সাব্বির বয়স ১২ বছর, রাজধানীর একটা রেস্টুরেন্টে কাজ করে...
প্রতিদিন রেস্টুরেন্টের ভেতরে এক টেবিল থেকে আরেক টেবিলে যতবার হাঁটাহাঁটি করতে হয়, সেই পরিমাণ কেউ যদি সোজা একটানা হাঁটতে থাকে তাহলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডারে পৌঁছে যাওয়া যায়।
কিন্তু এই রোজার মাসে সে একটু আরামে আছে। তার খুব বেশি ছুটোছুটি করতে হয় না, ইফতারের টাইমে একটু দৌড়াতে হয় আর কি। রেস্টুরেন্টে কাজ করলেও সে প্রতিটা রোজা রাখে।
মাগরিবের আযান দেয়ার সাথেসাথেই রেস্টুরেন্টে সবাই এসে ভিড় জমায় ইফতারের জন্য। সাব্বির শুধু একগ্লাস পানি খেয়ে রোজা ভাঙ্গে এবং সাথেসাথেই প্রতিটা টেবিলে ইফতারি নিয়ে দৌড়াদৌড়ি করে।
সবার ইফতারের পর যে ইফতারি বেঁচে যায় সাব্বির বিনা দ্বিধায় সেইটুকু খেয়েই তার ক্ষুধা নিবারণ করে।
রাজধানীতে এমন হাজারো সাব্বির আছে যারা ইফতারের সময় মানুষের মুখের কাছে খাবার পৌঁছে দেয়, কিন্তু এমন কেউ কি আছে যারা এইসব সাব্বিরের মুখে খাবার তুলে দেয়?
আমরা চাইলেই কিন্তু এইসব সাব্বিরের মুখে হাসি ফোঁটাতে পারি !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




