somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ লেখা

২২ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগ। আজব এক জায়গা। যেখানে প্রথম আলো ব্লগ আমার রেজিস্ট্রেশনের পর মাত্র দুই দিন সময় নিল মোডারেট করতে, সেখানে সামহোয়্যার ইন ব্লগ এক সপ্তাহ ছয় দিন পরেও এখনও ওয়াচে রেখেছে। প্রথম আলো ব্লগে আমার লেখা প্রথম পাতায় আসছে, সেখানে মন্তব্য আসছে, আমি নিজেও ভাল লাগা পোষ্টে মন্তব্য করছি। সেখানে এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনও রকম কোনও নিয়ম ভঙ্গের অভিযোগ নেই। আর এই ব্লগ কিনা এখনও রেখেছে আমাকে ওয়াচে।
রেজিস্ট্রেশনের দিন জানিয়ে দেয়া হল আমাকে সাত দিন ওয়াচ করা হবে। ব্লগের পরিবেশ সুস্থ রাখতেই এমন ব্যবস্থা। সাত দিন পেরিয়ে চৌদ্দ দিন হতে চলল, তবু ওয়াচের কোনও শেষ নেই।
ব্লগ নাকি মানুষের মননশীলতার উন্নতিতে সহায়ক। নিজের সৃষ্টিশীলতাকে উন্নত করতে ব্লগ নাকি ইদানিং খুব সহায়ক। কিন্তু এই ব্লগ যা করছে তা মটেও এসবের সাথে যায় না। ব্লগে ঢুকতেই মানুষ প্রথমে উপভোগ করবে কথা দিয়ে কথা না রাখার বেদনা। এই বেদনা কবে শেষ হবে, তার নেই কোনও ঠিক। কারন পরম জ্ঞানী মোডারেটরগন কথা দিয়ে কথা রাখতে পারেন না। যদি এমনই হয়, সাত দিনেও আপনাদের ওয়াচ করে মন ভরবে না, তাহলে সাত দিন কেন লিখে রাখলেন? নাকি এটা বাংলাদেশের সরকারী কার্যক্রমের এক বিশেষ প্রদর্শনী? সরকারী কাজেও যেমন কখনই সঠিক সময়ে কাজ সম্পন্ন হয় না, এই ব্লগেও তেমন সঠিক সময়ে কখনও ওয়াচ শেষ হয় না। আমার এখন কেমন যেন দায়িত্ববান মোডারেটর এর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে।

আমি জানি, আমার মত একজন ক্ষুদ্র মানুষের প্রতিবাদে বিশাল মহীরুহ মোডারেটর এর কিছুই হবে না। কিন্তু তবুও প্রতিবাদ জানিয়ে গেলাম। চোখে আঙ্গুল দিয়ে তার অযোগ্যতা দেখিয়ে দিয়ে গেলাম। মোডারেটর চাইলে আমাকে ব্লকও করে দিতে পারেন, আমারও কিছু যায় আসে না এই ব্লগে আসতে না পারলে। সামহোয়্যার ইন ব্লগে এই পোস্ট আমার শেষ পোস্ট, যদি না আমাকে ওয়াচ থেকে মুক্তি দেয়া না হয়, অন্য পোষ্টে মন্তব্য করতে দেয়া না হয় আর যদি আজকের কারনে আমাকে ব্লক না করা হয়। এরপর আমি সেই দিনই লিখব, যেদিন মোডারেটর তার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমাকে ওয়াচ থেকে মুক্তি দেবেন। ধন্যবাদ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×