somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা তোমাকে............

১৯ শে জুন, ২০১১ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা ,
তোমাকে বলবো বলবো করে একটা কথা বলতে পারিনি বহুদিন।তোমাকে বড় বেশি ভালবাসি আমি।সন্তান তার বাবা,মা কে ভালবাসবে এটাই তো স্বাভাবিক ।তবুও তো বলা হয়নি কোনদিন বাবা তোমাকে আর সবার চাইতে একটু বেশিই ভালবাসি আমি।হয়ত নিয়মের বাইরে গিয়ে অন্যদের মত মা কে নয় তোমাকেই একটু বেশি ভালবেসেছি আমি।

আমি তোমার মত হতে চেয়েছি চিরকাল।তোমার কবিতা,তোমার লেখা আমি চিরকালই পড়েছি মুগ্ধ হয়ে।আমার ভিতরে যা কিছু ভালো ,যা কিছু সুন্দর তার সবটুকুই তোমার কাছ থেকে পাওয়া।বই পড়ার অভ্যাস তুমি গড়ে দিয়েছিলে সেই ছেলেবেলায় ।সেই বই আজও রয়ে গেছে আমার পাশে সারাজীবনের জন্য।কত বন্ধু,কত কাছের মানুষ ছেড়ে গেছে আমায় অভিমানে ,হয়ত আমিও আর ফিরিনি তাদের কাছে ,কিন্তু আমার প্রথম ভালবাসা হয়ে সেই বই আজো রয়ে গেছে আমার পাশে।
জীবনের অনেকটা পথ হয়ত এখনও আমার হাটা বাকি।হয়ত জীবনের অনেক সুন্দর দিক এখনো দেখিনি আমি।অনেক সুন্দর মুহুর্ত হয়ত এখনও অপেক্ষা করছে আমার জন্য।তবুও আমার এই ছোট্র জীবনের সবচে মুল্যবান মুহুর্ত গুলো তোমার সাথে কাটানো আমার ছেলেবেলার মুহুর্তগুলো।পৃথিবীর সবকিছুর বিনিময়ে সেই মুহুর্ত গুলো আর কাউকে দেব না আমি।আগলে রাখবো আমি সোনা, রুপায় মোড়া সেই স্মিতি গুলোকে আমার বুকের সবটুকু উষ্নতা দিয়ে।পরম মমতায় লালন করবো আমি আমার ছেলেবেলাকে।
দুপুরবেলঅ তুমি খুলতে তোমার গল্পের ঝাপি।আজও মনে পড়ে আমার তোমাকে ফাকি দিয়ে দুপুর বেলা বিছানা থেকে পালিয়ে খেলতে যেতাম আমি ।এখন বুঝি সবই বুঝতে তুমি।রাতে তুমি পাশে না থাকলে ঘুমাতে চাইতাম না আমি।

ধন্যবাদ তোমাকে বাবা,জীবনের অনেকগুলো রাত তুমি ছায়া দিয়েছো আমাকে।রাতের কালো ছায়া আমার কাছে পৌছতে পারেনি তোমার বাধা পেরিয়ে।বুক দিয়ে আগলেছো তুমি আমাকে।সর্বোচ্চ চেষ্টা করেছ আমাকে একটা সুন্দর ভবিষ্যত দিতে।
কখনও কখনও গভীর রাতে ঘুম ভেঙ্গে যেত আমার।দেখতাম মগ্ন হয়ে গান শুনছো তুমি।আমাদের ছোট্র ঘরটা ভেসে যাচ্ছে গানে।কয়জনের স্মিতিতে আছে এমন সুন্দর রাত?

বাবা,আজ তোমাকে বলছি, তোমার শীতের চাদর হতে চাই আমি।বলতে চাই ভয় নেই বাবা, যে মমতায় তুমি আমাকে লালন করেছ তার ঋন আমি শোধ করতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত তোমার পাশে থেকে।জানি এ কিছুই নয়।

হয়তো কোনো একদিন তুমি আমার পাশে থাকবেনা,শতো খুজলেও পাবোনা তোমায়,তখনো আমি থাকতে চাই তোমার শেষ চিহ্নটুকুর পাশে।তোমার কবরের পাশে রোজ একবার দাড়াতে চাই আমি।বাবা কথা দিচ্ছি তোমার এপিটাফে ধুলো জমতে দেব না আমি.
ভালো থেকো আমার বাবা।.......


উৎসর্গ..আমার বাবাসহ পৃথিবীর সব বাবাকে..তাদের আদর ভালোবাসার ছায়ায় পূর্ন হোক প্রতিটি সন্তানের অপূর্ন জীবন...
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৪৯
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×