পৃথিবীর অন্যান্য দেশগুলো থেকে বাংলাদেশ ক্রমেই ব্যতিক্রমী পথে হাটছে । দিন দিন সভ্যতার যুগ থেকে বর্ববরযুগের ক্রিয়াকলাপের দিকে ধাবিত হচ্ছে । শান্তশিষ্ট সবুজ শ্যামল ছোট্ট ভূ-খন্ডটি ক্রমেই অস্থিশীলতার অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে । পার্শ্ববর্তী রাষ্ট্রের সুদূঢ় প্রসারী ষড়যন্ত্র , আন্তর্জাতিক নানামূখী চক্রান্ত এবং অন্যান্য সাহায্যকারী সংস্থাসমূহের বিমূখতা এর জন্য অনেকাংশে আমাদের জন্মভূমিকে পাশ্চাত্যে ঠেলে দিচ্ছে । এত সকল বাধা বিপত্তির পরেও আমরা আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম যদি না আমরা দেশ হিতৈশী হতাম । সত্য কথা বলতে , আমরাই তো আমরা না । স্বার্থান্বেশী কিছু মানুষের স্বার্থ রক্ষা করার জন্য ধ্বংস করে চলেছি মানবতাকে , হাজার বছর ধরে লালিত বাঙালির ভ্রাতৃত্ব,সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে । এত সব প্রতিকূলতার কারনে প্রিয় জন্মভূমিকে আজ আর পাকিস্তান,সূদান থেকে পৃথক করতে পারি না । যে বাঙালিরা বিশ্বের দরবারে এত সম্মান পেত সেই তাদের বাসস্থান ঢাকাকে পৃথিবীর বাসযোগ্য শহরসমূহের মধ্যে অন্যতম অনুপযুক্ত শহর হিসেবে ঘোষণা করা হল । এটা জাতি হিসেবে বাঙালিদের জন্য চরম লজ্জার হলেও এ থেকে উত্তরণের উল্লেখযোগ্য তাগিদ কারো মধ্যেই পরিগণিত হয় না । এ দেশে বর্তমান সময়ে পাখির মত মানুষ হত্যা করা হয় । প্রতিদিন যে সংখ্যক মানুষ স্বাভাবিক কারনে মৃত্যু বরণ করে তার চেয়ে কয়েকগুন মানুষের প্রাণ যায় অস্বাভাবিক কারনে । বোমা মেরে নির্যাতন করে , গুলি করে , বিভিন্ন বাহন চাপা দিয়ে ধর্ষণ করে , গুম করে মানুষ হত্যা করা এখনকার নিত্যনৈমিত্তিক ঘটনা । মানবতা ! সে যেন আর এ ভূ-খন্ডে বাস করে না । ক্ষমতার মোহ এত পরিমানে অন্ধ করেছে যার কারনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করতেই যেন ভূলে গেছি । দেশের কোন স্তরেই শাসক কর্তৃক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না কেবলই শোষনের স্টীম রোলার চালিত হচ্ছে । অন্যায়ের প্রতিবাদ করার জন্য কেউ বুঝি আর অবশিষ্ট নেই । দেশের বুদ্ধিজীবিরা দু’ভাগে ভাগ হয়ে গেছে । একপক্ষ মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠা করায় ব্যস্ত । অপরপক্ষ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আগ্রাসী আন্দোলন পরিচালনা করায় ধ্বংস যেন আরও নিকটবর্তী হচ্ছে । মিথ্যাকে পরিহার করে সত্যকে গ্রহন করার সৎ হিম্মত কারো মধ্যে পরিলক্ষিত হয় না । দক্ষ সমন্বয়ক না থাকার কারনে সমাজে অরাজগতা বেড়েই চলছে । এ দেশের আবহ দেখে মনে হচ্ছে দক্ষ সমন্বয়ক আদৌ তৈরি হবে না , কালভেদে যদি তা হয়েও ওঠে তবে তার