somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার নাম

২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাদের এক কোণায় বসে আছি একা । সিগারেটের ধোঁয়া গুলো মেঘের মত আমাকে জড়িয়ে ধরছে । হাতের সিগারেটটা ফেলে দিয়ে পাশে রাখা গিটার টা নিয়ে নিলাম । আসলে গিটার নামক বাদ্যযন্ত্রটা আমার এইসময়টার একমাত্র সঙ্গী । প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করে মুখে দিলাম আর ধোঁয়া ছাড়তে শুরু করলাম কারণ এই ধোঁয়াগুলোই আমাকে একাকীত্ব থেকে দূরে রাখে । একটা মিষ্টি সুর শুনতে পাচ্ছি আর সুরটা আমার খুব পরিচিত । পাশে রাখা মুঠোফোনটা হাতে নিয়ে কানে দিতেই..

-মামা তুই কই?
--মেঘের রাজ্যে বসে আছি আর মেঘেদের আনাগোনা লক্ষ্য করছি । আসবি এখানে ?
-মামা তোর এইসব কবি টাইপ কথাবার্তা আমি বুঝিনা । তুই থাক তোর বালের রাজ্যে ।
-- হাহা..কিছু বলবি ??
- হ মামা একটা নতুন মাল পটাইছি । সেইরাম দেখতে । পুরাই নায়িয়া । তয় বুঝলি মামা মাইয়্যাটা রুমে যাইতে চায়না । খালি কয় সবকিছু বিয়ের পর । কওতো মামা আমারে কি বিয়ে টিয়ে মানায় ??
-- হুম ।
- শোনো মামা শুক্রবারে তোমার ফ্লাটটা আমারে দিতে হবে । কি জইন্য সেইডা তো আর আলাদা কইরা কইতে হবে । হেহেহে
-- আচ্ছা ঠিকাছে বলে কলটা কেটে দিলাম ।

নাঈম ছেলেটা সারাদিন মেয়েদের পিছনে ঘোরে । আর টিশার্টের মত গার্লফ্রেন্ড চেঞ্জ করে । প্রেমের অভিনয় করে তাদের সাথে রুমডেট করে তারপর ব্রেকাপ । মাঝে মাঝে মেয়েগুলোর জন্য মায়া হয় তবে রাস্তায় যখন তাদের অন্য কারোও সাথে লেপ্টে থাকা অবস্থায় বাইকে দেখি তখন সিগারেটের ধোঁয়ার মত মায়াটা ভেতর থেকে বের হয়ে যায় ।

নাঈম কে যদি বলি মেয়েগুলোর সাথে এমন করিস কেন? তখন ও বলে যে মেয়ে গুলোই যদি রুমে যেতে চায় তাহলে সে নিয়ে যাবেনা কেন ?? আর ও যদি বলে যে রুমডেট করবে না তাহলে তারা নাকি বলে যে সে কাপুরুষ ব্লা.. ব্লা..ব্লা.. !!

যদি ওকে বলি যে সব মেয়েতো এক রকম না । সবাই তো ওই খারাপ মেয়ে গুলোর মত না । যাদের কাছে ভালোবাসা মানেই যৌনতা অথবা রুমডেট । তখন তার মুখে শুনতে পাই যে সব মেয়েই নাকি এক । তবে আমি বিশ্বাস করিনা সব মেয়েই এক । তখন শুনতে পাই যে মেয়েরা ভালোবাসা ডিজার্ব করেনা । তার কাছে নাকি সব মেয়েই এক ।

আমার আর লাবণ্যের দুই বছরের রিলেশন । এই দুই বছরে আমাদের ভালোবাসার আকাশের মেঘে শুধু বেড়েছে, এক ফালিও কমেনি । এ ভালোবাসা শীতের সকালে ঘাসের উপর বসে থাকা একবিন্দু শিশিরের মত পবিত্র । মেয়েটার সাথে এক রিক্সায় ঘুরে বেড়ানো, নদীর ধারে বসে থাকা, একটা ফুসকার প্লেট দুইজনে শেয়ার করা ,মাঝে মাঝে একটু আধটু হাত ধরা এগুলো মিলেই আমাদের ভালোবাসা । কই কখনো তো লাবণ্য এর বাহিরে কিছু আবদার করেনি !!

মাঝে মাঝে বন্ধুরা হাসাহাসি করে আমাদের ভালোবাসা নিয়ে । উপহাস করে । তাকে এখনো রুমে নিতে পারলাম না জন্য টিটকারি দিতেই পিছুপা হয়না ।

কিছু বলিনা তাদের কারণ তাদের কাছে ভালোবাসা মানেই রুমডেট । এর বাহিরে যে কিছু একটা আছে যাকে ভালোবাসা বলে এটা তারা জানেনা । তাদের কাছে ভালোবাসা মানেই শরীর । শুধু ছেলেদের দোষ দিলে অন্যায় করা হবে কারণ অনেক মেয়ের কাছেও ভালোবাসা মানেই রুমডেট । তারা রিলেশনের ১ সপ্তাহ হতে না হতেই লিটনের ফ্লাটে যায় । তারপর ? হাহাহা ব্রেকাপ । তারা স্মার্ট । তাদের কাছে এটাই ভালোবাসা ।

কারোও ভালোবাসা তার চটপটির দোকানে স্ত্রীর নাম লিখার মাঝে । কারোও ভালোবাসা এক প্লেট ফুসকা দুজনে শেয়ার করে । কারোও ভালোবাসা লিটনের ফ্লাটে ।

তবুও বলতে হয়..বেঁচে থাকো ভালোবাসা শত শত মানুষের মাঝে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×