খোলা দরজা
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দরজাটা খোলাই ছিল
কিন্তু কেউ আসে নি
না এসে ছিল সৌভাগ্য
কেউ উঁকি দিয়েও দেখে নি
কেন দরজা খোলা ?
কেউ কি নেই ঘরেতে ?
কারোর মনেই নেই
এ ঘর নিয়ে কোন কৌতূহল ।
অথচ আমি সেই কবে থেকে
বসে আছি একা ,
কেউ আসবে সে আশায়
কেউ এসে জিজ্ঞেস করবে
" কেউ কি আছেন ?"
এই আশায়
প্রতিনিয়ত স্বপ্ন গড়ছি
স্বপ্ন ভাঙছি,
আবার নতুন করে স্বপ্ন বুনছি
আবার ভাঙছি আবার গড়ছি
এটাই আমার প্রাত্যহিক কাজ ।
আমি একা বসে আছি
আমার সেই প্রিয় ঘরে
দরজাটা খোলাই ছিল
এখনো খোলা আছে
সেই দরজাটা ।
অথচ দরজাটার ওপাশে
কেউ নেই
কখনো কেউ ছিলো না
কেউ আসবে কিনা জানি না
তবে আশায় বসে আছি
দরজাটা খোলা রেখে
কেউ আসবে ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুন