somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাখালীয়া
কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া কোনো রাজকন্যা....

বন্ধু তোকে মিস করছি ভীষন............

২১ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলীটা আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারলি??তুই কি জানিস কতটা মিস করছি তোকে?এতোটা পাগল কেনরে তুই?ছিলাম ছোটোখাটো একটা পাগল,তোর সাথে থেকেতো কিছুদিন পর আমি তোকেও ছাড়িয়ে যাবো!পাগলামিটা যে ছোঁয়াচে এটা জানা ছিলোনা!মাঝেমাঝে তোর পাগলামি দেখে হাসবো না কাদবো ভেবে পাইনা।কে বলবে যে তুই বড় হয়েছিস?

তোর আজকের পাগলামোটা কোন পর্যায়ের পাগলামো ছিল এখনো মাথায় আসছেনা।হঠাৎ করেই বৃষ্টি শুরু,,মনে হয় তোরই জন্যে।আর তোর পাগলামো সূচক আবদার "বৃষ্টিতে ভিজবো"।
"আরে বাবা এই দিনদুপুরে এভাবে কেউ ভিজে?সামনে পরীক্ষা,ঠান্ডা লাগলে কি হবে শুনি?তার চেয়ে চল কোথাও বসে চা খাই অথবা......"

কে শুনে কার কথা..আমি এতোক্ষন একাই বকবক করে যাচ্ছি..যাকে বলছি সেতো মহাআনন্দে বৃষ্টিতে ভিজতে শুরু করেছে,যেন বৃষ্টিটা এসেছে শুধু তারই জন্য।আমাকেও অবশেষে ভিজতে হলো বৃষ্টিতে তোর জ্বালাতনেX((

হুমম..অনেকদিন পর বৃষ্টিতে ভেজা।শেষ কবে ভিজেছি মনে নেই।দুইজন রিক্সার হুড ফেলে ঝুম বৃষ্টিতে ভিজছি।রাস্তার কিছু উৎসুক মানুষ হা করে তাকিয়ে,আমার একটু অসস্তি লাগছিল।তোর দিকে তাকালাম,দেখি তোর সে দিকে কোনো ভ্রূক্ষেপই নেই।আপন মনে চিল্লায়ে চিল্লিয়ে গান গাইছিস,যেন পৃথিবীতে তুই আর আমি ছাড়া আর কোনো জনমানব নাই!কষ্টগুলো কি অবলীলায় লুকিয়ে রাখিস।জানি অনেক কষ্ট তোর,হয়তো আমার চেয়েও অনেক বেশি,তবুও যখন তোর এসব পাগলামিগুলো দেখছিলাম,তোর সেই অদ্ভুত সুন্দর হাসি দেখছিলাম আর বেসুরো(!!) গান শুনছিলাম অনেক ভালো লাগছিলো।কে বলবে এই মেয়েটি একটু আগেই গোমড়া মুখে বসে ছিল কারো উপর অভিমানে!

আবদারের ২য় পর্ব ---"চা খাবো বৃষ্টিতে দাড়িয়ে।"
মেয়েটা কি আজ সত্যি পাগল হয়ে গেল!
-"ধুর চায়ের কাপে বৃষ্টির পানি পড়বেতো"
-"তো?"
"তো........"
কি যে বলবো,আর বললেও কি কাজ হবে??
আরেকটা নতুন অভিগ্ঞতা...
চায়ের দোকানের মামাতো নির্ঘাত তোকে পাগল ভেবেছে,সাথে আমাকেও!
"সন্ধা হয়ে যাচ্ছে,ফিরতে হবে বাসায়"..চলে গেলি তুই..
বলা হয়নি কিছু কথা.বলা হয়নি তোকে কতটা ভালোবাসি।জানা হয়নি কেন তুই আমাকে লুকিয়ে কাদছিলি আর সে কান্না ধুয়ে যাচ্ছিল বৃষ্টির জলে.।ভেবেছিলি আমি বুঝবনা,তাইনা??গাধা..

আজকের বৃষ্টিভেজা বিকালটা ছিল আমার অনেক বড় পাওয়া,কারন বৃষ্টি ছিল আর ছিলি তুই!এভাবে কখনো ভিজিনি বৃষ্টিতে।তোকেও কখনো বলা হয়নি আমারও কতটা প্রিয় বৃষ্টি,একসময় আমার মধ্যেও অনেক পাগলামো কাজ করতো বৃষ্টি দেখলে,হয়তো সময়ের ব্যবধানে হারিয়ে গেছি সেই আমি,আমার সেই বৃষ্টি।আজ তোর ভেতর আমার সেই পুরোনো আমিকে একটু হলেও খুজে পেয়েছিলাম।

থাকনা সেসব কথা।আজ আর টানতে চাইনা পুরোনোকে,আজ শুধই থাক কাকভেজা তুই,আমি আর ঝুম বৃষ্টি...........অনেক ভালোবাসি তোকে....

ইস্‌ প্রতিটা দিনেই যদি বৃষ্টি হতো!!!!!!!!!!!!!!!


সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৫
২০টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×