somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলতে বসা ছড়ার দল ............

৩১ শে মে, ২০১১ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাদলা দিনে মনেপড়ে ছেলে বেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান.........
আজ বিকেলে বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো ছেলে বেলার কথা ।কি সব অদ্ভুত সুন্দর দিন ছিল।জীবনটা ছিল অনেক সরল তাই হয়তো চারপাশটা এতো সুন্দর মনে হতো,সেজন্যেই হয়তোবা সেই দিন গুলোর কথা মনে পড়লে এথনও মনটা ভাল হয়ে যায় ।তখন দিনগুলো শুরু হতো খুব ভোরে সুর্যের সোনালী আলোয়,সারাটা দিন কাটতো প্রচন্ড দুরন্তপনায় ,আর রাত গুলো যেন ছিল রুপায় মোড়া ।সরল সে জীবনে ফুল হয়ে ফুটে ছিল সরল অথচ অসাধার কিছু ছড়া কবিতা আর রুপকথা। তাই হয়ত বৃষ্টি দেখলে আজও আনমনে বলে উঠি

আয় বৃষ্টি ঝেপে
ধান দিব মেপে.......

মনে পড়ে স্কুলে যাবার সময় বৃষ্টি নামলে এক নাগারে ছড়াটা আওড়াতাম যাতে স্কুলে যেতে না হয় এবং বিশ্বাস করতাম সত্যি সত্যি বৃষ্টি আরও জোরে আসবে ।
জানি না এখনকার ছেলে মেয়েরা বৃষ্টি থামানোর জন্য এই ছড়াটা পড়ে কি না ।
লেবুর পাতা করমচা
যা বৃষ্টি ধরে যা।
বৃষ্টি শেষে যখন রংধনু উঠত অদ্ভুত এক আলোয় ভরে যেত চারপাশ তথন পড়তাম

রোদ হয় ,বৃষ্টি হয়
খ্যকশিয়ালীর বিয়ে হয়....

বৃষ্টির দিনে আর একটা ছড়ার কথা ভীষন মনে পড়ে.....

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
নদে এলো বান,
শিব ঠাকুরের বিয়ে হবে
তিন কন্যা দান।
এক কন্যা রাধেন বাড়েন
এক কন্যায় খান,
আরেক কন্যা না খেয়ে
বাপের বাড়ি যান।

হুম বৃষ্টিময় ছেলেবেলা.....।

বৃষ্টির ছড়া ছাড়াও আরও অনেক ছড়া আছে যা আজও আছে মনের এক কোনে ছোট্ট এক টুকরো ভাললাগা হয়ে-
(১)
বাক বাকুম পায়রা
মাথায় দিয়ে টায়রা
বৌ সাজবে কালকি
চড়বে সোনার পালকী
(২)
দোল দোল দুলোনি
রাঙ্গা মাথায় চিরুনি
বর আসবে এখনি
নিয়ে যাবে তখনি।
(৩)
ছেলে ঘুমালো পাতা জুড়ালো
বর্গী এলো দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দিবো কিসে?
(৪)
আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা,
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।
মাছ কাঁটলে মুড়ো দিব,
ধান ভাংলে কুড়ো দিব,
কালো গরুর দুধ দিব,
দুধ খাবার বাটি দিব
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।
(৫)
ঘুম পাড়ানি মাসি-পিসি
মোদের বাড়ি এসো,
খাট নাই পালং নাই
খোকার চোখে বসো।
বাটা ভরে পান দিবো
গাল ভরে খেয়ো,
খোকার চোখে ঘুম নাই
ঘুম দিয়ে যেয়ো।
(৬)
আম পাতা জোড়া জোড়া
মারব চাবুক চড়ব ঘোড়া........।

সব শেষে খুব প্রিয় একটা গানের প্রিয় দুটি লাইন....

"ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মত বড় হয়ে যায়
জানি না ক'জন এই আমার মত মিষ্টি সে পিছুডাক শুনতে যে পায়......"
আজ আর না। আবার যেদিন ছেলেবেলা ভর করবে সেদিন আরও কিছু প্রায় ভুলে যেতে বসা ছড়া কবিতা শেয়ার করব এবং তা অবশ্যই ছেলেবেলার।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ রাত ৮:৩২
৩৬টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×