somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

আমাকে দিয়ে কিছু হবে না

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন হল নিয়মিত দিনপন্জি লেখা হয় না । উনিশ বছরের ছোট্র এ জীবনে কম করে হলেও দুই হাজার বার শপথ করেছি অন্তত পক্ষে নিত্যকার ঘটনা নিত্যই টুকে রাখব । অনেক শপথের সাথে কেন জানি বার বার এ শপথটিও রাখতে পারছি না । ছোট বেলা থেকেই আমি এরকম । কোন কাজ ঠিক মত করতে পারি না । পরিকল্পনা মত কোন কাজ করা হয়ে ওঠে না । মনে মনে যা করার ইচ্ছা করি হয়ে যায় তার উল্টোটা । এ জন্য জীবনে কম ঘাত-প্রতিঘাতের মুখোমূখি হতে হয় নি । কিন্তু বোকা যে ? বোকারা কি আর এত সহজে শিক্ষা পায় । বন্ধুদের সাথে কারনে অকারনে খূঁনসুটি হয়ে । বন্ধুদের দোষের চাইতে প্রতিবার আমার দোষ ছিল অতিমাত্রায় বেশি । বন্ধুদের দোষ যে একেবারে ছিল না একথা বলা যায় না । কতদিন চেষ্টা করেছি তাদের সাথে কথা বলব না । একবারও পারি নি । সেই গলায় গলায় ভাব । আবারও ঝগড়াঝাটি । ঝগড়াঝাটির মাত্রা লাঠালাঠিতে না পৌঁছালেও মুখ দেখা দেখি বন্ধ হয়েছে অনেক বার । ঐ শেষ । প্রথম সাক্ষাতেই হাসি দিয়ে কথা বলেছি । মনে হয়েছে যেন কতকাল দেখি নি । আর একটু কথা না বললেই বুক ফেটে মরে যেতাম । সর্বশেষ এ বছরের এপ্রিলের মাঝামাঝি কঠোর ভাবে শপথ করেছিলাম যতদিন বেঁচে থাকব কোন দিন ডায়েরি লিখতে ভূল হবে না । দিন কয়েক ধারাবাহিক ভাবে চলে ছিল । দিন দশেকের বেশি নয় । আবার আগের মত । নাহ ! আমার দ্বারা কিছুই হবে না । আমার সমবয়সীরা কতকি করে ফেলল । যেই আমি সেই আমিই রয়ে গেলাম । অন্যের ব্যাপার তো দূরের কথা নিজের ব্যাপারেও ওয়াদা করতে ভয় হয় । না শুধু ভয় হয় বললে মিথ্যা বলা হবে । ভয় এবং লজ্জা উভয়ই হয় । আজ মনে হচ্ছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ যথার্থই বলেছিলেন ‘ মানুষ পণ করে পন ভাঙ্গিয়া নিংশ্বাস ফেলিবার জন্য” আমার দশাও তাই । নিজের ব্যাপারে হোক কিংবা অন্যের ব্যাপারে হোক আমি যেন ওয়াদা করি ভাঙ্গিবার জন্য । পরিত্রানের পথ আমার জানা আছে কিন্তু প্রয়োগ করার মত যথেশ্ট শক্তি বা সাহস কোনটাই আমার নেই । আমার এই বদঅভ্যাসের কারনে আমার বন্ধুর সংখ্যা ‍দিন ‍দিন কমেই চলেছে । আমি নিরুপায় । নিরব দর্শক হওয়া ছাড়া আমার কোন পথ নাই । আত্মীয় স্বজন পাড়া পড়শী সবাই আমার সাথে বিরুপ আচারণ করছে । মন এবং আমার মধ্যকার যুদ্ধে মন বার বার জয়ী হচ্ছে । আবেক বিবেকের উপর বিজয়ী হচ্ছে । বসুন্ধরাতে যারা সামান্যতম কোন অবদান রেখেছে তাদের সকলেই আমার আচরণের বিকল্প আচরণ করেছে । তাদের কাজ আর আমার কাজের মধ্যে আকাশ পাতাল ব্যবধান । তাদের চিন্তা আর আমার চিন্তার মাঝে সহস্র ক্রোশ তফাৎ । আমি বুঝি কিন্তু নিরূপায় । স্বয়ংস্রষ্টা যদি তার কুদরতী হাত দিয়ে আমাকে রক্ষা করেন । সবাই আমার জন্য দোয়া করবেন ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×