somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজু রহমান
Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

আমার বাস্তব জীবনের একটা ঘটনা শেয়ার করছি আজ...

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলে এবং মেয়ে দুজনেরই শিক্ষার একটা ঘটনা। আশা করি এটা পড়ার পর সবাই সচেতন হবেন।

আমার স্কুল জীবনের বন্ধু আসিফ। এস.এস.সি পাশের পরে ঢাকায় ভালো কলেজে ভর্তি হতে না পেরে ওর গ্রামের বাড়ি পাবনা চলে যায়। তারপর থেকে বেশি যোগাযোগ হত না আমাদের।

তখন আমি নতুন কলেজে ভর্তি হই, প্রায় ৩ বছর আগের ঘটনা। হটাৎ একদিন আসিফ ফোন করে আমাকে বললঃ
"রাজু আমার খালাত বোন ঢাকায় যাচ্ছে তুই প্লীজ ওকে ষ্টেশন (ঢাকা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন) থেকে তোর বাসায় নিয়ে যা, আমি ট্রেনে আছি, আসতে বিকেল হয়ে যাবে"।

কি আর করার, এতদিন পর বন্ধু ফোন করল আর তার বিপদে সাহায্য করব না? আমি আমার বন্ধু রাকিব কে সাথে নিয়ে গেলাম ষ্টেশনে এবং অপেক্ষা করতে থাকলাম। আসিফ ম্যাসেজে তার খালাত বোনের ফোন নাম্বার দিয়ে দিয়েছিল এবং ঐ মেয়েকেও আমার নাম্বার দিয়েছিল।

মেয়েটি ষ্টেশনে নেমে আমাকে ফোন করে, এবং একটু খোঁজাখুঁজি করেই আমরা মেয়েটিকে পেয়ে যাই। মেয়েটির হালকা বর্ণনা দিচ্ছিঃ

"মেয়েটি দেখতে মোটেও সুন্দর না। লম্বায় ৫ ফুট ৫ ইঞ্চি হবে, ছিপছাপ গড়ন, লম্বা চুল আর দুহাতে রাঙা মেহেদী ও হাত ভর্তি চুড়ি, পরনে ছিল একটা সাদাসিধে থ্রি -পিস, পায়ে লম্বা হাই হিল, গায়ের রং হালকা ফর্সা, মুখে হাসি কিন্তু চেহারায় গভীর ভয়ের ছাপ"

আমি আর আর রাকিব মেয়েটিকে নিয়ে আসছি আমার বাসায়, মেয়েটি বার বার আসিফের সাথে ফোনে কথা বলছিল। এর মাঝখানে আসিফ আমাকে ফোন দিয়ে বললঃ
"দোস্ত ওটা আমার খালাত বোন না, ওটা তোর ভাবি। ফোনে রিলেশন, ও ওর বাসা থেকে পালিয়ে চলে আসছে তুই প্লীজ তোর বাসায় একটু রাখ আমি আসছি" বলেই ফোনটা কেটে দিল।

আমার মাথায় বাজ পড়ে গেল এটা শুনে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলামঃ কত দিনের রিলেশন তোমাদের? "৩ মাস" তুমি আসিফকে দেখেছ? "না, কিন্তু ওকে অনেক ভালোবাসি"

মেয়েটিকে বাসায় আনলাম। আমার আম্মুকে বলেই গিয়েছিলাম যে আসিফের খালাত বোনকে নিতে যাচ্ছি। পরে বাসায় এসে আর কিছুই বলি নি।

সন্ধা ৭ টা বেজে গেল কিন্তু আসিফের খবর নাই। হটাৎ ফোন করে বলল রাজু তুই ওকে ষ্টেশনে রেখে আয়, আমি আসছি। আমি আর রাকিব মেয়েটিকে নিয়ে যাবার জন্য বের হব এই সময় আমার আব্বু বলল আসিফকে ফোন করে বাসায় এসে মেয়েকে নিয়ে যেতে বল। ঠিক এই সময় আসিফের মায়ের ফোন আমার আম্মুর মোবাইলে, ফোন করেই কান্নাকাটি শুরু করে দিয়েছে আসিফের মা, আর বলল আমি আসিফকে অনেক কষ্টে আটকে রাখছি, আপনারা মেয়েকে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে রেখে আসেন দয়া করে। আসিফের রিলেশনের কথাও বলেছে আমার আম্মুকে।

এখন মেয়েটিকে নিয়ে তো আমরা চরম বিপদে পড়ে গেলাম। মেয়েটি বার বার বলছেঃ
"আমি আসিফের কাছে যাব, আসিফ ষ্টেশনে বসে আছে আমার জন্য, দয়া করে আমাকে ষ্টেশনে রেখে আসেন" বার বার সিঁড়ির কাছে ছুটে যাচ্ছিল মেয়েটি। আমার আম্মু হাতধরে টেনে বাসার মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন।

আব্বু, আম্মু, আমি, রাকিব আর আমার ছোট ভাই সবাই ভয়ে কি করব, কি বলব কিছুই বুঝছিলাম না। আশেপাশের ফ্ল্যাটের কেউ যদি জেনে ফেলে? তারা তো ভাববে হয়ত মেয়েটি আমার পেছনেই আসছে! সত্যি মান সন্মানের বিষয়! এদিকে মেয়েটি কান্নাকাটি শুরু করে দিয়েছে।

শেষ পর্যন্ত মেয়েটিকে বোঝাতেই পারলাম না কেউ যে, আসিফ এখনও তার মায়ের কাছেই। ও ঢাকা আসবে না। কিন্তু মেয়েটি মানতে রাজী না, তাই আব্বু বাধ্য হয়ে মেয়েটিকে নিয়ে ষ্টেশনে গেল এবং আধাঘণ্টা পর আবার মেয়েটিকে নিয়ে ফিরে এল।

মেয়েটি তার ভুল বুঝতে পেরে অনেক কান্না করছিল। আমাকে বার বার অনুরোধ করছিল আসিফের একটা ছবি দেখানোর জন্য। আমি আমার কম্পিউটার থেকে অনেক খুঁজে স্কুলের শিক্ষাসফরের একটা গ্রুপ ফটো থেকে আসিফকে দেখালাম। এই প্রথম মেয়েটি আসিফকে দেখল।

রাতে মেয়েটি আম্মুর সাথে ঘুমিয়েছিল এবং পরদিন সকালবেলা আব্বু মেয়েটিকে "মাওয়া ফেরি ঘাটের" একটা বাসে তুলে দেয়।

আমার সাথে যা যা ঘটতে পারতঃ--
১/ মেয়েটিকে দিয়ে আসিফ আমাকে ফাঁসাতে পারত।
২/ মেয়েটি যদি বলত আসিফ না, রাজু ই আমাকে ডেকে এনেছে ঢাকায়, তাহলে?
৩/ আশেপাশের সবাই যদি জেনে যেত, তাহলে কেউ বিশ্বাস করত না, সবাই ভাবত মেয়েটির প্রেমের সম্পর্ক আমার সাথেই।
৪/ আমার মা-বাবার এবং আমার পরিবারের সুনাম নষ্ট হত, কারও সামনে আমরা মুখ দেখাতে পারতাম না।।
৫/ মেয়েকে ধোঁকা দেয়ার জন্য আমাকে পুলিশে ধরত।

"এটাই আমার জীবনের সবথেকে ভয়ংকর ঘটনা, সেই ভয় কোনদিন ভোলার মত নয়"
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×