নির্দিষ্ট সময়কাল একমাত্র বিধাতা ছাড়া আর কারও দ্বারা বলার ক্ষমতা নেই । আমরা আমাদের খোলস থেকে কোন ক্রমেই বের হতে পারছি না । বাল্যকালের সংস্কার আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে । মুক্ত চিন্তা . উদার ব্যবহার ধরাই দিচ্ছে না । সত্য কথা বলতে কি আমরা সেটা অর্জন করার মানসে খুঁজি না । জন্মের সময়ের সহজাত ধারণা , বাবা মায়ের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের একাত্বতা , বেড়ে ওঠার পরিবেশ , বদ্ধমূল বিশ্বাস আমাদেরকে বেধে রেখেছে । আমাদের মনে যে ধারনা আছে তার আলোকেই বস্তু বা ঘটনার বিচার করে থাকি । ঘটনা যদি বিশ্বাসের অনুকূল হয়ে তবে সেটাকে সত্য আর বিশ্বাসের বৈপিরীত্য হলে তাকে মিথ্যা হিসেবে পরিগনিত করি । কোন ক্রমেই বস্তু বা ঘটনাকে তার নিজস্ব গুন বা দোষ বিবেচনায় বিচার করি না । স্হির বিশ্বাসের এ ধারাটা ধর্মের ক্ষেত্রে লাভজনক ও কল্যানকর হলেও গনতান্ত্রিক রাজনীতিতে মোটেও গ্রহন যোগ্য নয় । মানুষ হত্যা সকল ধর্মেই নিষিদ্ধ , ইসলাম ধর্মেতো কঠোর শাস্তিযোগ্য অপরাধ । সেই আমরা যারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক তারা বিরোধী পক্ষের কোনো মানুষকে হত্যা করতে পারলে উৎসব করি । আমাদের যারা আওয়ামী বা জোটীয় সমর্থক তারা বি এন পি বা তাদের জোটীয় কোনো সমর্থককে হত্যা করতে পারলে আনন্দ মিছিল করি , আত্মতৃপ্তির চরম শিখরে আরোহন করি , এ গ্র্র্র্র্হের সবচেয়ে সূখী মানুষ হিসেবে পরিগনিত করি । বি এন পি বা তাদের জোটের কর্মি বা সমর্থকের ব্যপারে একই কথা প্রযোজ্য । তারাও যে একই মূলের বৃক্ষ । মানবতা বা বিবেকের কোনো মূল্যই এর উপর প্রধান্য বিস্তার করতে সক্ষম হয়না । বিবেকের দংশন কাউকে দংশিতও করে না । গভীর রাতে গরম কফির মগ হাতে টিভির পর্দায় দর্শকের সামনে টকশো পায়াহীন টেবিলে আলোচনার ঝড় তুলি । একপক্ষ থেকে নিহতের সকল দোষ অপর পক্ষ থেকে কেবলি গুন বর্ননা করতে থাকি । সমন্বয় অ-যৌক্তিক মৃত্যুর বিরুদ্ধে কথা বলার সৎ সাহস কেউ পোষন করি না । প্রতিটি ধর্মবিশ্বাসীদেরকে আপন প্রভূ কর্তৃক যে বিবেক নামক বস্তুটি দেয়া হয়েছিল তাকে গলাটিপে হত্যা নয়তো গভীর ঘুমে আবদ্ধ করে রেখেছে তাকে আর কোনো দিনই জাগ্রত করা যাবে না এ যেন আমাদের সকলের দৃঢ় প্রতিজ্ঞা । “ মানবতা নিপাত যাক , স্বার্থবাদীতা সফল হোক ” এরকম বিশ্বাস নিয়ে আমরা নিজেদেরেকে ধ্বংস করার জন্য সামনে এগুচ্ছি । এরকম চলতে থাকলে মানবতার ছিটে-ফোঁটাটুকুও আর অবশিষ্ট থাকবেনা । আমাদের কর্মকান্ড আমাদেরকে এবং হিংস্র জানোয়ারদেরেকে একই দলভূক্ত হওয়ার দ্বারপ্রান্তে উপনীত করেছে ।
আলোচিত ব্লগ
সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।