somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামহীন ছোট গল্প ৫

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টির কাছ থেকে বাঁচতে একটা দোকানের নিচে দাঁড়ালাম অবশ্য হাতে কিছু জরুরী কাগজ ছিল । বৃষ্টির পড়ার পরিমাণ বাড়ছে দেখে মনটা উশখুশ করছিল বাসায় ফেরার জন্য । রিকশাওয়ালাদের জিজ্ঞেস করলাম যাবেন ? সবাই জমিদার কেউ যাবে না এই স্বল্প দূরত্বে ।
অনেকক্ষণ পরে দেখি একটা বোরখা পরা মেয়ে যাচ্ছে বড়সড় একটা ছাতা নিয়ে । তাই ওনার কাছে সাহায্য চেয়ে বললাম আপনি যদি আমাকে একটু আপনার ছাতার নিচে করে সামনে এগিয়ে দিতেন খুব উপকার হতো । মেয়েটি আমার মুখের দিকে তাকালো তারপর বললো আসেন । আমিও দেরী না করে চলে আসলাম ওনার ছাতার নিচে । ধন্যবাদ দিলাম ওনাকে । ওনি জিজ্ঞেস করলো নাম কি ? কি করি ?
আমিও বললাম পড়াশুনা প্রায় শেষ এখন বেকার । এবার ওনাকে জিজ্ঞেস করলাম কি করেন ? বাসা কোথায় ? ওনি পড়াশুনা করছেন সম্মান শ্রেণিতে আর ওনার বাসা আমার বাসার পথের ঠিক উল্টো পথে । তারপরেও ওনি আমাকে আমার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন ।
--------------
যাওয়ার সময় আমাকে বললো আপনিতো রাস্তায় কিংবা আপনার বন্ধুদের সাথে তো অনেক দুষ্টুমি করেন । আপনাকে বাইরে থেকে দেখলে মনে হয় বখাটে টাইপ ছেলে কিন্তু আপনিতো সেই রকম নন ।আপনাকে আমি অনেক আগে থেকেই চিনি আজ বাসাও চিনে গেলাম । রাস্তায় বেশি দুষ্টুমি ক্রবেন না আর ।
------------------
আমি এতোক্ষণ তার চেহারার দিকে তাকাইনি। একথা বলার পর তাকালাম ভালো ভাবে । আরে এই মেয়েতো বোরখা পরা আগুন সুন্দরী । আমার অনেক অনেক ক্রাশের একজন । সত্য বলতে কি প্রতিনিয়তই ক্রাশ খাই অনেক । হাহাহাহহা ।
মেয়েটার এই কথা শুনে শুধু তাকে বললাম আমি যেরকম করে ভালো থাকি আমি সে কাজটাই করবো ।আমার যে্টাতে ভালো লাগে আমি সেটাই করবো । কারোর কথা শুনে আমি এসব বাদ দিতে পারবো । আমি যেমন আছি এভাবেই ভালো আছি । তবে আপনার উপদেশ এর জন্য ধন্যবাদ ।
আর কষ্ট করে আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । জানি বাসায় আসতে বললেও আপনি আসবেন না তাই আপনাকে আমি বলবো না ।
ভালো থাকবেন । আর সবাইকে এভাবে উপকার করতে যাবেন না । বলাতো যায় না কার মনে কি আছে ।
--------
মেয়েটা বললো আচ্ছা আপনিও ভালো থাকবেন বলে হাঁটা শুরু করলেন । একটু সামনে এগিয়ে ওনি পেছন ফিরে তাকালেন আর একটু মুচকি হাসি দিলেন । আমিও তার জবাবে হাসি দিলাম । আর দাঁড়িয়ে রইলাম তার পথ চলার দিকে তাকিয়ে থেকে । যতোক্ষণ না তিনি ঘোলা হলেন আমার দৃষ্টি সীমায় ।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×