বিড়ালটার কাছে আর সেই সব প্রজাপতির লাছে, যারা আমার একা পথ চলাকে নিঃসঙ্গতা থেকে আলাদা করে দিয়েছে।

চা খাওয়া শেষে বাসার পথ ধরলাম। এদিকে কুকুর আর বিড়ালটার খাওয়া অনেক আগেই শেষ। তারাও আমার সাথে চলছে। যাবে বাসার গেট পর্যন্ত। তারপর আমি ঢুকে যাব বাসায় আর ওরা চলে যাবে নিজ নিজ পথে। গলির মাঝে পা রাখতেই আকাশের দিকে চোখ গেল আমার। দুই-তিন দিনের পুরনো হয়ে যাওয়া নতুন চাঁদটাকে বেশ শানিত লাগছে। তাকে ঘিরে হালকা কুয়াশা থাকলেও উজ্জ্বলতা ম্লান হয়নি। মনটা পরম শান্তিতে ভরে গেল। মনে মনে কেউ একজনকে উদ্দেশ্য করে আপন মনে আকাশের পানে তাকিয়ে বলে উথলাম,"তুমি আমাকে চলে গিয়ে একা করতে পারলেও নিঃসঙ্গ করতে পারনি। আমাকে সঙ্গ দেবার মত এই পৃথিবীতে অনেকেই আছে। আর কেউ না থাকলেও এই ধূসর কুকুর, ধবধবে সাদা বিড়াল আর প্রজাপতিগুলো আছে এবং এরা থাকবে। এরা একা করে দিয়ে চলে যায় না। কারন এরা মানুষ না।" :)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×