সে ছিল সাধারণ একটি মেয়ে
হেঁটে যেত বাড়ির সামনে দিয়ে
প্রথম দেখাতে ভালো লেগেছিল
দ্বিতীয় দেখাতে প্রেম হয়ে গেল
তারপর থেকে ভাবি তার কথা
যত ভাবি বাড়ে আরও ব্যাথা
তৃতীয় দেখাতে বললাম কথা
জিজ্ঞেস করলাম থাক তুমি কোথা?
সে কথা উত্তর দিল না !!
চতুর্থ দেখাতে জিজ্ঞেস করলাম নাম কি?
সে বলেছিল তার নাম চুমকী
ধীরে ধীরে তার সাথে পরিচয় হল
মনের ভয় ভীতি দূরে চলে গেল
পঞ্চম দেখাতে মনের কথা বললাম
আমার লিখা একটি কবিতা উপহার দিলাম
তারপর যে কি থেকে কি হয়ে গেল !!
সে যেন কোথায় হারিয়ে গেল ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



