somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খরগোশ ও কচ্ছপের নতুন গল্প

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্বঃ এক বনে একটা খরগোশ ও একটা কচ্ছপ বাস করত। একদিন তাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। খরগোশ লাফিয়ে লাফিয়ে অনেক দূরে গিয়ে পেছন ফিরে কচ্ছপের কোন অস্তিত্ব খুঁজে না পেয়ে একটা গাছের নিচে বিশ্রামের জন্য শুয়ে একপর্যায়ে ঘুমিয়ে পড়ল, আর এই ফাঁকে কচ্ছপ গুটিগুটি পায়ে খরগোশকে অতিক্রম করে দৌড় বিজয়ী হল।

দ্বিতীয় পর্বঃ খরগোশ বলল, আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি দৌড়ে বিজয়ী হয়েছ। সুতরাং এটা মেনে নেয়া হবে না। আবারও দৌড় প্রতিযোগিতা হবে। কচ্ছপ মেনে নিল। এবার খরগোশ কোথাও না থেমে দ্রুত লাফিয়ে দৌড় বিজয়ী হল।

তৃতীয় পর্বঃ কচ্ছপ চিন্তা করল এভাবে সমতল ভূমিতে কখনও দৌড় জেতা সম্ভব না। তাই সে খরগোশ কে বলল; আমি তোমার রাস্তায় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি সুতরাং এখন তোমাকে আমার রাস্তায় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। খরগোশ চিন্তা করল এটা আর এমন কী?! সে রাজি হয়ে গেল।

চতুর্থ পর্বঃ আবারও দৌড় শুরু হল। খরগোশ লাফিয়ে লাফিয়ে কিছুদূর যাওয়ার পর একটা নদীর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর গুটিগুটি পায়ে কচ্ছপ চলে আসল আর নদীর পানিতে নেমে পড়ল। কিন্তু খরগোশের পক্ষে কোনভাবেই তা সম্ভব না, সে নদী পার হতে না পেরে দাঁড়িয়ে থাকল। কচ্ছপ নদী পার হয়ে দৌড় বিজয়ী হল।

পঞ্চম পর্বঃ খরগোশ আবার কচ্ছপের কাছে গেল। বলল; দেখো এভাবে আসলে হবে না। এক কাজ করি আমরা দুজনেই একসাথে দৌড় জিতব। কচ্ছপ রাজি হয়ে গেল। খরগোশ কচ্ছপকে তার পিঠে বসিয়ে লাফিয়ে লাফিয়ে লক্ষ্যবস্তু অতিক্রম করে বিজয়ী হল। আবার কচ্ছপও খরগোশকে তার পিঠে করে নদী পার হয়ে গেল এবং দুজনেই বিজয়ী হল।

সুতরাং; সিচুয়েশানের উপর ডিপেন্ড করে স্ট্র্যাটিজি চেইঞ্জ করতে হয়। আর বুদ্ধিমানেরা এটাই করে।
The strategy depends on situation. An intelligent man does so.
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক

লিখেছেন জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮

হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !

বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন

লিটারে ২০ টাকার আঘাত, পাম্পের দীর্ঘ সারি এবং মধ্যবিত্তের না-বলা দীর্ঘশ্বাস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫

২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

×