আমরা অনেকেই এবারের রোজায় সবগুলো রোজা রেখেছি। অনেকেরই ফরজ, সুন্নাত, তারাবীহ কিছুই বাদ যায়নি। কিন্তু আমাদের কি একটা মিনিট সময় হয়েছে ভেবে দেখার যে আমরা কি শিখলাম এই রমজান থেকে? না আমাদের সে সময় হয়নি। হলে আমরা এতটা অসভ্য হতে পারতাম না কখনই। একজন রোজাদার মুসলিম হিসেবে এতটা অসভ্য কি করে হই আমরা??? ঈদের চাঁদ উঠার সাথে সাথে আমরা সব ভুলে গেছি। তথাকথিত আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দিয়েছি। শয়তানের সাথে আমাদের ভালবাসা এতটাই প্রবল যে একটি মাস তার সাথে না কাটাবার বেদনা একবারে চাঁদ রাত থেকেই মিটিয়ে নিচ্ছি। আজ আমরা হয় মৃত, বিদ্যা বুদ্ধি শুন্য অমুসলিমদের গোলাম অথবা নিজেরাই শয়তান বনে গেছি। কীরকম আসুন মিলিয়ে দেখি...
চাঁদ রাত আসতেই আমাদের সংবাদ পাঠিকাদের মাথার কাপড় খুলে গেছে। অথচ আমরা সভ্য! দীর্ঘ ১ মাসের রোজাদার মুসলিম!
একমাস রোজা রেখে বিরতি দিয়ে অনেকেই এই চাঁদ রাতেই নেশার সাথে থাকা তাঁর দীর্ঘদিনের বন্ধুত্বকে পুনঃস্থাপিত করেছি। অথচ আমরা সভ্য! দীর্ঘ ১ মাসের রোজাদার মুসলিম!
রীতিমত “ইনশাআল্লাহ্”! বলে ছায়াছবি শুভ!মুক্তি দেয়া হয়েছে আমাদের সিনেমা হল গুলোতে। আর ঈদের দিন থেকেই রোজাদার মানুষেরা হুমড়ি খেয়ে পরেছে সেখানে। অথচ আমরা সভ্য! দীর্ঘ ১ মাসের রোজাদার মুসলিম!
যাদের সিনেমা হল গুলোতে যাওয়া হয়না তাদের জন্য উত্তম সুব্যবস্থা স্বরূপ টিভির পর্দায় রয়েছে দীর্ঘ ৮ দিন ব্যাপী বর্ণাঢ্য অশ্লীলতা... কি নেই বোকা বাক্সতে। আছে পরকীয়া, লুচ্চামি, ভণ্ডামি, কুৎসা, গীবত, ন্যাকামি, ত্রিভুজ প্রেম, সংসারের টানাপড়েন... যেন বেলাল্লাপনা আর অশ্লীলতার ১৬ কলা পূর্ণ করার ব্যবস্থা রাখা হয়েছে। এসব আবার বাপ- ছেলে- মেয়ে- মা একত্রে বসে গিলছে। আর যে যার যার দৃষ্টিকোণ থেকে মজাদার অশ্লীলতা শিখছে। অথচ আমরা সভ্য! দীর্ঘ ১ মাসের রোজাদার মুসলিম!
পরবর্তীতে এসব দেখে যখন এই ছেলেমেয়েরাই পথভ্রষ্ট হচ্ছে তখন এই so called মুসুল্লি বাবামায়েরা বসে বসে অশ্রু ফেলছে। কিন্তু এজন্য দায়ি কে? অবশ্যই আমাদের দায়িত্ব জ্ঞানহীন বাবা মায়েরা যারা বলে থাকেন, এসব বিনোদন ছাড়া কি আর আজকাল থাকা যায় নাকি? ওদের বয়সে আমরাও টুকটাক এসব করেছি, ক্ষতি কি!! (খানিকটা লুল :p)।
একটু ভাবুন তো, বীজই যদি ভেজাল মুক্ত না হয় তাহলে ফলে তো পোকা ধরবেই। বাবার সুদ ঘুসে আর অসৎ পয়সায় লালিত পালিত সন্তান ভালো হবে কোথা থেকে??? আর যারা আজকের সমাজে লেখনীর দ্বারা, ছবির দ্বারা অশ্লীলতা ও যৌনতাকে ছড়িয়ে দিচ্ছে বা উৎসাহ দিচ্ছে তাদের দিকে একটু দৃষ্টি দিলেই দেখা মিলবে তাদের করুন পরিণতির... উদাহরন স্বরূপ বলা যেতে পারে একজন নামী লেখকের কথা যিনি অল্প কিছুদিন হল দুরারোগ্য কান্সারে ভুগে পারি জমিয়েছেন না ফেরার দেশে। এ বিষয়ে মহান আল্লাহপাক বলেন, "যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্যে ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জান না। (২৪:১৯)
অনেক মুসলিম এমনও আছেন যাদের কিনা ধর্ম বিষয়ে অ্যালার্জি আছে। ধর্ম কর্মের কথা তাদের ভালো লাগে না। আল্লাহ ও তাঁর রসূলের কথা তাদেরকে বলা হলে তাঁদের গা জ্বালা করে, কোরআন হাদিস পড়তে বলা হলে ভ্রু কুঁচকে যায়, বিরক্তি আসে। অথচ তাঁরা দিব্বি লেলিন, মার্ক্স, হিমু, মিছির আলী পড়ে যেতে পারেন। কোনই সমস্যা হয় না তখন তাঁদের। কতটা অসভ্যের পর্যায়ে পৌঁছালে এমনটা হতে পারে একটু ভেবে দেখুন। অথচ আমরা সভ্য! দীর্ঘ ১ মাসের রোজাদার মুসলিম!
