বন্ধুতের সংজ্ঞা আমার অনেক আগে থেকেই জানা। বিশ্বের অনেক দেশে আমার অনলাইন বন্ধু রয়েছে। যাদের সাথে আমি সর্বদা যোগাযোগ করে থাকি। অনলাইন ছাড়াও আমার আরো আছে বিভিন্ন দেশী- বিদেশী বন্ধু। ভালো বন্ধুত্ব করা আমার পছন্দ। আমার প্রোফাইল দেখলে হয়তো বুঝতে পারবেন বন্ধুতকে আমি কতটুকু গুরুত্ব দিয়েছি। সাউথ আফ্রিকাতে আমার চার জন বন্ধু আছে যারা প্রত্যেকে কাজ সেরে অনলাইনে আসেন। বর্তমানে ঐ দেশের সাথে আমাদের দেশের পাঁচ ঘন্টা ও পূর্বে চার ঘন্টার ব্যাবধান ছিল। কর্ম শেষে তারা অনলাইনে আসতো ঐ দেশের সময় রাত দশটায় যখন আমাদের দেশে রাত দু’টো। আমদের দেশে গ্রাম গনজে চার-পাঁচ ঘন্টা ঘুম হয়ে গেছে। এদিকে আমি বন্ধুত্ব বজাতে বসে আছি নাঘুমিয়ে। এছাড়াও এমন অনেক ঘটনাই আছে যা বললে হয়তো শেষ করা সম্ভব নাও হতে পারে। একবারতো ইন্দোনেশিয়ান এক বন্ধু আমার সাথে দেখা করার জন্য বাংলাদেশেও এসে পরেছিল (২০০৬)। আমার একটি পোষ্ট আছে যার শিরনাম ”ভূতের বিবাহ” ঐ পোষ্টে যে ছবি গুলো দেয়া আছে ঐ ছবি গুলো আমাকে আমার এক ইন্দো-বন্ধু পাঠিয়েছিল। এ ছাড়া MXIT, mig33 সহ বিভিন্ন সাইডে আমার অসঙ্খ বন্ধু রয়েছে। বন্ধুত্ব নিয়ে এত কিছু বলতে হচ্ছে কেন তা হয়তো অনেকের মাঝে প্রশ্ন এসে যাচ্ছে। বন্ধু কম বেশী সবার আছে। তবে বন্ধুত্ব করতে গিয়ে আমি অনেক কিছুই দেখেছি, অভিজ্ঞতাও কম হয়নি আমার। বিস্বাস করবেন কিনা জানিনা, বন্ধুত্বকে দুর্বলতা ভেবে অনেকে আবার ক্ষতি করেছে। আমার অভিজ্ঞতার সাথে আজিনা আপনারা একমত হবেনকিনা তবুও বলি শুনুন, আমি বন্ধুত্ব খুঁজতে গিয়ে বারবার উপলব্ধি করেছি আমদের দেশের মত ত্যাগি বন্ধু আর কোন দেশে নেই। অনেক সময় অবাক হয়ে যায় যখন কোথাও চেট করি তখন সবাই শুধু বিদেশী বন্ধু খুঁজে। বোকাগন বিদেশী বন্ধু কতৃক শুধু মজা পাবেন মজা, কিন্তু বন্ধুত্বের যে প্রাকৃতিক নিয়ম তা কখনোই দেখতে পাবনেনা।
গতকাল ইয়াহুতে আসতেই শামিম সিকদার (টোকাই প্রথম আলো অতিপরিচিত ব্লগার) ভাইকে দেখে চেট শুরু করলাম। শামিম ভাই কনফারেন্সের জন্য ইনভাইট করলে আমি ওতে জইন দেয়। দেখি আস্তে আস্তে আরো দু'তিন জন যোগ দিল মোটামুটি সবাই ব্লগার। সর্বশেষে আরেকজন যোগ দিল যেওকিনা নতুন ব্লগার। শামিম ভাই একবার পরিচয় করিয়ে দিতে নাদিতেই জমপ্রেস আড্ডা জুড়ে দিল আমার সাথে। শামিম ভাই ঐ ফাঁকে বিদায় না জনিয়েই কেটে পরলেন। শুধু একটু পরিচয়ে সে আমাকে যতটুকু বন্ধু করে নিয়েছে যা দেশী ব্ন্ধুর সচ্চতাকে আবারো ফুটিয়ে তুললো। সে বন্ধু যার নাম দিপালি সাদি। অনেক ধন্যবাদ শামিম ভাই ( দিপালি দিতে বলেছিল)। দিপালিকেও অনেক অনেক ধন্যবাদ আমার দেশী বন্ধু প্রিতিকে অটুট রাখাতে সাহায্য করার জন্য। এভাবে অনেক অবিজ্ঞতা আছে আমার। এখন আর রাত জাগতে হয়না আমার, কারন দেশী বন্ধুদের সাথে কথা বা চেট করে যে আত্নতৃপ্তি প্রয়োজন তা আমার মিটে যায়, তবে অনেক বন্ধু আছে বিদেশী যারা আমাদের সময় হিসেবে আমার সাথে যোগাযোদগ করে থাকে।
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।