somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের সীমাবদ্ধতা, দুঃখ কষ্ট থাকা স্বত্বেও অন্যকে খুশি করার মাঝে অসম্ভব আনন্দ কাজ করে

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একই হাসপাতালে দুইজন ব্যাক্তি ছিল পাশাপাশি বিছানায়। দুইজনই কঠিন রোগে আক্রান্ত। একজন প্রতিদিন ১ ঘন্টার জন্যে উঠে বসতো তাঁর ফুসফুসের পানি বের হয়ে যাবার জন্যে। রূমটির একমাত্র জানালা ছিল তার বিছানার পাশেই। অন্য ব্যক্তিকে সারাদিনই কাটাতে হত বিছানায় শুয়ে। দুইজনেই ঘন্টার পর ঘন্টা কথা বলত। তারা তাদের স্ত্রী-পরিবার নিয়ে কথা বলতো, চাকরী বাকরী, সামরিক বাহিনীতে তাদের কাজ, ছুটি কাটানোর স্থান ইত্যাদি নিয়ে তারা কথা বলতো।

প্রতিদিন বিকেলে যখন জানালার পাশের বেডের ব্যক্তিটি উঠে বসতো, সে অন্যজনকে জানালার বাইরে যা যা দেখতে পেত তা তা বর্ণনা করতো। অন্য বেডের ব্যক্তি শুধু এই একটি ঘন্টার জন্যেই বাঁচতে লাগলো যে একটি ঘন্টায় তার জীবনটা বিস্তৃত হয়ে যেতো আর বাইরের জগতের রঙ আর সজীবতায় মুখর হয়ে উঠতো।

জানালাটা দিয়ে একটা বিশাল উদ্যান দেখা যেতো, যাতে একটা নিটোল দীঘি ছিল। সেই দীঘিতে হাসেরা খেলা করতো আর বাচ্চারা খেলনা নৌকা ভাসিয়ে দিত। অনেক দূরে চোখ পাতলে শহরের আকাশের একটা চমৎকার নীল দৃশ্য দেখা যেত।

যখন জানালার পাশের ব্যক্তিটি এইসব অসাধারণ বর্ণনা দিত, রূমের অন্য পাশের ব্যক্তিটি চোখ বুজে এইসব দৃশ্য তার মনের আকাশে কল্পনা করতো। মনের চোখ দিয়ে দেখতো। এক উষ্ণ বিকেলে জানালার পাশের ব্যক্তিটি একটি প্যারেড যাবার বর্ণনা করলো। যদিও অন্য ব্যক্তিটি ব্যান্ড শুনতে পেতনা, তবুও জানালার পাশের ব্যাক্তিটির অপূর্ব বর্ণনার কারণে সে মনের চোখ দিয়ে সব দেখার চেষ্টা করতো।

দিন গেল, সপ্তা গেল, মাস গেল। একদিন সকালে যখন নার্স যখন তাদের গোসলের পানি দিতে এলো, সে জানালার পাশের ব্যক্তিটির নিথর দেহ পরে থাকতে দেখলো। শান্তির ঘুমের মাঝেই সে চিরশান্তির জগতে চলে গেল। নার্স চটজলদি হাসপাতালের কর্মীদের ডেকে মৃতদেহ সরিয়ে ফেলল।

যখন সঠিক সময় এল, অন্য ব্যাক্তিটি নার্সের কাছে জানতে চাইলো তার বেড জানালার পাশের দেয়া যায় কিনা। নার্স খুশিমনেই তাকে জানালার পাশে সরিয়ে দিল আর তার সকল সুবিধা নিশ্চিত করে তাকে একা রেখে চলে গেল। ধীরে ধীরে, কষ্ট করে, সে নিজের কনুই এ ভর দিয়ে বাস্তব জগতে প্রথম দৃষ্টি ফেলতে উঠে বসলো। চিন্তিত, উত্তেজিত ব্যক্তিটি ধীরে ধীরে জানালার বাইরে চোখ রাখলো।

সে একটা সাদামাটা দেয়াল ছাড়া কিছুই দেখতে পেল না।

সে নার্সকে ডেকে জিজ্ঞাসা করল এমন কি কারণ হতে পারে, যার জন্যে তার অসুস্থ রূমমেট ব্যক্তিটি এমন অদ্ভুত সুন্দর শৈল্পিক কাল্পনিক উপায়ে বাইরে জগতকে বর্ণনা করত?
নার্স বলল, সে ছিল অন্ধ। হয়তো সে তোমাকে উৎসাহিত করতে চেয়েছিল।

শিক্ষাঃ নিজের সীমাবদ্ধতা, দুঃখ কষ্ট থাকা স্বত্বেও অন্যকে খুশি করার মাঝে একটা অসম্ভব আনন্দ কাজ করে। দুঃখ বাটলে তা অর্ধেক হয়ে যায় আর সুখ বাটলে তা হয়ে যায় দ্বিগুণ। আপনি যদি ধনী হতে চান, আপনার শুধু সেইসব সম্পদ গুনতে থাকুন যা টাকা দিয়ে কেনা সম্ভব নয়।

Yesterday is history
Tomorrow is a mystery
Today is a gift.
That’s why we call it ‘Present’
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×