পৃথিবীর সবথেকে গরিব দেশ
পৃথিবীর সবচেয়ে অকার্যকর দেশ
পৃথিবীর সবথেকে দুর্নীতিগ্রস্ত দেশ
পৃথিবীর সবথেকে প্রাকৃতিক দুর্যোগকবলিত দেশ
পৃথিবীর সবচেয়ে সাংবাদিক নির্যাতনকারী দেশ
পৃথিবীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয় আর্সেনিক আক্রমণকবলিত দেশ বাংলাদেশ
আবার জরিপে বলেছে, বাংলাদেশের মানুষেরাই নাকি পৃথিবীতে সবথেকে সুখী।
তাই হবে। ওই যে একটা স্কুল পাঠ্য নাটক ছিল না, এক রাজা অসুস্থ, তার রোগ নিরাময়ের জন্য একজন সুখী মানুষের জামা প্রয়োজন। সারা রাজ্য খুঁজে একজন মাত্র সুখী মানুষ পাওয়া গেল, কিন্তু সে এতই দরিদ্র যে তার কোন জামা নেই।
ঠিক তেমনি আমরাও সুখী, কারণ আমাদেরও জামা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



