somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

“আমার প্রিয় শিক্ষক”

২২ শে জুন, ২০১৩ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসা


নিরব নিস্তব্ধ চারিদিক । আধাঁর আলোকে গিলে ফেলেছে তাও ঘন্টা সাতেক হল । ক্রমান্বয়ে আলো কাছাকাছি হওয়ার পথে । ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসার কোন ছাত্র কিবা শিক্ষক কেউ কোথাও বোধ করি জেগে নেই । দূর থেকে প্রহরীর বাঁশির আওয়াজ আঁধার আর বাতাসে মিলিয়ে মিলিয়ে ভেসে আসছে । শব্দের আওয়াজ খুব ক্ষীণ হলেও রাতের নিস্তব্ধতায় এই শব্দ মাঝে মাঝে ঘুম ভাঙানেরা জন্য যথেষ্ট । আজ আমিও এমন এক পরিস্থিতির শিকার । কেমন করে জানি আমারও রাতের এই দ্বিপ্রহরে ঘুম ভেঙে গেল । অনেক চেষ্টা করেও নতুন করে আর চোখের দুই পাতাকে এক করতে পারলাম না । ভাবলাম গভীর রাতের বাহিরের পরিবেশ দেখে আসি । যেই ভাবা সেই কাজ । ঘুরতে ঘুরতে এক সময় এসে থামলাম আমাদের ঝালকাঠী এন এস কামিল মাদ্রসার প্রধান মুফাসসির আলহাজ্ব হযরত মাওলানা লুৎফর রহমান (যশোরী)হুজুরের রুমের সামনে । আমি থামতে চাইনি কিন্তু এত রাত্রেও হুজুরের রুমে বাতি জ্বলতে দেখে আমি আর সামনে এগুতে পারলাম না । আমি অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলাম হুজুর এখনো কি নিয়ে ব্যস্ত আছেন সেটা দেখার জন্য । আমি নিস্তব্ধতার মধ্যে দেখতে লাগলাম জ্ঞানপিপাসু এক ব্যক্তি চোখে রাজ্যের সব ঘুমকে জয় করে মৃদু আলোতে বই নিয়ে বসে আছেন । আবার মাঝে মাঝে কম্পিউটারের সামনে বসে ই-লাইব্রেরীর ভিতরে গভীর জ্ঞানের বিভিন্ন বিষয়ে নিমগ্ন । সময়ের প্রতি যেন কোন খেয়াল নেই । মাথার উপরে লটকানো দেয়াল ঘড়িটা আপন মনে টিক-টিক করে বয়েই চলছে। শুধু খেয়াল আগামী কালের ক্লাশে ছাত্রদের কিভাবে নতুন কোন বিষয়ে জানানো যায় । বিভিন্ন জটিল বিষয়গুলোকে সহজ করে ছাত্রদের সামনে কিভাবে উপস্থাপন করা যায় । সমাজে এমন কিছু মানুষের জন্ম হয় যারা কারো কাছ থেকে কিছু নেয়ার জন্য কখনো হাত পেতে থাকে না । তাদের সারা জীবনের লক্ষ্যই থাকে অন্যকে দেয়ার । যারা কারো কাছে ‍ঋণী থাকে না , অন্যকে ঋণী বানায় । যারা আপন ঔরশজাত সন্তানকে যে চোখে দেখে ছাত্রদেরকেও ঠিক সেই চোখে দেখে । আপন সন্তানের ভাল-মন্দ নিয়ে যেরকম চিন্তা করে তার ছাত্রদেরকে নিয়ে তার ব্যতিক্রম কিছু চিন্তা করে না । এই সব ভাবনার ফাঁকে আমার চিন্তার আকাশে উঁকি দিল একখানি কালো মেঘ । আমাদের এই প্রাণের মানুষটি আগামী ২২ শে জুন আমাদের ছেড়ে চলে যাবেন ছারছীনা দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসায় । আমরা বঞ্চিত হব তার আলোক বর্তিকাময় জ্ঞানগর্ভ,সারগর্ভ আলোচনা থেকে । হুজুর মূলত ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির হিসেবে থাকলেও আরবী ভাষাজ্ঞান,ব্যাকরণগত জ্ঞান,সাহিত্যগত জ্ঞানের কোনদিক থেকে যে পিছিয়ে ছিলেন তা আমার মত অ-জ্ঞানী ছাত্রের কোন যুগেই উদঘাটন করা সম্ভব হবে না । হুজুর বতর্মান গতিশীল সময়ের মানুষ না হলেও আধুনিক সকল বিষয়ে অগাধ জ্ঞান রাখতেন । আমরা তার বিজ্ঞানপূর্ণ আলোচনা শুনে “থ” হয়ে যেতাম । আমরা এ যুগের ছেলেপুলে হয়েও কম্পিউটারের নানা বিষয়ের সমস্যার সমাধান জানতে তার কাছে যেতাম । হুজুর যেমনিভাবে পরকালীন বিষয়াবলীর জ্ঞান রাখতেন ঠিক তেমনিভাবে দুনিয়াবী বিষয়েরও জ্ঞান রাখতেন । এই যাবতীয় জ্ঞানের সাথে কুরআন হাদীসের গভীর জ্ঞানের ধারক বাহক ছিলেন তিনি । হযরত যখন ছাত্রদের সাথে দূবোর্ধ্য কোন বিষয়ের আলোচনা করতেন তথন ক্লাসের সবচেয়ে দূবর্ল ছাত্রটিও সবল ছাত্রে রূপ নিত । আমি আমার ছোট্ট ছাত্রজীবনের পরিসরে আমার প্রিয় শিক্ষকের আসরে তাকে প্রধাণ করেছি । আমার প্রায়ই মনে হয় আমি তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না । কেননা হযরতের অধিকাংশ ছাত্ররাই বাংলাদেশের নামকরা আলেম,বিশ্ববিদ্যালয় ‍শিক্ষক এবং উচ্চ শিক্ষায় গবেষণারত । তার মধ্য থেকে আমার মত বোকা কোন সাহসে তার ছাত্রত্ব দাবী করি ? হুজুর ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসায় যতদিন ছিলেন আমাকে খুব স্নেহ করতেন । হুজুরের সাথে বিকাল বেলায় প্রায়ঃশই হাটতে বের হতাম । শিক্ষকের মোড়কে যে মানুষ মানুষকে বন্ধু বানাতে পারে তা হুজুরের সাথে যারা না চলেছে তারা কিরূপে বুঝবে ! ২০১১ ঈসায়ী সালের শেষ দিকে হুজুরের সাথে আল-কুরআন বিভাগের(২০১০-২০১১)শিক্ষাবর্ষের একজন ছাত্র হিসেবে আমারও কুয়াকাটায় শিক্ষা সফরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল । তখন আমি হুজুরের বন্ধুসুলভ আচরণ এবং তাকে নীতির এক মূর্ত প্রতীকরূপে দেখেছিলাম । ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসার এমন একজন ছাত্রও খুজে পাওয়া যাবে না যে হুজুরকে ভয় না পেত আবার অন্যান্য সকল শিক্ষকদের চাইতে তাকে বেশি ভাল না বাসত । হুজুর শুধু এ মাদ্রাসার শিক্ষকই ছিলেন না তিনি ছিলেন অধিকাংশের আদর্শ । আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ ! হুজুরকে দীর্ঘজীবী করুন । যতদিন হায়াতে রাখবেন ইলমের খাদেম হিসেবে একনিষ্ঠ রাখবেন । কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তার সাক্ষাত লাভের সৌভাগ্য কামনা করি ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×