somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিচ্চি আমি,দুষ্টু আমি আর আমার যত্ত খেলা........:):)

০৬ ই জুন, ২০১১ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানিনা।ঘুম থেকে উঠে চরম বিরক্ত লাগছিলো।করার মতো কোন কাজও পাচ্ছিলামনা তেমন,বারান্দা্য গিয়ে দাড়াই,দেখি বাসার সামনে পিচ্চিপাচ্চাদের বেশ বড়সড় একটা দল, পাড়ার পিচ্চিদের গ্যাং!!রাস্তার মধ্যে ছোটাছুটি করছে,ও নাহ...বরফ-পানি খেলছে।এই খেলার নিয়ম হলো যে চোর হবে সে অন্য কাউকে ছুয়ে দিলে সে বরফ মানে স্ট্যাচু হয়ে থাকবে,তখন তার দলের কেউ চোরকে ধরা না দিয়ে তাকে ছুলেই সে পানি হয়ে যাবে মানে আবার সে ছুটতে পারবে।অন্য কোথাও এ খেলাকে কি বলে জানা নেই।

কিছুটা নস্টালজিক হয়ে পড়লাম।ওদের সাথে আমারো ছুটতে ইচ্ছে করছিল,মিস করছিলাম ছোট্ট বেলার সেই বন্ধুগুলোকে,একরকম ভুলেই গেলাম মেজাজ খারাপের কথা।ছুটোছুটি,অনর্থক চিল্লাচিল্লি,হেসে লুটোপুটি,একটু কিছু হলেই আড়ি,ঝগড়াঝাটি,খেলবোনা বলে গো ধরে বসে থাকা,সমঝোতা,আবার পরদিন একই কাহিনী,ছোট্টবেলার খেলার কাহিনী...উফঃ কেন যে বড় হলাম/:)

ছোটবেলায় পুতুল খেলেনি এমন কোনো মেয়ে হয়তো নেই।আমার পুতুল খেলার সঙ্গি ছিল আম্মুর বান্ধবির মেয়ে।ছোটখালামনির বিয়ে দেখে মনে হল আমার পুতুলেরও তো বিয়ে দেয়া উচিৎ,কিন্তু ছেলে কোথায় পাই??সমাধান দিল আমার খেলারসঙি,ওর ছেলে পুতুলের সাথে দিলাম আমার মেয়ে পুতুলের বিয়ে।খালামনির বিয়েতে যা যা করতে দেখছি সেগুলো নকল করতে গিয়ে পড়লাম বিপদে,বিয়ে পড়াব কি করে,সরনাপন্ন হলাম আন্টি আর আম্মুর।আমাদের কথা শুনে তারা হেসেই খুনX(X(
অবশেষে একটাকা দেনমোহর এ বি্যে হয়েছিল আমার পুতুল কন্যার;)।এখনো আমার পিচ্চিবেলার সঙিটাকে বেয়াইন বলে ডাকি;)

পিচ্চিপিচ্চি কিছু হাড়ি-পাতিল ছিল আমার,তাতে রান্না করার জন্যে কখনো ছিড়েছি আম্মুর শখের কোনো গাছ,কখনোবা সেগুলো এসেছে আম্মুর হাড়ি থেকে;);)তবে এ কাজ করতে বসে একদিন ধরা খেয়েছিলাম আম্মুর কাছে,সে কি মার..:(((মনে হলে এখনো ব্যাথা পাইX()
এক্কাদোক্কা খেলতে পারতাম না কখনোই/:)সবসময় ভুল করতাম আর পড়ে যেতাম বলে আমাকে কেউ খেলতে নিতো না:((:((
মনের দুঃখে তাই অন্যদের ইচ্ছেকরে ফেলে দিতাম(সবসময় না মাঝেমধ্যে:):))

তবে লুকোচুরি,কানামাছি খেলেছি ভিষন মজা করে।আমি চোর হলে সবসময় দুই নাম্বারী করতাম;);)
আমি আবার ছোটবেলায় শুধু আছাড় খেতামX((যদিও এখনো ব্যাতিক্রন না!!!)(,হাত পা কেটে নিতাম,ফলে বন্ধ হতো খেলতে যাওয়া:((।ঐ দিনগুলো একদম ভালো কাটতোনা আমার...

"ছোট্ট বেলার দিনগুলো পেরিয়ে
একদিন বড় হয়ে যাবো
কতনা মজার খেলার সব কিছুই হারাবো........"

গানটা কার গাওয়া ঠিক মনে নেই, তবে খুব শুনতাম গানটা।আমার এক আন্টি মানে আম্মুর বান্ধবী আমার ৫ম জন্মদিনে গিফ্‌ট করেছিল একটা ছোটদের গানের আ্যালবাম।সবগুলো গানের ভেতর এই গানটা খুব প্রিয় ছিল আমার,যদিও গানটার মাথামুন্ডু কিছুই বুঝতামনা তখন।

একরকম ভুলতেই বসেছিলাম অতীতের সে সব স্মৃতিকথা,আজ পিচ্চিগুলোর জন্যে মনে পড়ে গেল সেগুলো....
আসলে ভুলিনি কিছুই,ভোলা যায়ও না,হয়তো সময়ের ব্যবধানে কিছুটা ফিকে হয়ে যায়,তবুও সযতনে মনের কোথাও না কোথাও লুকিয়ে থাকে প্রি্য সেসব দিন সেসব স্মৃতি.....

আপনারা ছোটবেলায় কে কি খেলতেন শেয়ার করবেন্না????
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১১ রাত ২:৫২
৫০টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×