আর দশটা মা-মেয়ের সম্পর্ক ঠিক কেমন হয় জানিনা,শুধু এতটুকু বলতে পারি তোমার আমার বন্ধন শুধু মা-মেয়েতেই পরিশিমিত না কখনোই।আমার বন্ধু অনেক কম,কখনো সেটার অভাব ও বোধ করি না,কারন আমার সবচেয়ে প্রিয় বন্ধু যে তুমি।প্রতিটা মুহুর্তে তুমি মা হয়ে, বন্ধু হয়ে আগলে রেখেছো আমায়,ভালো খারাপ বুঝতে শিখিয়েছো,বকা দিয়েছো,মার ও দিয়েছো,আবার একটু পর নিজেই এসে আমাকে বুকের ভেতর জড়িয়ে ধরেছো।রাতের পর রাত আমার পাশে বসে থেকেছো আমার পড়াশোনার জন্যে।নতুন ক্লাশে উঠলে আমার আগে আমার সব বই পড়েছো,নোট রেডি করেছো যাতে আমার কোনো কষ্ট না হয়।আজ যতটুকু হতে পেরেছি সবটাই তোমার জন্য মা।আমার জীবনের একমাত্র অনুপ্রেরণা তুমি।
দুটো ভাই এর পর আমি,তোমার অনেক আকাঙ্খার মেয়ে।নানুর কাছে শুনেছি আমার জন্মের আগেই তুমি ধরেই নিয়েছিলে যে আসছে সে মেয়ে।ডক্টরের বারন সত্তেও সারাদিন শপিং করেছো আমার জন্যে,এতটাই কনফিডেন্ট ছিলে যে আলট্রাসনোগ্রাফ ও করতে চাওনি।আমার জন্মের পর নার্স যখন বোচা নাক,ধুসর চোখের জাপানি টাইপ বেবি ডল টাকে যখন তোমার কোলে দেয়,তুমি অনেক কেদেছিলে আনন্দে,এতো খুশি কেন হয়েছিলে বলতো?
পড়াশোনার জন্যে হয়তো তোমার থেকে দুরে থাকতে হয়, কিন্তু সারাটাদিন খুব মিস করি তোমাকে।তোমার সাথে দিনে অনেকবার কথা হয়, তবুও মন ভরে না।রাতে রুম এ ফিরে সারাদিন কি করলাম তোমায় না বলা পর্যন্ত শান্তি পাইনা।আমার বন্ধুরা আমার এমন কাজকর্ম দেখে হাসে,ওরা বলে তুমি থাকতে আমার নাকি কাউকে লাগবে না।সত্যিই মা,তুমি থাকলে আর কাউকে লাগবে না আমার।কখনো বলা হয়ে ওঠেনি তোমাকে কতটা ভালোবাসি।
মাঝে মাঝে মনে হয় সবকিছু ফেলে একদৌড় এ তোমার কোলে ফিরে যাই।রাতে ঘুমের ঘোরে এখনো আমার পাশে খুজি তোমাকে।মন খারাপ হলে এখনো ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে শুয়ে থাকতে,অথবা দুজনে মিলে সারাটা বিকেল আইসক্রিম খেতে খেতে রিক্সায় করে অকারণে ঘুরতে।কিংবা সারারাত দুজনে গল্প করে কাটাতে।
অনেক অনেক অনেক ভালোবাসি তোমাকে।ভালো থেকো মা।
আমার মা সহ পৃথিবীর সব মা কে মা দিবসের শুভেচ্ছা............
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।