একটি মেয়েকে আমার মনের কথা বলার আপ্রাণ চেষ্টা করছি তবুও বলতে পারছি না, মূলত আমার এই কবিতার মাধ্যমে এই দ্বিধাদ্বন্দ্বকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র
মেয়েটির সাথে সম্পর্ক আমার খুব ভাল
কিন্তু মেয়েটি একটু খানি কালো
কালো হোক ফর্সা হোক সেটা কথা নয়
তাকে দেখলে আমার কেন লাগে যানি ভয়
বাঘ নয় ভাল্লুক নয় কেন ভয় করব
তার সাথে আরও মধুর সম্পর্ক গড়ব
মনে মনে ভাবি যখন এই কথাটি
হটাৎ দরজায় টোকা দেয় সেই মেয়েটি
বলে, রাজু আগামীকাল স্কুল কয়টায়
আমি বলি সকাল দশটায়
নিয়মিত তার সাথে স্কুলেতে যাই
তাকে নিয়ে ক্যান্টিনেতে ফুচকা খাই
কেমন করে বলব তাকে আমি ভালোবাসি
এই কথার জন্য গলায় আটকে আছে ফাঁসি !!!
ক্লাস নাইনে থাকতে এই কবিতাটা লিখেছিলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



