somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধুলোজমা ডায়েরীর পাতা থেকে......(১)

২৪ শে জুন, ২০১২ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিসেম্বর ৩১,২০০১

কাল থেকে নতুন বছর শুরু হবে,নতুন একটা দিন,নতুন একটা সকাল,নতুন একটা সূর্য ।আমারও খুব ইচ্ছে করে আবার নতুন করে জীবনটাকে সাজাতে,স্বপ্ন দেখতে আর সেই স্বপ্নিল জগতে ঘুরে বেড়াতে আর পাঁচটা সাধারন মানুষের মতোই।কিন্তু বাস্তবতা কেন এতো কঠিন আমি জানিনা।স্বপ্ন দেখার মতো সাহস বা যোগ্যতা হয়তো কোনোটাই আমার নেই আর ।যদি কখনোবা ইচ্ছেও জাগে কিছু কিটপতঙ্গ সেগুলোকে কেটেকুটে খেয়ে ফেলে, আমার জন্যে আর কিছুই অবশিষ্ট থাকে না।তাহলে কি নিয়ে স্বপ্ন দেখবো আমি,বাঁচবোই বা কিসের আশায়?সবসময় মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খায়,এতো খারাপ ভাগ্য নিয়ে কেন জন্মেছি আমি,যদিও জানি নিয়তির উপর হাত নেই কারোরই।

বন্ধু বলে আসলেই কেউ নেই আমার,হয়তো আমিই যোগ্য নই কারো বন্ধু হবার।মাঝে মাঝে যখন খুব বেশিই একা লাগে,দম বন্ধ হয়ে আসতে চায় চারদেয়ালে ঘেরা ধুলোজমা স্যাঁতসেঁতে ঘরটাতে,তখন মনে হয় মিছেমিছি এ জীবনটাকে টেনে চলার কোনো মানে নেই,মনে হয় দমটাকেই আটকে দেই চিরতরে।আর ভালোলাগেনা জীবনের এই ঘোরপ্যাঁচ,অসহনীয় হয়ে উঠছে সবকিছু,অসহ্য হয়ে গেছি।আমাকে বা আমার কষ্টগুলোকে আমার মতো করে বোঝার মতো কেউ কি নেই এ পৃথিবীতে?এতোগুলো মানুষের মাঝে থেকেও আমি যে কতোটা একা তা শুধু জানে আমার প্রতিটা ঘুমহীন,অন্ধকার, ঘুটঘুটে কালো অন্ধকার রাতগুলো,আর সেইসব নিকষ কালো আঁধারি রাতে হাতরে খুঁজে ফিরি আমার অস্তিত্ব।

লেখালিখির অভ্যেস আমার কখোনোই ছিলোনা।আজ কেনো যেনো বাদামি রঙা মলাটের ডায়েরীটার দিকে চোখ পরতেই হাতে তুলে নিলাম,ঝকঝকে সাদা পাতাগুলোকে দেখে হঠাৎ কেমন যেনো একটা লোভ জাগলো মনে।লোভী মনকে বললাম,এমন কেউই যখন নেই আমার পাশে যাকে আমি পরম নির্ভরতায় বলবো আমার না-বলা যতো কথা,জমাট বাধা সব কষ্ট আর গুটিকয়েক হাসি বা সুখের স্মৃতি,তখন এই ডায়েরীটাই হোক না কেনো সেই জন,বোবা কোনো এক বন্ধু।যার কাছে আমি মনখুলে বলবো সব সব সবকথা আর সেগুলো সে আগলে রাখবে বুক পেতে।

আজ থেকে সত্যিই আমি আর একা নই.............।

(চলবে)
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১২ দুপুর ২:৫৫
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×