ঈদ এবং পূজার ছুটি একত্রে হবার কারনে এবছর স্বভাবঃতই শহর ছেড়ে গ্রামমূখী হয়েছে বেশী মানুষ । বাংলাদেশের দক্ষিনাঞ্চল বরিশালের মঠবাড়ীয়া উপজেলায় এরকম মানুষের সংখ্যা কিছুটা বেশি । চরবহুল এ জনপদের মানুষ ভৌগলিক ভাবেই কিছুটা গরীব । এখানকার মানুষের অধিকাংশই জীবিকার তাগিদে বাংলাদেশের রাজধানী শহরসহ বিভিন্ন শহরে কাজ করে । শত ব্যাস্ততার মধ্যেও তারা তাদের আপনজনদের কাছে ফিরে আসার বিভিন্ন সুযোগ খোঁজে । মুসলমান ধর্মাবলম্বীদের জন্য দুই ঈদ এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পূজাই এরকম সুযোগ । আপন নীড়ে ফিরে আসার সময় ছুটির তারতম্যের কারনে যাত্রা পথে ততোটা ভিড় পড়ে না । দক্ষিনাঞ্চলের মানুষের যোগাযোগ মাধ্যম বাস এবং স্টীমার । মাত্র একটি স্টীমার নৌপথে থাকার কারনে মানুষ বাসমূখী হয়ে পড়ে । স্থলপথে যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ার পড়েও মানুষের এ ছাড়া বিকল্প কোন পথ থাকে না । মঠবাড়ীয়ার টিকিট কাউন্টারের ম্যানেযারের সাথে আলাপ করে জানা গেছে , ঈদের সময়ে যদি ৩০ মিনিট পর পর বাস ছাড়া হয় তাহলে যাত্রীদেরকে ছাদে ওঠানো লাগবে না । ৩০ মিনিট পর ছাড়তে গেলে যে পরিমান বাস দরকার তা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন মঠবাড়ীয়া বরিশাল রুটে যে পরিমান বাস আছে তা যদি ২০ মিনিট পর পরও ছাড়া হয় তবুও বাসের ঘাটতি হবে না । যাত্রীদের সাথে কথা বলেও এরকম মত পাওয়া গেছে ।
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।