যৌনতা নিয়ে আমাদের অশিক্ষায় আমাদেরকে এর প্রতি আরও আগ্রহী করে তোলে
যৌনতা খারাপ, যৌনতা হেন, যৌনতা তেন। শুধুমাত্র আমাদের দেশেই যৌনতাকে খারাপ বলে প্রচার করা হয় এবং আমরা ধরেই নিয়েছি যে হ্যাঁ এটা সত্যিই অনেক খারাপ কিছু।
আচ্ছা বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে দৈহিক মিলন হয় সেটা কি খারাপ? এটাও তো যৌনতা বিষয়ের মধ্যে পড়ে। তাহলে এখানে খারাপের কি আছে? লুকানোর কি আছে?
আসলে মানুষের কাছে যখন কোন জিনিস অজানা থাকে, সেই অজানা জিনিসটাকে জানার আগ্রহ তাকে পেয়ে বসে। "জানতেই হবে কি আছে এর ভেতর" এই যে একটা ইচ্ছা, জানার আকাঙ্ক্ষা, মূলত এখান থেকেই যৌনতা বিষয়ে আমাদের এত আগ্রহ।
বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক মিলন যেমন খারাপ না তেমনি যৌনতাও খারাপ না। আমরা এটাকে খারাপ ভাবে উপস্থাপন করি। খারাপ করে ভাবি।
যৌনতা বিষয়টা কারও কাছেই গোপন থাকে না। একদিন না একদিন তা সবাই জানতে পারে। কেউ অপরিণত বয়সে জেনে ফেলে আবার কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে জানতে পারে।
মূলত পার্থক্যটা এখানেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




