somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাখালীয়া
কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া কোনো রাজকন্যা....

ফানুস (১)

১৩ ই জুন, ২০১১ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আনেক দিন পর আকাশ দেখতে গিয়ে তোমার মুখটা খুব মনে পড়ছে রুপা।তুমি আজ আমার কাছে ওই আকাশের মতই যাকে আমি ছুঁতে পারবো না আর কোনো দিন ।কেমন আছ তুমি? ভালই আছো নিশ্চয়ই।তুমি সুখ চেয়েছিলে, চেয়েছিলে বিত্ত বৈভবে ভরা সংসার।আজ তুমি তা পেয়েছো যা আমি তোমাকে দিতে পারতাম না কোনও দিন।দিতে চেয়েছিলাম শুধু ভালবাসা,যার প্রয়োজন হয়তো তোমার কাছে ছিলই না কখনো।তোমার কোনো দোষ নেই রুপা,এটাই স্বাভাবিক। কেউ কেউ জীবনের মানে খুজে পায় ভালবাসায় ,কেউ কেউ স্বার্থপরতায় ,কেউ বা আবার জীবনের মানে খুজে বেড়ায় বিত্ত বৈভবে।তবুওতো আমার মত বিত্ত বৈভবহীন ছন্নছাড়াকে তুমি একদিন ভালবেসেছিলে ,সেও হয়তো তোমার এক খেয়াল ছিল।

শহরে দামি শপিংমলে সাজিয়ে রাখা খেলনার মত আমায় তুমি ভালবেসেছিলে,বিয়ে করেছিলে, তারপর খেলা শেষে ছুড়ে ফেলেছিলে ডাষ্টবিনে ।তবুও সুখি হও,সুখি হও তুমি রুপা,সুখি হও আমার ভালবাসা।
আমাদের একসাথে কাটানো দিন গুলো হয়তো তোমার কাছে এখন শুধুই দুঃস্বপ্ন কিন্তু আমার কাছে তা আমার জীবনের সবচে সুন্দর স্বপ্ন হয়েই থাকবে। আজ বড় বেশি মনে পড়ছে আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা।জানতাম একজন আসছে আমার কাছে ছবি আঁকা শিখতে।সাধারনত আমি কাউকে আঁকা শেখাই না।তবুও এক বন্ধুর অনেক অনুরোধের পর তোমাকে আঁকা শেখাতে রাজী হয়েছিলাম।তখনও তোমাকে দেখিনি আমি।সেদিনও আকাশটা আজকের মত মেঘলা ছিল।সাদা ক্যনভাসের সামনে দাড়িয়ে ভাবছিলাম কি আঁকা যায়?হঠাৎ দেখলাম আমার সাদা ক্যনভাসে এক নারীমু্র্তির অবয়ব ফুটে উঠলো।কখন যেন আমার পেছনে এসে দাড়িয়েছো তুমি।রংয়ে ভরে গেল আমার সাদা ক্যনভাস।মানুষের ছায়াও এত সুন্দর হয়?

আজও মনে পড়ে সেদিনটার কথা যেদিন তুমি আমাকে বলেছিলে ভালবাস।সেদিন তোমার চোখে আমি দেখেছিলাম অথৈ আবেগ।আজ সেই আবেগ কোথায় রুপা?কবিতার মতো সেই চোখ দুটো আজ কোথায় তোমার রুপা?আজও কি বিকেলের শেষ আলো তোমার চোখে খেলা করে?ভালো আছো ভালোবাসা?

বড়লোক বাবার একমাত্র সন্তান তুমি,তাই হয়তো ছুড়ে ফেলতে পেরেছিলে আমাকে অনেক সহজে।হয়তো ঝোকের মাথায় আমাকে বিয়ে করেছিলে তুমি,আবেগ কেটে যেতে খুব বেশি সময় লাগেনি।দোষ আমি তোমার দেইনা রুপা,দোষ তোমার এতটুকু ...ভুল মানুষ বেছেছিলে তুমি।তুমি চেয়েছিলে অর্থ প্রাচুর্য আর শরিরী উন্মাদনা ভরা যৌনতা যা এই অপদার্থের কাছে নেই,ছিলও না কোনোদিন।তাই যেদিন তুমি বলেছিলে আমাকে আর দরকার নেই তোমার,এতটুকুও অবাক হইনি আমি।আমি জানতাম এই দিনটা আসবেই একদিন।
ঐ ছয় মাসের ছোট্ট সংসারটাকে কখনো ভুলবোনা আমি।তোমার কি মনে পড়ে রুপা আমাদের সংসারের কথা ,আমাদের ছোট্ট ঘরটার কথা,সেই বারান্দাটার কথা যেখানে রোজ দুপুরে চুল শুকোতে তুমি।তোমার মেঘ কালো চুলগুলো খুব মনে পড়ে রুপা।তোমার মনে পড়ে না আমার কথা আমি জানি,তবুও সুখি হও তুমি রুপা।
এই অসহায়ের কাছে কিছুই ছিল না তোমাকে দেবার মতো।আজ তুমি ফিরে গেছ তোমার পুরোনো জীবনে ।খুজে পেয়েছো তথাকথিত সুখ ।তবুও শান্তি কি পেয়েছ রুপা?

আজ অনেক দিন পর তোমাকে অনেকগুলো কঠিন কথা বললাম।কষ্ট পেওনা তুমি। জীবনে তো কষ্ট ছাড়া আর কিছুই দেইনি তোমাকে আমি।তবুও বলছি রুপা, আমার ঈশ্বরের দোহাই আমি কোনও দিনও চাইনি তুমি কষ্ট পাও।তাইতো তুমি যখনই চেয়েছো আমি তখনই সরে গেছি তোমার জীবন থেকে।আজ আর কোন ঠিকানা নেই আমার ,নেই কোন ঘর, নেই ঘরে ফেরার তাড়াও।আছে শুধু একবুক শুন্যতা।তোমার কোন ছবি নেই আমার কাছে,তোমার যে ছবিটা আমি একেছিলাম সেটাও তুমি নিয়ে গিয়েছিলে সাথে করে ।সস্তা ফ্রেমে বাধানো সেই ছবিটার কোন মুল্য কি আর আজ তোমার কাছে আছে?
কখনও কখনও কিছু হারিয়েও তো ভালবাসা পওয়া যায়।বিচ্ছেদে ভালবাসা পুর্নতা পায় কখনও।তেমনি দুর থেকে আমি তোমায় ভালবাসবো।সকালের আলো দেখে আমি তোমায় ভাববো,ঝতু বদলাবে,রং পাল্টাবে প্রকৃতির,সন্ধার ধূসর আলোতে বসেও আমি তোমার কথাই ভাববো রুপা।কামনা করব তোমার সুখ যার পিছনে তুমি ছুটেছ নিরন্তর।

ভালো থেকো তুমি ভালবাসা...........................।






















সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১১ রাত ১২:২৮
২৬টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×