somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

“এ রাত আমার বাবা-মা এর জন্য যেন সৌভাগ্য রজনী হয়”

২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজ সোমবার (শবেবরাতের রাত্রি)

আজ মুসলামানদের কাছে অতীবগুরুত্বপূর্ণ কয়েকটি রাতের মধ্যে অন্যতম একটি রাত । আরবীতে এ রাত-কে বলা হয় “লাইলাতুল বারাআত” । যার বাংলা অর্থ সৌভাগ্যের রজনী । কোরআন ও হাদীসের অসংখ্য দলীল দ্বারা এ রাতের মহিমা ও গুরুত্ব প্রমানিত । আর বাঙালি মুসলমানদের বেলায় এ রাতটি অন্যতম আনন্দের রাত । শুধু মাত্র যে পরহেযগার মুসলমানদের জন্য আনন্দের তাই না । এটা সকল শ্রেণীর মুসলমানদের কাছেই অত্যন্ত আকাঙ্খিত রাত । আবাল-বৃদ্ধ-বনিতা সবার কাছেই এ রাতটি এক পরম পাওয়া । মুসলমানরা এ রাতে যতটা এবাদত করে তার সাথে ততটাই আয়োজন করে খাওয়া দাওয়ার । সারা রাত ব্যাপী আয়োজন চলে ইবাদত বান্দেগীর । তার পরেই শুরু হয় ভোজন রসিক বাঙালী জাতির আসল কাজ । যতক্ষণ না ফজরের আযান হয় ততক্ষণই খাওয়া দাওয়ার আয়োজন চলে । বাঙালীদের মধ্যে যারা সারা বছরে একবারের জন্যও মসজিদ মূখী হয়না তারাও রাতভর জেগে থাকার আশা পোষণ করে । বাঙালী মুসলমান বাবাদের চাইতে যেহেতু মায়েদের ধর্মের ব্যাপারে আগ্রহ এবং সচেতনতা বেশী তাই তারা এ রাতকে শুধু মাত্র তাদের এবং তাদের রবের মধ্যকার সম্পর্ক স্থাপনের রাত হিসেবে স্থান দেয় । মায়ের জাতটা সব সময়েই মায়াশীল হওয়ার পরেও এ রাতে তাদের আপনজনের অনেক আব্দার পূরণ করার জন্য সচেষ্ট থাকে না । সারা দিন প্রয়োজনের তুলনায় অধিক পরিশ্রম করে সকল কাজ সন্ধ্যার আগেই গুছিয়ে রাখে যাতে মাগরিবের নামাজের পর আর কোন কাজ করতে না হয় । এরপরেই শুরু হয় তাদের একাকীনি-বাস । অনেক ডেকেও তাদের সাথে কথা বলার আবহ তৈরি করা যায় না । এ বছর পরীক্ষা সংক্রান্ত ব্যস্ততার কারণে এরকম একটা মহান রাতেও বাড়িতে যেতে পারি নি । বাবার সাথে জায়নামায নিয়ে গায়ে সুগন্ধি লাগিয়ে মসজিদে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে মহান রবের হুকুম পালন করতে পু্রোই ব্যর্থ হয়েছি । তবুও আফসোস নেই যেখানেই থাকি যত দূরেই থাকি আমার মা বাবা আমার জন্য প্রার্থনা অবশ্যই করবেন । আমাদের পাঁচ ভাইবোনের জন্য সারা রাত দোয়া করবেন । আর তাতে বড় একটা অংশ জুড়েই থাকবে আমার স্থান । মা তোমাদের দোয়া আমার জীবনে কোন মতেই ব্যর্থ হতে পারে না । আমি বিশ্বাস করি লক্ষ্যভেদী অনেক আগ্নেয়াস্ত্র তার লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারে । কিন্তু আমার মা এবং বাবার দোয়া কোন অবস্থাতেই তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না । একথা আমি আরও জোড় গলায় বলার সাহস রাখি কেননা একথা বলার সাহস আমাকে মানবতার মহান মুক্তির দুত হযরত মুহাম্মদ (সঃ)বলতে শিখিয়েছেন । স্বয়ং আল্লাহ তায়ালা একথার সত্যায়ণ করেছেন । তাহলে একথা বলা থেকে কোন শক্তি আমাকে বিমূখ করতে পারে ? আজ আমার খুব মন খারাপ হচ্ছে কারন গত বছর এমন মহা পবিত্র রাতে আমি আমার মা বাবার সান্নিধ্যে ছিলাম । কতইনা উত্তম ছিল সে মূহুর্তগুলো । সেদিন সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল । আমাদের বাড়ীতে জামে মসজিদ হওয়ার কারনে এসকল দিনে আমাদের একটা বাড়তি কর্তব্য থাকে ।

