র্যাংকিংয়ে তিন ধাপ এগোলো বাংলাদেশ!!
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাফ ব্যর্থতার পরও ফিফা ফুটবল র্যাংকিংয়ে তিন ধাপ এগোল বাংলাদেশ জাতীয় দল। আজ প্রকাশিত ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে ১৭৯ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তাদের পয়েন্ট এখন ৮৭।
সায়ে ব্যর্থ হবার পরও র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতিতে অনেকেই অবাক হতে পারে। তবে গত এক মাসে চারটি আন্তর্জাতিক ম্যাচের দু’টি জয় পাওয়ায় পয়েন্ট বেড়ে যায় বাংলাদেশের। তাতে র্যাংকিং-এ উন্নতি হয় তাদের। অবশ্য অন্য দু’টি ম্যাচ হেরেছেও তারা। হারের প্রভাব র্যাংকিংয়ে পড়েনি বাংলাদেশের।
সাফে চ্যাম্পিয়ন হয় ভারত। র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে তারাও। ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬৩ নম্বরে আছে তারা। তবে র্যাংকিংয়ের শীর্ষ বিশেষ কোন পরিবর্তন হয়নি। ১৪৯৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বেলজিয়াম।
১৪৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গত বিশ্বকাপের রানার আপ আর্জেন্টিনা। আর ১৩৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি রয়েছে চতুর্থ স্থানে। তাদের অর্জিত পয়েন্ট ১৩৪৭।
সূত্র: বাসসের সৌজন্য
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন