somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

এদেশে কি আইনের শাসন আসলেই আছে ?

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন থেকেই বিস্মিত হয়ে আছি । এটা সম্ভবত ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর থেকে । সেনাবাহীনির অবৈধ শাসনকে বৈধ করার এজেন্ডা নিয়ে বাংলাদেশের ক্ষমতায় উঠে আসল বঙ্গবন্ধু প্রবর্তিত বাকশাল সরকারের নীতিতে প্রচলিত আওয়ামী সরকার । পৃথিবীতে যদি অষ্টাচার‌্য আবিষ্কার হত তাহলে সেটা অবশ্যই আওয়ামী জমানার বিভিন্ন কার‌্যকলাপ । তবে আওয়ামী সরকার জনকল্যানমূলক কর্মকান্ডও কম বাস্তবায়ণ করে নি । সরকারের বিভিন্ন অপকর্মের মধ্যে সে উন্নয়নমূলক কর্মকান্ডগুলো ঢাকা পরে গেছে । সংবিধান ও আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণ করে সরকার এমন কিছু কাজ করেছে যেগুলো প্রতিটি বিবেকবান মানুষের দৃষ্টিপাত করেছে । বুক ফুলিয়ে কেউ সরকারের এ কর্মকান্ডের প্রতিবাদ করে রেহাই পান নি । বিরোধী দলের কেউ যখনি কেউ এ অন্যায়ের প্রতিবাদ করেছে তখনই তাদের সাহসী ও যু্ক্তিবাদী কন্ঠগুলোকে হয় বিভিন্ন কৌশলে দমিয়ে রেখেছে না হয় চিরতরে বিলুপ্ত করে দেয়া হয়েছে পৃথিবীর বুক থেকে । নিজ দলীয় লোকদের মধ্য থেকেও যখন প্রতিবাদের সুর উঠেছে তাদেরকেও বিভিন্ন ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়েছে । দশমিনার সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রণি এমপি এর উজ্জ্বল দৃষ্টান্ত । বেছারীকে সত্য কথা বলার অপরাধে গত রমজানের ঈদকেও পরিবার পরিজন থেকে দূরে থেকে জেলহাজতে বসে কাটাতে হয়েছে । অনেক চড়াই উৎড়াই পেরিয়ে পার হয়ে গেল আওয়ামী জমানার প্রায় চার বছর আটটি মাস । নিপিড়ীত নির‌্যাতিত মানুষগুলো যেন হাঁফছেড়ে বাঁচল । না ! আসলে এতো বাঁচা নয় । সরকার যে ছক একেঁ গিয়েছে তাতে কত যে নিরীহ লোকের প্রাণ বলি দিতে হবে তা একমাত্র বিধাতাই ভাল জানেন । ২০০৬ সালের নির্বাচন পূর্ববর্তী সময়েও এমনি এক ছক বি এন পি ও একে ছিল । যার ফলশ্র্রুতিতে এদেশের মানুষ প্রত্যক্ষ করেছিল ২৮ শে অক্টোবর , এক এগারো । সেরকম একটি নকশাঁ একে কৌশলের জাল বুনিয়ে বিদায় নিল শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী সরকারও । যার ফল পেতে শুরু করেছে এদেশের মানুষ । ২৪ শে অক্টোবর ক্ষমতা ছাড়ার পরে মাত্র ১৮ দিনে মানুষকে মুখোমূখি হতে হয় ১০ দিনের হরতালের । পরিসংখ্যান বলে একদিনের হরতালে ৫ হাজার কোটি টাকার লোকসানীতে পরতে হয় মাত্র ১ লক্ষ ৪৭ হাজার বর্গ ফুটের এ গরীব দেশটায় । তৃতীয় বিশ্বের উন্নয়নশীল এ দেশটার ভবিষ্যত নিয়ে দেশের বরেণ্য অর্থনীতিবিদরা খুবই চিন্তিত । হরতালের আঠারো দিনের মাত্র ১৫ দিন অতিক্রম করতে গিয়েই প্রায় অর্ধশত মানুষকে তাদের তরতাজা প্রান বিলিয়ে দিতে হল অকালে । কি ভবিষ্যত হবে এদের পরিবারগুলোর ? আহতের সংখ্যাও নিছক কম নয় । ১৮ দিনের হরতালও সরকারের অথবা বিরোধীদলের অবস্থান থেকে তাদেরকে একচুলও স্খলন করতে পারে নি । এ সমস্যার সমাধান তাহলে কোন পথে সম্ভব ? গনতান্ত্রিক রাষ্ট্রহলেও এ দেশে গনতন্ত্রের চর্চা যে একেবারেই হয় না তা নির্দিধায় বলা যায় । স্বাধীনতা পরবর্তী সময় থেকেই এ চরম সত্যের স্বাক্ষী হয়েছে এ দেশের কোটি কোটি মানুষ । সংবিধানে বিচার বিভাগের পৃথকীকরনের কথা বলা আছে ঠিকই কিন্তু বাস্তবায়ন আদৌ নেই । সরকারদলীয় শক্তি দ্বারা ন্যায় বিচার পদে পদে বাধাগ্রস্থ হচ্ছে । কোন বিচারের রায় কবে প্রকাশ হবে , রায় কি হবে তা রাজনৈতিক নেতারা নির্ধারণ করে দিচ্ছে । রাজনৈতিক ছত্রছায়ায় মৃত্যূদন্ড পাওয়ার মত অভিযোগের অপরাধীরাও মুক্তি পেয়ে যাচ্ছে আবার রাজনৈতিক কোন্দলের কারনে হুমকি প্রদানের মামলায় যাবজ্জীবন দন্ড পাওয়া এদেশের আদালতে বিরল নয় । কয়দিন আগে কথিত যুদ্ধাপরাধীর বিচার চলা আন্তর্জাতিক আদালতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেয়া মৃত্যুদন্ডের আদেশ রায়ের দুই দিন আগেই জেনে গিয়েছিল পুরো বিশ্বের মানুষ । আমাদের সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ড . হাছান মাহমুদ চৌধুরী আজকে বললেন বিরোধী দল যদি হরতাল প্রত্যাহার করে তাহলে আটক বি এন পি নেতাদের মুক্তি দেয়া হবে । উত্তম প্রস্তাব ! অতি উত্তম প্রস্তাব ! তাহলে কি আমাদের বিচার বিভাগের কোন আদেশ বা নির্দেশ আইনের ধারা অনুসারী হয় না । সংবিধান কি গৌন ভূমিকা পালন করছে ? আওয়ামী সরকার যা বলবে সেটাই কি আদালতের কথা হবে । এর বাইরে কি আর কোন সত্য নেই । সত্যিই সেলুকাস ! আমি আমার পূর্ববর্তী লেখাতেও সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছিলাম সংলাপে আসুন । যদি ছোট হতে বাধে তাহলে দেশের গ্রহনযোগ্য ব্যক্তিবর্গের শরনাপন্ন হউন । মাননীয় বিরোধী দলের কান্ডারীদের কাছে একই আকুতি । দেশ ও দেশের মানুষের জন্য সিদ্ধান্তে আসুন । শত সহস্র মানুষের মূল্যবান জীবনের মূল্য বুঝতে শিখুন । এটা আপনাদের ভবিষ্যত নির্ধারনের জন্য সহায়ক হবে ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×