প্রতিবছরের ন্যায় শবেবরাতের রাতের মেহমানদের সামান্য ডাল ভাত খাওয়ানো আমরা কর্তব্য মনে করি । এগুলো পাক করতে হবে কিন্তু মা অসুস্থ থাকায় সিদ্ধান্ত হল এ বছর ভাত খাওয়ানো হবে না শুধু মাত্র বাজার থেকে মিষ্টি এনে বিতরণ করা হবে । সিদ্ধান্ত চুরান্ত হয়ে গেল । আমিও একটু ভাবে আছি, কেননা খাওয়া দাওয়া করাতে হলে বাজারের দায়িত্বসহ আরও কিছু কঠিন কাজ আমাকে সামলাতে হবে । এর ধকল থেকে রক্ষা পেয়ে আমি যেন মুক্ত বিহঙ্গ । আমাকে আর পায় কে ? এই খুশির মধ্যেই বাবার ফোন আসল, একটু বাজারে আয় তো। প্রথমে আমি একটু ভয় পেয়ে গেলাম । কারন আমরা তিন ভাই এবং দুই বোন বাবাকে খুব ভয় পেতাম । বাবা তো খুব দরকারী না হলে ফোন করে না । মনে সামান্য চিন্তা নিয়ে বাবার সম্মূখে হাজির হলাম । সেখানে গিয়ে দেখি আমাদের এলাকার এক বড় ভাই কাম বন্ধু বসে আছে । আমি কারনটা বুঝতে পারলাম । জামাল মানে বন্ধুটি চায় যে কোন ভাবেই হোক ভাত খাওয়ার আয়োজন করতে হবে । আমার কাছে এ প্রস্তাব দিয়ে সুবিধা করতে না পেরে বাবাকে গিয়ে ধরেছে । আমি যাওয়ার সাথে বাবা প্রসংঙ্গ না তুলে বলল দেখতো ও কি যেন বলতে চায় ? আমি তো বিষয় জানি । তবুও না জানার ভাব ধরে বাবার সামনে বসে খূব মনোযোগ দিয়ে ওর কথা শুনে বাবার মুখের দিকে তাকালাম । বাবা হাসতে হাসতে বলল তোর মায়ের তো শরীর ভালোনা । তোরা দুজনে ঘুছাতে পারবি না ? না পারলে আমি তো আছিই । আমি আর না করতে পারলাম না । আমি আর জামাল কোমড়ে গামছা বেধে নেমে পড়লাম, কোথা থেকে কোন প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারি । সবগুলোই ঠিক ঠাক জোগাড় করেও ফেললাম । কিন্তু মুসিবত বাধলো গোশতো নিয়ে । কোথাও গোশতো পাইনা । এদিনে গোশতের চাহিদা এমনিতেই আকাশচুম্বী তার উপর গ্রামের বাড়িতে । অবশেষে অনেক চড়াই উৎড়াই পেরিয়ে গোশতোও জোগাড় হল । দু’জনে লেগে গেলাম রান্নার জোগাড়ের কাজে । মা কয়েকবার তদারকি করতে এসেছে কিন্তু তার অসুস্থতার কথা ভেবে এক মূহুর্তের জন্যও তাকে উনুনের পারে বসতে দেই নি । আমি যদি আমার মাকে বিশ্রাম নেয়ার জন্য একবার বলেছি তো আমার বন্ধু বলেছে পাঁচবার । তবুও মা বার বার আসেন । সবকিছু গুছিয়ে এনেছি কিন্তু সমস্যা বাধল আবারও সেই গোশত পাক করা নিয়ে । গোশত কি ভাজি করব না ঝোল রাধব এ নিয়ে তো মহাসংকটে ! অবশেষে উপায়ান্তর না দেখে আবার মায়ের শরনাপন্ন । মূহুর্তেই সমাধান । এই হল মা ! সন্তানের শত বিপদেও যিনি অবিচল থেকে সকল সমস্যার সমাধান করে দেন । হে আল্লাহ! আজ এই মহিমান্বিত রাতে তোমার কাছে, আমার মা বাবার জন্য অনুগ্রহ প্রার্থণা করছি । আমার মা বাবাকে তুমি হায়াতবর সুস্থ রেখ । আমার মা বাবা আমার উপর যেন খুশি থাকে সে ব্যবস্থা করে দিও । মৃত্যুর পর জান্নাতুল ফেরদাউসের সম্মানিত মেহমান বানিয়ে দিও । আমার ছোট বেলায় আমাকে যেমন লালন পালন করেছে ঠিক সেই রকম যত্ন তুমি তাদের নিও । আলোকিত মানুষ হওয়ার তৌফিক দিয়া দিও । এ রাতে সবাই যেন মঙ্গল লাভ করতে পারে তার ব্যবস্থা করে দিও । আমি হতভাগার যেটায় মঙ্গল হয় সে মতো চালিও ।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×