somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল চার্জ হবে বজ্রবিদ্যুৎ দিয়ে !!!

২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় দুইশ বছর আগে মেরি শেলি লিখেছিলেন ‘ফ্রাংকেনস্টাইন’ বইটি। এই বইয়ে তার তৈরি দানব চরিত্র ‘ফ্রাংকেনস্টাইন’ জীবন লাভ করেছিল বজ্রবিদ্যুৎ থেকে। বিজ্ঞানীরা অবশ্য বজ্রবিদ্যুৎ ব্যবহার করে খুব বেশি কাজ করতে পারেননি। তবে ‘ফ্রাংকেনস্টাইনে’র মতো করেই মোবাইল ফোনকে চার্জ দেওয়ার জন্য বিজ্ঞানীরা ব্যবহার করতে যাচ্ছেন বজ্রবিদ্যুৎ।
বিশ্বব্যাপী মোবাইল ফোনের ব্যবহার যখন সর্বত্র, তখন বজ্রের ব্যবহারে মোবাইল ফোনের চার্জ করার কৌশল হতে পারে সকলের জন্য বড় ধরনের একটি সমাধান। মোবাইল জায়ান্ট নকিয়ার সাথে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই গবেষণা পরিচালনা করেছে। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে এই প্রযুক্তির প্রাথমিক পরীক্ষাও চালানো হয়েছে।
তবে আপাতত বাড়িতে বসে এই ধরনের প্রচেষ্টাতে বারণ করেছে তারা। এদিকে বিশ্বব্যাপী যখন শক্তির সংকট চলছে, তখন এই ধরনের প্রাকৃতিক উত্স থেকে বিদ্যুতের ব্যবহারকে ইতিবাচক হিসেবেই মনে করছেন বিশেষজ্ঞরা। বজ্র থেকে বিদ্যুৎ আহরণের পরীক্ষায় নকিয়া-সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণাগারে ট্রান্সফর্মার ব্যবহার করে তৈরি করেছে কৃত্রিম বজ্র। মাত্র ৩০ সেন্টিমিটার স্থানে তারা এর মাধ্যমে ২ লক্ষ ভোল্টের বজ্র তৈরি করেন। এরপর নকিয়ার তৈরি যন্ত্রপাতি ব্যবহার করে একে কাজে লাগানো হয়েছে ব্যটারি চার্জ করতে।
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের হাই-ভোল্টেজ ল্যাবরেটরির গবেষক নেইল পামার জানিয়েছেন, ‘আমরা বিস্ময়ের সাথে লক্ষ করেছি, নকিয়ার উদ্ভাবিত যন্ত্রপাতিগুলো এই বিপুল পরিমাণ শক্তিকে ব্যবহার করেও টিকে থেকেছে এবং ব্যাটারি চার্জ করতে পেরেছে। এই অভাবিত ঘটনা প্রকৃতির শক্তিকে ব্যবহারের পথ অনেকটাই সুগম করে দিয়েছে।
এ প্রসঙ্গে নকিয়ার সেলস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রিস ওয়েবার বলেন,’আমরা সবসময়ই চেষ্টা করে এসেছি প্রযুক্তির সীমাবদ্ধতাকে কী করে অতিক্রম করা যায়, তা নিয়ে। এটি তারই একটি ধারাবাহিকতা।’ বজ্রের এই শক্তি ব্যবহার বিশ্বব্যাপী বিদ্যুৎ উত্পাদনে নতুন এক ধারার সূচনা করতে সক্ষম হবে বলেই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। বিশেষ করে যেসব এলাকায় বিদ্যুতের নির্ভরযোগ্য উত্স নেই, সেখানে এই প্রযুক্তি আশীর্বাদ হয়েই আসবে। তবে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে বাজারে আসবে কি না কিংবা কবে নাগাদ আসবে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি নকিয়া কিংবা সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়।
সময় পেলে ঘুরে আসুন আমার ব্লগ এ ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×