আবার আমরা অনেকটা না বুঝেই যৌনতা ও অশ্লীলতা কে উৎসাহ দিচ্ছি। ফেসবুক এখানে একটি উৎকৃষ্ট উদাহরন। এখানে আমরা অজান্তেই আমার বন্ধুটির সর্বনাশ করে চলেছি। দাসী বান্দির মত অশ্লীল অশোভন এক্সপোজি ছবিতে লাইক দিয়ে cool cool বলে মন্তব্য করছি আর নিজের অজান্তেই উৎসাহিত করছি অশ্লীলতাকে। আর এই কাজগুলিই আমরা করে যাচ্ছি ধারাবাহিকভাবে। আমার এক বন্ধুকে যখন বলা হল কেন একজন মুসলিম হয়ে এমন অশ্লীল ও বেপর্দা মেয়ে-ছেলের ছবিতে লাইক দিচ্ছ, তখন উত্তরে সে বলল, ভালো লাগলে লাইক দিব না কেন! এতে ক্ষতি কি??? আজ আমরা কতটা অসভ্য হয়ে গেছি যে এই সহজ পরিস্কার বিষয়গুলো আমাদের চোখেই পরছে না, কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা সেদিকে বিন্দু মাত্র কর্ণপাতও করছি না। আজ আমরা অন্ধ, আজ আমরা মৃত, আজ আমরা এক এক জন দুই পা ওয়ালা শয়তান!
অথচ এই আমরাই নাকি আবার সভ্য! দীর্ঘ ১ মাসের রোজাদার মুসলিম! কি শিখলাম আমরা তাহলে ১টি মাসের রোজা থেকে? আমরা কি তাহলে মাটি খেয়ে পেট ভরেছি... কবে আমাদের বোধোদয় হবে... কবে আমরা শয়তানের এইসকল শয়তানি বুঝে তা থেকে বেড়িয়ে আসতে শিখব?
আসলে শেষ কথা হল, আমাদের যার যার জীবনে ঠিক যতখানি ইসলামের ঘাটতি আছে আমরা আসলে ঠিক ততটাই অসভ্য। এখন ভেবে দেখার সময় এসেছে আমরা ঠিক কতখানি অসভ্য!!!
এতক্ষন যা বলেছি তাঁর কিছুই বানিয়ে বলানা এগুলো সবই আমার দেখা আশপাশের ঘনিষ্ঠ মানুষদের জীবনচরিত্র।
বিনীত অনুরোধ কথাগুলোকে কেউ ব্যক্তিগত ভাবে নিয়ে আক্রোশ, হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে আরও অসভ্যতামির পরিচয় দিবেন না এমনটাই আশাকরি। আর কথাগুলো একজন মুসলিম হিসেবে নিজের দায়িত্ববোধ থেকেই বলা, কারও ব্যক্তি স্বার্থে আঘাত দেয়া উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য সংশোধন... আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন।
আসুন আমরা পাপকে ভয় করি, সে যত অল্পই হোক না কেন। হতে পারে এই পাপটাই আপনার আমার জাহান্নাম নির্ধারণের শেষ কারণ হয়ে যাবে। হতে পারে এই পাপটা না থাকলে আপনার আমার জান্নাতের আদেশ আসতো। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, সত্য উপলব্ধি করার জ্ঞান দান করুক। আমিন।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১২ ভোর ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



