somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারকে ৭ বছর জেল।/:):|/:)

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম সম্পর্কে ওয়েবসাইট ও টেলিভিশনে অপপ্রচারের অপরাধে সৌদি আরবে রাইফ বাদায়ি নামক একজন ব্লগারকে সাত বছর জেল ও ৬০০ দোররা মারার নির্দেশ দিয়েছে সৌদি আরবের একটি আদালত।

বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একথা জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাইবার আইন লঙ্ঘনের জন্য চলতি সপ্তাহে জেদ্দা ক্রিমিনাল কোর্ট রাইফ বাদায়িকে এ সাজা দেয়। তিনি গত বছরের জুন মাস থেকে কারাগারে রয়েছেন।

হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্যের উপ-পরিচালক নাদিম হাউরি বলেন, "ধর্ম নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন একজন মানুষ।যিনি ইতিমধ্যে এক বছর ধরে বন্দি রয়েছেন এবং এখন তাকে সাত বছরের জেল ও ৬০০ দোররার মুখোমুখি হতে হবে।"

বাদায়ির আইনজীবী আবু আল খায়ের ওয়ালিদ হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, “বিচারক আল হার্বি সোমবার এ রায় দেন। এ ব্যাপারে আগামী ৬ আগস্টের মধ্যে আসামিকে লিখিতভাবে জানানো হবে বলে আশা করা হচ্ছে।”

এছাড়া রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে বলেও জানান এ আইনজীবী।

এদিকে রায়ের প্রতিক্রিয়ায় বাদায়ির স্ত্রী ইনসেফ হায়দর বলেন, "এখন কী করতে হবে আমি তা জানি না।”

তার স্বামী কোনো ‘ভুল’করেননি বলেও দাবি করেন তিনি। তিন সন্তান নিয়ে তিনি এখন লেবাননে বসবাস করছেনহায়দর।

তিনি আরও বলেন, “আমার সন্তানদের নিয়ে আর সৌদি আরবে ফেরা হবে না।”
হিউম্যান রাইটস ওয়াচ বাদায়িকে মুক্তি দেয়ার জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 'এ ধরনের বিচার’নিয়ে সৌদি মানবাধিকার কর্মীদের নীরবতার নিন্দা জানিয়েছে।

এর আগে ২০০৮ সালে ‘ফ্রি সৌদি লিবারেলস’ওয়েবসাইটের যাত্রা শুরুর কয়েকদিনের মাথায় বাদায়িকে একদিনের জন্য আটক করা হয়। তখন তার কাছে সাইটের খুঁটিনাটি বিষয়ে জানাতে চাওয়া হয়। ওই সময় কয়েকজন ধর্মীয় নেতা তাকে 'অবিশ্বাসী ও ধর্মত্যাগী' বলে অভিহিতি করেন।



View this link
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×