তুমি যদি বল আকাশ থেকে এনে দিতে চাঁদ
শত তারার বেষ্টনী ভেদ করে এনে দেব তোমায়
তুমি যদি বল কণকণে শীতের সকালে পুকুরে ঝাঁপ দিতে
শত কষ্ট হওয়া সত্ত্বেও ঝাঁপ দেব পুকুরের পানিতে
তুমি যদি বল এনে দিতে পদ্ম ফুল
শত কাঁটার আঘাত সহ্য করে এনে দেব তোমায়
তুমি যদি বল পাহাড়ের চূড়া থেকে এনে দিতে ফুল
জীবন বাজি রেখে তোমায় এনে দিতে হবে নাকো ভুল
তুমি যদি বল তপ্ত দুপুরে পিচঢালা পথে হাঁটতে
শেষ সহ্যশক্তি বিসর্জন দিয়ে হাঁটব তোমার মন রক্ষার্থে
তুমি যদি বল কালবৈশাখীর ঝড়ে পাড়ি দিতে গহীন বন
পাড়ি দিব আমি শুধুমাত্র রক্ষা করতে তোমার মন
যা বল করতে রাজী মাথায় পরে মরণ বিষের তাজ
শুধু একটাই আকুতি আমার ভালোবাসা ফিরিয়ে দিও না আজ
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো তোমার পাশে
ভালোবেসে যাব তোমায় প্রতিটি নিঃশ্বাসে ও বিশ্বাসে !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



