somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

র ্যাগিং একটা কমন প্রবলেম হয়ে দাড়াইছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথাগুলো কিভাবে লিখব বুঝতে পারছি না । কলেজ/ভার্সিটিতে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে একটা দেয়াল থাকে। আসলে দেয়ালটা তৈরী করা হয়।আপনি আমার এক বছর আগে কলেজ/ভার্সিটিতে আসছেন, তার মানে আপনি আমার সিনিয়র। বয়সে হয়তোবা আমি বড়। কিন্তু এটা মূখ্য বিষয় নয়। আপনাকে সম্মান দেওয়া আমার দায়িত্ব। তবে সারাক্ষন সম্মান দেওয়া সম্ভব নয়। এটাই দেয়াল তৈরী করে।
.
আপনাকে আমি সম্মান করব। তবে আপনার আমার সম্পর্ক হবে বন্ধুর মত। আপনি প্রতি সেকেন্ডে যদি আমাকে মনে করিয়ে দেন যে আপনি সিনিয়র, আমি জুনিয়র, তবে আপনার সাথে আমার জমবে না। কলেজ/ভার্সিটিতে পড়েন আপনি। মানসিকতাও এই ১৪০০ একরের ক্যাম্পাসের মত হওয়া উচিত। আর তা যদি করতে না পারেন, আপনার মত সিনিয়র গোনার সময় নাই আমার। আপনি আপনার টাকায় খান। আমি আমার টাকায় খাই। আপনাকে ছাড়াই আমার দিব্যি চলবে। একইভাবে আমাকে ছাড়াই আপনার চলবে। কিন্তু ব্যাপারটা আসলে আন্তরিকতার। মজাগুলিকে মজা হিসেবে না নিয়ে নিজের আত্মসম্মানে লাগিয়ে সিনিয়র সাজলে আপনার মত মানুষকে কিছু বলার নাই আমার।
.
আপনি মনে রাখবেন , সম্মান। অনেক দামি বস্তু। ইংরেজিতে একটা কথা আছে, "Respect is a very expensive gift. Don't expect it from cheap people." সোজা বাংলায় যার অর্থ দাড়ায়, "সস্তা মানসিকতার মানুষের কাছ থেকে সম্মান আশা করা উচিত নয়"।
.
আমাদের সমাজে তথাকথিত বড় ভাইগন শুধু সম্মান পেতেই আগ্রহী। দিতে তেমন আগ্রহী নন। তারা মনে করেন যেহেতু তিনি বয়সে বড় তার মানে হলো ছোটরা তাকে দেখলেই সালাম দিবে, বিনয়ী হয়ে কথা বলবে ইত্যাদি। কিন্তু তারা ভুলে যান ঐ ছেলেটিও মানুষ এবং প্রত্যেকটি মানুষই সম্মান পাওয়ার যোগ্য। আপনাকে দেখলেই ছেলেটি সালাম দেয় বলে এটা মনে করার কোনো কারন নেই যে সে আপনার তুলনায় নিকৃষ্ট। তাকে তুচ্ছ করে কথা বলার আগে ভেবে দেখা উচিত যে তার কেমন লাগবে। কেননা, একটি প্রবাদ ছিল, "What goes around,comes around".ছিল বললাম এ কারনে যে বর্তমানে প্রবাদটি পরিবর্তিত হয়ে দাড়িয়েছে, "What goes around comes way back around". অর্থাৎ, "যাহা যায় তাহা শুধু ফিরেই আসেনা, বহুগুন বর্ধিত হয়ে ফিরে আসে"।
.
এক বড় ভাই কিছুদিন আগে আমাকে বলেছিল,"তোমাকে আমরা জুনিয়র মনে করিনা। তুমি তো আমাদের বন্ধুর মতন"। ব্যাপারটা এখানেই। আমি যাদের মন থেকে বড় ভাই মনে করি, তাদের সাথে আমার সম্পর্ক এমনই। বন্ধুর কথায় নিশ্চয় কেউ ফুলে ফেঁপে উঠে না। আপনাকে আমি মাঝেমাঝে পেইন দেই তার মানে আপনাকে আমার ভাল্লাগে। কেন্টিনে আপনার টাকায় খাই, আপনাকে পচাঁই, মজা করি-কারন আপনাকে ভাল্লাগে। আমার ঠেকা পড়েনাই। বন্ধু-বান্ধব কম নাই আমার। টাকা-পয়সারও কমতি নাই। সিনিয়র জুনিয়র গ্যাপটা চাচ্ছি না। ব্যাস।
কিন্তু দু:খ লাগে যখন মজা করলে সিনিয়রিটির ভাব দেখিয়ে আপনি আমাকে বেয়াদব বলে সম্মোধন করেন। সত্যি, বড় দু:খ লাগে। মনে হয়, মানুষ চিনতে বারবার ভুল করার স্বভাবটা গেল না এখনো।
ভালো থাকুক সিনিয়রেরা।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×