somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুপন্তি আড়চোখে সেই ছেলেটির দিকে দেখছিল

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেনে বসে আছে “রুপন্তি” তার ঠিক সামনেই একটা সুদর্শন ছেলে বসা। রুপন্তি আড়চোখে সেই ছেলেটির দিকে দেখছিল। এমন সময় একটা ভিক্ষুক এসে ছেলেটির কাছে হাত পেতে বলল “ভাইজান পাঁচট্যা ট্যাকা ভিক্ষা দ্যান ভাইজান”। ছেলেটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল; “তুমি ভিক্ষা কর কেন? কাজ করে খেতে পার না?” ভিক্ষুকটা বলল; “ভাইজান কাম কই পামু? কাম পাইলে কি আর ভিক্ষা করতাম?”। ছেলেটি বলল; “আচ্ছা আমি যদি তোমাকে কাজ দেই তুমি করবে?”

রুপন্তি বিস্ময়ে তাকিয়ে থেকে তাদের কথা শুনছিল। ছেলেটি ট্রেন থেকে নেমে গিয়ে সামনের দোকান থেকে ৫০০ টাকা দিয়ে কিছু ম্যাগাজিন ও খবরের কাগজ কিনে দিল ঐ ভিক্ষুকটাকে।

ভিক্ষুক বলল; “ভাইজান আমি ৫ ট্যাকা ভিক্ষা চাইলাম আপনে দিলেন না, আর অহন আমারে ৫০০ ট্যাকার জিনিষ কিন্না দিলেন?”।
ছেলেটি বলল; “উঁহু আমি একেবারে তোমাকে টাকা টা দেই নি, তুমি এইগুলো বিক্রি করে তোমার লাভের অংশ রেখে বাকি টাকা আমাকে ফেরত দিবে। আর বিক্রি করার সময় কিছু টাকা চেয়ে নিবে। খুশি হয়ে যে যা দেয় সেটাই নিবে”।

রেললাইনে দুর্ঘটনাজনিত কারণে ট্রেনটি ষ্টেশনেই থেমে ছিল। ঠিক দু’ঘণ্টা পর ঐ ভিক্ষুকটি ৭০০ টাকা নিয়ে ফিরে আসল। ছেলেটিকে ৫০০ টাকা ফেরত দিতে চাইল কিন্তু ছেলেটি বলল; “এটা তোমার কাছেই রেখে দাও, এই টাকা দিয়ে আরও ম্যাগাজিন ও খবরের কাগজ কিনে সেগুলো বিক্রি কর এবং এভাবে লাভের টাকা জমিয়ে একটা দোকান দাও”।

ভিক্ষুকটার দুচোখ বেয়ে অঝরে জল ঝরতে লাগল, কাঁদতে কাঁদতে সে বলল; “ভাইজান আপনে মানুষ না ফেরেশতা, আল্লাহ্‌ আপনের ভালা করুক ভাইজান”।

রুপন্তি বিস্ময়ে অবাক হয়ে সবকিছু দেখছিল। মাত্র দু’ঘন্টা আগে যে ছেলেটি ভিক্ষা করত তাকে কিভাবে পাকা ব্যবসায়ী বানিয়ে দিল এই অসাধারণ ছেলেটি। মুহূর্তেই ছেলেটির প্রেমে পড়ে গেল "রুপন্তি"।
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×