এক প্যাকেট চিপস খেতে চেয়েছিলাম শুধু!
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সৎ বাবা আমাকে চিপস খাওয়াবেন বলে আমাকে একটা জংগলের মধ্যে ডেকে নিয়ে যান। ঐ সময় আমার মা মানুষের বাড়িতে কাজে গিয়েছিলেন। জংগলের নেয়ার পর আমার বাবা আমাকে দড়ি দিয়ে শক্ত করে গাছের সাথে বেঁধে ফেলেন। "বাবা তুমি আমারে বান্ধ ক্যান?" কিছু বুঝে উঠার আগেই ইট দিয়ে আমার হাতের উপর আঘাত করতে শুরু করেন।
আমি চিৎকার করতে থাকি, উনি গামছা দিয়ে আমার মুখ বেঁধে ফেলেন। ১ টা হাত কেটে ফেলার পরে আমার মুখ খুলে দেয়। আমি করুণা করে বলছিলাম "বাবা আমার আরেকটা হাত কাইটো না, আমি ঐ হাত দিয়া ভাত খামু"। নাহ, উনি শুনলেন না, ঐ হাতটিও কেটে ফেললেন। আমার মাথায়, পিঠে, পায়ে সারা শরীরে ইট দিয়ে আঘাত করতে লাগলেন। আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে দেখি আমি বস্তার ভেতর পুকুরের মধ্যে। বস্তার মুখ খুলে গিয়েছিল এবং বস্তা পুকুর পাড়ের কাছে ছিল। একটা লোক আমাকে দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে সুস্থ হয়ে আমি এখন এই রেলওয়ে ষ্টেশনে থাকি এবং একটা মাদ্রাসায় পড়াশুনা করি।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন